পিসি-ভাইপোর জোট ভাঙতে বদ্ধপরিকর মোদী! দিলেন এক ঢিলে দুই পাখি মারার মোক্ষম চাল

এক ঢিলে দুই পাখি মারতে চাইছে বিজেপি। প্রথমত, নরেন্দ্র মোদীর লক্ষ্য বিরোধী জোটে ভাঙন ধরানো। বিশেষ করে উত্তরপ্রদেশে সপা-বসপা জোট বাঁধুক কিছুতেই চাইছে না বিজেপি।

এক ঢিলে দুই পাখি মারতে চাইছে বিজেপি। প্রথমত, নরেন্দ্র মোদীর লক্ষ্য বিরোধী জোটে ভাঙন ধরানো। বিশেষ করে উত্তরপ্রদেশে সপা-বসপা জোট বাঁধুক কিছুতেই চাইছে না বিজেপি। আর দ্বিতীয় লক্ষ্য মায়াবতীর মতো দলিত-দরদী মুখকে সঙ্গে নিয়ে দলিত বিক্ষোভ সামাল দেওয়া। লক্ষ্য ২০১৯। সেই লক্ষ্যেই শাসক-বিরোধীরা নিজেদের নিজেদের ঘুঁটি সাজাচ্ছে নিজেদের মতো করে।

পিসি-ভাইপোর জোট ভাঙতে বদ্ধপরিকর মোদী! দিলেন এক ঢিলে দুই পাখি মারার মোক্ষম চাল

সম্প্রতি উত্তরপ্রদেশের উপনির্বাচন মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রীর ছেড়ে যাওয়া লোকসভা আসনে জবরদস্ত ধাক্কা খেয়েছে বিজেপি। যোগী-রাজ্যে সপা-বসপা এক হওয়াতেই বিজেপি ৩০ বছর ধরে জেতা আসনে মুখ থুবড়ে পড়েছে। এই অবস্থায় উত্তরপ্রদেশে মায়াবতী ও অখিলেশের জোটকে যে কোনও মূল্যে ভাঙতে চাইছে বিজেপি।

কারণ এবার সপা-বসপা জোট বাঁধলে উত্তরপ্রদেশে বহু আসনে হারের মুখে পড়বে নরেন্দ্র মোদীর দল। তাহলে তাঁদের ২০১৯-এ সরকার গড়া দুরুহ হয়ে পড়বে। এই অবস্থায় মায়াবতীকে দলে টেনে বিরোধী জোটে প্রত্যাঘাত করার চেষ্টায় রয়েছে বিজেপি। তেমনই এক চেষ্টা দেখা গেল রবিবার এনডিএ-র এক শরিকের বক্তব্যে।

পিসি-ভাইপোর জোট ভাঙতে বদ্ধপরিকর মোদী! দিলেন এক ঢিলে দুই পাখি মারার মোক্ষম চাল

এনডিএ-র এক শরিক আরপিআই-এর সভাপতিরামদাস আটাওয়ালের এক বক্তব্য নয়া জল্পনার জন্ম দিয়েছে এদিন। তিনি মায়াবতীকে সরাসরি এনডিএ যোগ দেওয়ার প্রস্তাব দেন প্রকাশ্য সভা থেকে। তিনি বলেন, 'আমরা দলিতদের জন্য কাজ করছি। আপনি আসুন আমার দলকে নেতৃত্ব দিন। দলিত উন্নয়ন চাইলে এনডিএ-তে এসে মন্ত্রিত্ব নিন মায়াবতী।'

তিনি এদিন সরাসরি বার্তা দেন, সপা-বসপার জোট কখনও সম্ভব নয়। তার আয়ু বেশিদিন থাকবেও না। তাই দলিতদের উন্নয়নের লক্ষ্যে মায়াবতীর এনডিএ-তে যোগদানের বিষয়টি ভেবে দেখা উচিত। প্রসঙ্গত উল্লেখ্য, সম্প্রতি দলিত বিক্ষোভে প্রবল চাপে কেন্দ্রের এনডিএ তথা মোদী সরকার। মায়াবতীও মোদী সরকারকে দলিত বিরোধী বলে তোপ দেগেছেন। আবার বিজেপির দলিত বিধায়করা উল্টো সুর গাইছেন। এই সময়ে এনডিএ শরিকের এহেন বার্তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+