কঠোর পরিশ্রম করে রাজনীতিতে উত্থান তাঁর, প্রয়াত রাম বিলাস পাসোয়ানকে শ্রদ্ধা নিবেদন নরেন্দ্র মোদীর
প্রয়াত রাম বিলাস পাসোয়ানকে শ্রদ্ধা নিবেদন প্রধান মন্ত্রীর
প্রয়াত কেন্দ্রীয় মন্ত্রী রাম বিলাস পাসোয়ান। বৃহস্পতিবারই দিল্লির একটি হাসপাতালে মৃত্যু হয় তাঁর। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর। কেন্দ্রীয় মন্ত্রী ও লোক জনশক্তি পার্টির প্রতিষ্ঠাতা রাম বিলাস পাসোয়ানের মৃত্যুতে তাঁকে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

টুইটারে মোদী বলেন, 'কঠোর পরিশ্রম ও দৃঢ়তার সঙ্গে রাজনীতিতে উত্থান হয়েছে রাম বিলাস পাসোয়ান জির। এক তরুণ নেতা হিসাবে, তিনি জরুরী সময়ে অত্যাচার এবং আমাদের গণতন্ত্রের উপর আক্রমণ প্রতিহত করেছিলেন’। প্রধানমন্ত্রী আরও বলেন, 'তিনি একাধারে নীতি–নির্ধারণের ক্ষেত্রে দীর্ঘকালীন অবদান রেখে অসামাণ্য সংসদ সদস্য ও মন্ত্রী ছিলেন।’ বৃহস্পতিবার রাম বিলাস পাসোয়ানের মৃত্যুর খবর টুইট করে জানান তাঁর ছেলে চিরাগ পাসোয়ান। প্রসঙ্গত, কিছুদিন আগেই হার্ট অপারেশন হয়েছিল তাঁর। তারপর থেকেই তিনি হাসপাতালে ছিলেন। তিনি গত পাঁচ দশক ধরে সক্রিয় রাজনীতিতে রয়েছেন এবং দেশের অন্যতম দলিত নেতা বলে পরিচিত তিনি। রাম বিলাস পাসোয়ান উপভোক্তা, খাদ্য ও গণ বন্টন সংক্রান্ত বিষয়ক মন্ত্রী ছিলেন।
বৃহস্পতিবার চিরাগ পাসোয়ান টুইট করে বলেন, 'বাবা, আজকে তুমি এই পৃথিবীতে হয়ত নেই কিন্তু আমি জানি যেখানেই তুমি থাক না কেন, তুমি সর্বদা আমার পাশে থাকবে। তোমার অভাব বোধ করব বাবা।’ পাসোয়ানের মৃত্যুর খবর পাওয়ার পরই অনেক রাজনৈতিক নেতা–মন্ত্রী টুইট করে শোকজ্ঞাপন করতে শুরু করেছেন।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications