'স্বাধীনতার আগে প্রতিরক্ষায় আত্মনির্ভর ছিল ভারত, কিন্তু পরে..' নাম না করে কংগ্রেসকে ফের তোপ মোদীর

'স্বাধীনতার আগে প্রতিরক্ষায় আত্মনির্ভর ছিল ভারত, কিন্তু পরে..' নাম না করে কংগ্রেসকে ফের তোপ মোদীর

করোনা সংকটের পাশাপাশি লাদখে প্রবলভাবে চিনা আগ্রাসন দেখা গিয়েছে। আর এমন এক আবহে 'মন কি বাত অনুষ্ঠান' থেকে কার্যত একের পর এক তোপ দাগলেন মোদী। চিনকে কাঠ গড়ায় রেখে শক্তিশেল দাগার পাশাপাশি এদিন মোদী, কংগ্রেসের বিরুদ্ধে নাম না করে তোপ দাগেন। প্রতিরক্ষা ক্ষেত্রে আত্মনির্ভরতা প্রসঙ্গে এমন বক্তব্য রাখেন মোদী।

 প্রতিরক্ষা ক্ষেত্রে আত্মনির্ভরতার বার্তা

প্রতিরক্ষা ক্ষেত্রে আত্মনির্ভরতার বার্তা

মোদী এদিন প্রতিরক্ষার ক্ষেত্রে আত্মনির্ভরতা বাড়ানোর বার্তা দিয়েছেন। স্বাধীনতার আগে প্রতিরক্ষায় আত্ননির্ভরতার ইতিহাসের কথাও স্মরণ করেছেন মোদী। যা স্বাধীনতার পরবর্তী পর্যায়ে আর তা ধরে রাখতে পারেনি ভারত, বলে ব্যাখ্যা করেন মোদী।

 মোদীর বার্তা

মোদীর বার্তা

'মন কি বাত' অনুষ্ঠানে মোদী বলেন, ভারতের প্রাক স্বাধীনতা যুগে যে দেশগুলি পিছিয়ে ছিল প্রতিরক্ষা ক্ষেত্রে, তারা পরবর্তী পর্যায়ে অনেকটাই এগিয়ে গিয়েছে। যেমন ভারত প্রাক স্বাধীনতা যুগে গান ফ্যাক্টারি , শেল ফ্য়াক্টরি তৈরি করেছে, যা সেই সময় অন্যদেশ ভাবতেও পারেনি। আর স্বাধীনতার পরবর্তীস্তরে তা ধরে রাখতে পারেনি ভারত। তবে প্রযুক্তির ওপর ভর করে ভারত আগামী দিনে প্রতিরক্ষা ক্ষেত্রে আত্মনির্ভরতা ধরে রাখতে পারবে বলে আশা প্রকাশ করেছেন মোদী।

 কংগ্রেসকে খোঁচা

কংগ্রেসকে খোঁচা

রাজনৈতিক বিশ্লেষকমহলের দাবি, এদিনের অনুষ্ঠানে মোদী নাম না করে ফের প্রতিরক্ষায় আত্মনির্ভরতা প্রসঙ্গে কংগ্রেসকে খোঁচা দিয়েছেন। উল্লেখ্য, স্বাধীনতার পরবর্তী পর্যায়ে কংগ্রেস সরকার দিল্লির মসনদে বসে। ভারতের প্রথম কেন্দ্রীয় সরকার গঠিত হয় কংগ্রেসের জওহরলাল নেহরুর নেতৃত্বে। আর মোদী এদিন সাফ বার্তায় জানান, স্বাধীনতার পূর্বা ভারতে প্রতিরক্ষা খাতে যে আত্মনির্ভরতা ছিল, তা পরে নষ্ট হয়। ফলে স্বভাবতই এই মর্মে মোদী যে কংগ্রেসকে নাম না করে কটাক্ষ করতে ছাড়েননি তা বলাই বাহুল্য।

আত্মনির্ভরতার ডাক

আত্মনির্ভরতার ডাক

এদিন মোদী সাফ বার্তায় জানান, দেশকে আত্মনির্ভর করতে তিনি বদ্ধপরিকর। এক্ষেত্রে সকলের যোগদান প্রয়োজনয লাদাখে শহিদদের কুর্নিশ জানানোর জন্য একমাত্র উপযুক্ত উপায় হল ভারতের আত্মনির্ভরতা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+