Narendra Modi: ২৩-এ দাঁড়িয়ে ২৪-এর স্বপ্নের ফেরি! লোকসভা নির্বাচন নিয়ে বড় দাবি প্রধানমন্ত্রী মোদীর

Narendra Modi: ২০২৩-এ দাঁড়িয়ে প্রধানমন্ত্রী মোদী বড় দাবি করলেন। দিল্লির প্রগতি ময়দানে ভারত মণ্ডপম কনভেনশন সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে নিজেকে তৃতীয় মেয়াদের জন্য প্রোজেক্ট করে প্রধানমন্ত্রী বলেছেন ভারত বিশ্বের অর্থনীতিতে তিনটি স্থানের মধ্যে থাকবে।

প্রধানমন্ত্রী ( Narendra Modi) বলেন, ট্র্যাক রেকর্ডের ভিত্তিতে তিনি বলছেন, তাঁর তৃতীয় মেয়াদে বিশ্বের প্রথম তিনটি বড় অর্থনীতিক মধ্যে একটি নাম ভারতের হবে। অর্থাৎ তৃতীয় মেয়াদে প্রথম তিনটি অর্থনীতির মধ্যে ভারত গর্বের সঙ্গে থাকবে।

নরেন্দ্র মোদী

তিনি ( Narendra Modi) বলেন, ২০২৪ সালে তাদের তৃতীয় মেয়াদে দেশের উন্নয়নের যাত্রা আরও দ্রুত বৃদ্ধি পাবে। যে কেউ তাঁর চোখের সামনে তাঁর স্বপ্ন পূরণ হতে দেখবেন। এদিন প্রধানমন্ত্রী মোদীর এই বক্তব্যকে লোকসভা নির্বাচনের জয়ের দাবি হিসেবে দেখা হচ্ছে, এমনটাই বলছেন বিশ্লেষকরা।

প্রধানমন্ত্রী ( Narendra Modi) মোদী বলেছেন, তাঁদের প্রথম মেয়াদের শুরুতে ভারত বিশ্ব অর্থনীতিতে দশন স্থানে ছিল। তিনি বলেন, দেশবাসী যখন তাঁকে প্রথমমন্ত্রী করেন, তখন দেশ ছিল দশ নম্বরে। দ্বিতীয় মেয়াদের ভারত ছিল বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতি। তিনি আরও বলেছেন, আন্তর্জাতিক সংস্থাগুলি বলছে ভারতে চরম দারিদ্রও শেষ হওয়ার পথে।

নরেন্দ্র মোদী

প্রধানমন্ত্রী ( Narendra Modi) বলেছেন, বিশ্ব স্বীকার করছে ভারত গণতন্ত্রের মা। তিনি বলেছেন, কয়েক সপ্তাহ পরে সেখানে G-20 সম্মেলন অনুষ্ঠিত হবে। বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা সেখানে উপস্থিত থাকবেন। গোটা বিশ্ব এই ভারত মণ্ডপ থেকে ভারতের ক্রমবর্ধমান পদক্ষেপ এবং ভারতের ক্রবর্ধমান মর্যাদা দেখতে পাবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+