Narendra Modi's USA visit: আমেরিকায় মোদীর প্রথম রাষ্ট্রীয় সফর! এই সফর কীভাবে অন্য সফরের থেকে আলাদা
প্রধানমন্ত্রী মোদী এদিন আমেরিকা সফর (Narendra Modi's USA visit) রওনা হয়েছেন। তাঁর এই সফল ২১ জুন থেকে ২৪ জুন। এর মধ্যে ২২ জুন প্রেসিডেন্ট বাইডেন এবং ফার্স্ট লেডি জিল বাইডেন হোয়াইট হাউসে রাষ্ট্রীয় নৈশভোজে আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে।
আমেরিকায় এটি প্রধানমন্ত্রী মোদী প্রথম রাষ্ট্রীয় সফর (Narendra Modi's USA visit) হলেও এর আগে ২০১৪-র পর থেকে একাধিকবার সেই দেশে গিয়েছেন। সেখানেই প্রশ্ন, তাহলে রাষ্ট্রীয় সফরের অর্থ কী? কেন প্রধানমন্ত্রীর এই সফরকে রাষ্ট্রীয় সফরের তকমা দেওয়া হচ্ছে?

এখানে বলে রাখা ভাল রাষ্ট্রীয় সফরকে (Narendra Modi's USA visit) বন্ধুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্কের সর্বোচ্চ প্রকাশ হিসেবে বিবেচনা করা হয়। এক রাষ্ট্রপ্রধানের আমন্ত্রণে অপর রাষ্ট্রপ্রধানের আনুষ্ঠানিক সফর। সাধারণ সরকারি সফরের থেকে এই ধরনের সফরে আড়ম্বর বেশি থাকে।
ইতিমধ্যেই আমেরিকার তরফে বিবৃতিতে বলা হয়েছে, ভারতের প্রধানমন্ত্রী মোদীর সফরে (Narendra Modi's USA visit) মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারতের মধ্যে গভীর এবং ঘনিষ্ঠ অংশীদারিত্ব, পারিবারিক ও বন্ধুত্বের উষ্ণ বন্ধনকে নিশ্চিত করবে। যা আমেরিকাবাসী এবং ভারতীয়দের সংযুক্ত করবে। এই সফর প্রতিরক্ষা, মহাকাস এবং কৌশলগত প্রযুক্তির অংশীদায়িত্বকে উন্নত করবে।

আমেরিকার ক্ষেত্রে রাষ্ট্রীয় সফরে সাধারণভাবে সব থেকে ঘনিষ্ঠ বন্ধু এবং সহযোগীদের সম্মান প্রদান করা হয়ে থাকে। এর পরিকল্পনা এবং প্রস্তুতির জন্য হোয়াইট হাউস সাধারণভাবে ছয়মাস সময় নিয়ে থাকে। রাষ্ট্রীয় নৈশভোজের পরিকল্পনা কয়েকমাস আগেই করা হয়।

রাষ্ট্রীয় সফর (Narendra Modi's USA visit) সাধারণভাবে কয়েকদিনের হয়ে থাকে। এতে বেশ কিছু অনুষ্ঠান থাকে। এর মধ্যে রয়েছে কূটনৈতিক উপহার বিনিময় থেকে গান স্যালুট এবং রাষ্ট্রীয় নৈশভোজের মতো অনুষ্ঠান। আমেরিকার কূটনৈতিক নীতি অনুসারে কোনও প্রেসিডেন্ট চারবছরে একবার যে কোনও দেশের এক নেতাকে রাষ্ট্রীয় অতিথি করতে পারেন। এক্ষেত্রে বাইডেন মোদীকে বেছে নিয়েছেন।
রাষ্ট্রীয় সফর (Narendra Modi's USA visit) অন্য সফরের থেকে গুরুত্বপূর্ণ। কেননা এর আনুষ্ঠানিকতা জনসাধারণ, রাজনৈতিক পর্যবেক্ষক এবং প্রতিদ্বন্দ্বী দেশগুলির কেছ অনেক বেশি মর্যাদাপূর্ণ এবং আকর্ষণীয় করে তোলে।












Click it and Unblock the Notifications