নতুন সকাল দেখতে চলেছেন কাশ্মীরবাসী, ৩৭০ ধারা প্রত্যাহার নিয়ে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

৩৭০ ও ৩৫এ ধারা বাতিল হওয়ায় নতুন সকাল দেখতে চলেছেন জম্মু ও কাশ্মীরের মানুষ, দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

৩৭০ ও ৩৫এ ধারা বাতিল হওয়ায় নতুন সকাল দেখতে চলেছেন জম্মু ও কাশ্মীরের মানুষ, দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বললেন, যে বা যারা ভারতকে জম্মু ও কাশ্মীরের শত্রু বলে পরিচয় দিচ্ছে তাদের উদ্দেশ্য বিচ্ছন্নতাকামী। জম্মু-কাশ্মীর ও লাদাখ আগেও যতটা ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল, এখনও ততটাই কাছের বলে আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

৩৭০ ও ৩৫এ ধারা বাতিল হওয়ার প্রথমবার সংবাদমাধ্যমে মুখ খোলা প্রধানমন্ত্রী বৃহস্পতিবার জম্মু-কাশ্মীর ও লাদাখবাসীর উদ্দেশে কী বললেন তা এক নজরে দেখে নেওয়া যাক।

পাকিস্তানকে আক্রমণ

পাকিস্তানকে আক্রমণ

কেন্দ্রের এই সিদ্ধান্ত জনমুখী দাবি করেছেন প্রধানমন্ত্রী। পাশাপাশি পাকিস্তানকেও আক্রমণ করেছেন নরেন্দ্র মোদী। তাঁর অভিযোগ, বিগত তিন দশক ধরে জম্মু ও কাশ্মীরের মানুষকে কেবল ব্যবহার করেছে পাকিস্তান। তাদের অভিসন্ধি ভারত ধরে ফেলেছে বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সাফ বলেছেন, জম্মু-কাশ্মীরে আর পাকিস্তানের হস্তক্ষেপ বরদাস্ত করা হবে না।

সন্ত্রাসবাদ দমন

সন্ত্রাসবাদ দমন

৩৭০ ধারার জন্যই জম্মু-কাশ্মীরের সন্ত্রাস লাগামছাড়া হয়েছে বলে দাবি প্রধানমন্ত্রীর। কেন্দ্রের ঐতিহাসিক সিদ্ধান্তে ভূস্বর্গে এক ধাক্কায় নাশকতা অনেক কমে যাবে বলেও দাবি করেছেন নরেন্দ্র মোদী। এখন থেকে জম্মু-কাশ্মীর ও লাদাখে জনহিতকর কাজ হবে বলেও আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী।

কর্মসংস্থান ও সুবিধা

কর্মসংস্থান ও সুবিধা

সন্ত্রাসবাদী, বিচ্ছিন্নবাদীদের হিংসায় এতদিন কার্যত মূলস্রোতের বাইরে থাকা জম্মু ও কাশ্মীরে উন্নয়নের আলো পৌঁছবে বলে দাবি করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উত্তপ্ত ভূস্বর্গে প্রচুর শিল্প, বিনিয়োগের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী। এও বলেছেন যে সেই সব প্রতিষ্ঠানে চাকরি পাওয়ার ক্ষেত্রে স্থানীয় যুবক-যুবতীদের প্রাধান্য পাবেন। জম্মু-কাশ্মীর, লাদাখের সরকারি কর্মীদের বিশেষ সুবিধা দেওয়ার কথাও জানিয়েছেন নরেন্দ্র মোদী। জম্মু-কাশ্মীরের সরকারি দফতরগুলিতে থাকা শূণ্যপদে দ্রুত নিয়োগের আশ্বাসও দিয়েছেন প্রধানমন্ত্রী।

বন্ধ শ্যুটিং

বন্ধ শ্যুটিং

প্রধানমন্ত্রীর বক্তব্য, এক সময় জম্মু-কাশ্মীরে প্রচুর সিনেমার শ্যুটিং হত। সন্ত্রাসবাদী কার্যকলাপের জন্য তা দীর্ঘদিন যাবৎ বন্ধ বলে স্মরণ করিয়ে আশার আলোও দেখিয়েছেন নরেন্দ্র মোদী। তিনি নিজে হিন্দি, তামিল সহ দেশের সব ফিল্ম ইন্ড্রাস্ট্রিকে কাশ্মীরে আবার শ্যুটিং করতে আসার জন্য আমন্ত্রণ জানিয়েছেন। তাঁদের নিরাপত্তার দায়িত্ব কেন্দ্র নেবে বলেও আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী।

দুর্নীতিমুক্ত প্রশাসন

দুর্নীতিমুক্ত প্রশাসন

জম্মু-কাশ্মীর ও লাদাখে দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তোলা তাঁর সরকারের লক্ষ্য বলে জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ কাজে স্থানীয় বাসিন্দা, ছাত্র-যুব সমাজের সাহায্য চেয়েছেন তিনি। এলাকার উন্নয়নেও স্থানীয় মানুষের এগিয়ে আসার আবেদন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

বিরোধীদের একহাত

বিরোধীদের একহাত

দেশের যে রাজনৈতিক দলগুলি সংসদের ভিতরে ও বাইরে ৩৭০ ধারা বাতিলের বিপক্ষে সওয়াল তুলছেন, নাম না করে তাদের একহাত নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বলেছেন, আজ যারা বিরোধিতায় কথা বলেছেন, তাঁরা যখন ক্ষমতায় ছিলেন, জম্মু-কাশ্মীরের কথা ভাবেননি। তিনি এবং তাঁর সরকার এই প্রথমবার কাশ্মীরের মানুষের জন্য ভালো কিছু করতে চলেছেন বলে দাবি করেছেন প্রধানমন্ত্রী। সেই যজ্ঞে বিরোধীদেরও সামিল হওয়ার আবেদন জানিয়েছেন নরেন্দ্র মোদী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+