অখিল গিরিকে নোটিস জাতীয় মহিলা কমিশনের! তদন্ত করে ব্যবস্থা নিতে নির্দেশ ডিজিকে
কারা প্রতিমন্ত্রী অখিল গিরিকে নোটিস জাতীয় মহিলা কমিশনের! রাষ্ট্রপতিকে নিয়ে কুমন্তব্যের জেরে কার্যত ল্যাজেগোবরে অখিল গিরি। আর এর মধ্যেই এই বিষয়ে এবার হস্তক্ষেপ করল জাতীয় মহিলা কমিশন। রাজ্যের মন্ত্রীর ভিডিও সামনে আসতেই এই
কারা প্রতিমন্ত্রী অখিল গিরিকে নোটিস জাতীয় মহিলা কমিশনের! রাষ্ট্রপতিকে নিয়ে কুমন্তব্যের জেরে কার্যত ল্যাজেগোবরে অখিল গিরি। আর এর মধ্যেই এই বিষয়ে এবার হস্তক্ষেপ করল জাতীয় মহিলা কমিশন। রাজ্যের মন্ত্রীর ভিডিও সামনে আসতেই এই বিষয়ে হস্তক্ষেপ করতে জাতীয় মহিলা কমিশনকে চিঠি দেন সৌমিত্র খাঁ।
আর এরপরেই রাজ্যের কারা প্রতিমন্ত্রীকে নোটিশ ধরাল মহিলা কমিশনও। যা নিয়ে নিঃসন্দেহে অস্বস্তি বাড়ল শাসকদলের। যদিও এই বিষয়ে কার্যত হাত তুলে নিয়েছে তৃণমূল।
The Commission has also written to Mr Akhil Giri to tender a written apology for the inappropriate remarks made against the Hon’ble President.
— NCW (@NCWIndia) November 12, 2022

মন্ত্রীর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ
ইতিমধ্যে রাজ্যের প্রতিমন্ত্রীর বিরুদ্ধে কলকাতা সহ রাজ্যের একাধিক জেলাতে এফআইআর করেছে বিজেপি। যা নিয়ে চরম অস্বস্তিতে মন্ত্রী। আর এর মধ্যেই নড়েচড়ে বসল জাতীয় মহিলা কমিশন। শুধু তাই নয়, মন্ত্রীকে নোটিশ দেওয়া হয়েছে বলেও জানা যাচ্ছে। যেখানে প্রকাশ্যে ক্ষমা চাইতে বলা হয়েছে তাঁকে। একই সঙ্গে রাজ্য পুলিশের ডিজিকেও চিঠি মহিলা কমিশনের। যেখানে এহেন মন্তব্যের সথিক তদন্ত করে মন্ত্রীর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

ঠিক কি বলেছেন অখিল গিরি?
ইতিমধ্যে অখিল গিরি'র ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল। ভাইরাল হওয়া ভিডিওতে রাজ্যের মন্ত্রীকে বলতে শোনা যাচ্ছে, "বলে দেখতে ভাল নয়। কী রূপসী? কী দেখতে ভাল? আমরা রূপের বিচার করি না। তোমার রাষ্ট্রপতির চেয়ারকে আমরা সম্মান করি। কিন্তু তোমার রাষ্ট্রপতি কেমন দেখতে বাবা?" যদিও ওয়ান ইন্ডিয়া বাংলা সেই ভিডিও যাচাই করে দেখেনি। তবে এই ভিডিও ভাইরাল হতেই রাজ্যজুড়ে সমালোচনার ঝড়। যদিও এহেন মন্তব্যের জন্যে ইতিমধ্যে ক্ষমা চেয়েছেন অখিল গিরি। তবে শুভেন্দু তাঁকে নানা ভাবে দেখা নিয়ে অপমান করে গিয়েছেন। আর তাঁকে জবাব দিতেই এহেন ভুল করে মন্তব্য বলে দাবি তৃণমূল নেতার।

অখিল গিরির মন্তব্য দায়িত্বজ্ঞানহীন।
বলে রাখা প্রয়োজন,তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ রাষ্ট্রপতিকে নিয়ে অখিল গিরির মন্তব্যকে দল অনুমোদন করে না বলে জানিয়েছেন। পাশাপাশি তিনি কার্যত সাফাইয়ের সুরেই বলেন, শুভেন্দু অধিকারী তাঁকে উত্তক্ত করে গিয়েছেন। খানিকটা বয়স হয়ে যাওয়ায় কথার ওপরে নিয়ন্ত্রণ হারিয়ে অখিল গিরির এই মন্তব্য বলেও সংবাদ মাধ্যমকে জানান তিনি।
অন্যদিকে তৃণমূলের অপর মুখপাত্র সাকেত গোখলে বলেছেন, অখিল গিরির মন্তব্য দায়িত্বজ্ঞানহীন। যা দল অনুমোদন করে না। ভারতের রাষ্ট্রপতির জন্য তৃণমূল গর্বিত বলে জানিয়ে তিনি বলেছেন, রাষ্ট্রপতির অফিসকেও তারা সম্মান করেন।
Taken up @KhanSaumitra ji https://t.co/uqleLewjpD
— Rekha Sharma (@sharmarekha) November 12, 2022
-
২০ শতাংশ আসনে হাড্ডাহাড্ডি লড়াই! বাংলার ভোটে বড় ফ্যাক্টর হতে পারে এই কেন্দ্রগুলি -
ভোটের আগে বড় চমক, বিজেপিতে যোগ দিলেন লিয়েন্ডার পেজ -
সকালেই বিজ্ঞপ্তি, রাতের মধ্যেই মনোনয়ন জমা, রাজ্যে ভোটের আবহে তৎপর প্রার্থীরা -
ভোটের আগে গেরুয়া শিবিরে বড় চমক! তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন লিয়েন্ডার পেজ, জল্পনা তুঙ্গে -
এপ্রিলে ‘সঙ্কল্পপত্র' প্রকাশে প্রস্তুত বিজেপি, উন্নয়ন ও বদলের প্রতিশ্রুতিতে ভরসা জাগানোর চেষ্টা -
আজই কী ইস্তফা? দুই দশকের অধ্যায় শেষ করে মুখ্যমন্ত্রীর পদ ছাড়ছেন নীতীশ কুমার, কারণ কী? জল্পনা তুঙ্গে -
বিধানসভা ভোটের সময় সূচি নিয়ে বিজ্ঞপ্তি জারি করল নির্বাচন কমিশন, জানুন বিস্তারিত -
ধাপে ধাপে প্রকাশ ভোটার তালিকা, চতুর্থ অতিরিক্ত তালিকায় ২ লক্ষ নাম, বাদের সংখ্যা এখনও ধোঁয়াশায় -
মমতার প্রচার বন্ধে কমিশনের দ্বারস্থ বিজেপি, পাল্টা তৃণমূলের কটাক্ষ: ভয়েই মরিয়া পদক্ষেপ -
ভোটের আগে নকল মদের ছক ভেস্তে দিল আবগারি দপ্তর, শিলিগুড়িতে বিপুল সামগ্রী উদ্ধার, তৎপর কমিশন -
রাজ্যসভায় জয়, তবু ইস্তফায় দেরি, স্পিকারকে অপেক্ষায় রেখেই বিহার ছাড়লেন নিতিন নবীন -
বাংলার নির্বাচনে একা লড়ার অঙ্গীকার করে প্রথম তালিকায় ২৮৪ প্রার্থীর নাম ঘোষণা কংগ্রেসের, রয়েছেন অধীর-মৌসমরা












Click it and Unblock the Notifications