'যাদের বিশ্বস্ত বলে ভেবেছিলাম...', নাম না করে চিনকে তোপ মোদীর
'আ ফ্রেন্ড ইন নিড, ইজ আ ফ্রেন্ড ইনডিড' অর্থাৎ, বিপদে যে পাশে থাকে, সেই আসল বন্ধু। নাম না করে চিনকে তোর দাগতে ইংরেজির এই পুরনো প্রবাদ ব্যবহার করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
যা খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। প্রশান্ত মহাসাগরীয় ১৪ টি দ্বীপরাষ্ট্রের প্রতিনিধিদের সামনে বক্তব্য পেশ করতে গিয়ে তিনি বলেন, যাঁদের আমরা বিশ্বস্ত বলে ভেবেছিলাম, তাঁদের প্রয়োজনের সময় পাশে পাওয়া যায়নি।

পোর্ট মোরেসবিতে আয়োজিত সম্মেলনে উপস্থিত হয়ে মোদী আরও উল্লেখ করেন, বিপদের সময় প্রশান্ত মহাসাগরীয় দেশগুলির পাশে ছিল ভারত। তাই নয়া দিল্লিকে উন্নয়নের সঙ্গী হিসেবে বিশ্বাস করা যায় বলেও মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী। তাঁর দাবি, মানবতার স্বার্থ বিচার করেই কাজ করে ভারত।
ত্রিদেশীয় সফরের দ্বিতীয় দেশ হিসেবে রবিবারই পাপুয়া নিউগিনিতে পৌঁছেছেন মোদী। ভারত যে প্রতিটি দেশের সার্বভৌমত্বকে কতটা গুরুত্ব দেয়, সে কথাও এই সফরে বুঝিয়ে দিয়েছেন তিনি।
তিনি আশ্বাস দিয়েছেন, দ্বীপরাষ্ট্রগুলি সঙ্গে অভিজ্ঞতা ও নিজেদের দক্ষতা ভাগ করে নেবে ভারত। সব ক্ষেত্রেই ভারত পাশে থাকবে বলে উল্লেখ করেছেন তিনি। ওই সব অঞ্চলেও দাপট বাড়াচ্ছে চিন। প্রশান্ত মহাসাগরীয় দেশগুলি নিজেদের আধিপত্য বিস্তার করতে তৎপর বেজিং। সেই পরিস্থিতিতেই প্রধানমন্ত্রী মোদী এই বার্তা দিয়ে এসেছেন।
মনে করিয়ে দিয়েছেন কোভিড পরিস্থিতিতে ভ্যাকসিন ও ওষুধ দিয়ে কীভাবে ওই দেশগুলিতে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল ভারত। মূলত কোন কোন বিষয়গুলি নিয়ে সমস্যা রয়েছে, সে উল্লেখ করেছেন মোদী। তিনি বলেন, 'জলবায়ু পরিবর্তন, খাদ্যাভাব, দারিদ্র্য ও স্বাস্থ্য সংক্রান্ত নানা সমস্যা ছিল, যেগুলির অনেকাংশে সমাধান হয়েছে।

আর এবার নতুন সমস্যা তৈরি হচ্ছে। খাবার, জ্বালানি, সার, ওষুধের সমস্যা আছে।' মোদী আরও বলেন, আমরা প্রশান্ত মহাসাগরীয় দেশগুলির সঙ্গে যৌথভাবে কাজ করতে চাই। বিশেষত প্রযুক্তি, মহাকাশ বিজ্ঞান, স্বাস্থ্য সুরক্ষা, খাদ্য সুরক্ষার ক্ষেত্রে পাশে থাকবে ভারত। জলবায়ু পরিবর্তনই হোক বা পরিবেশ রক্ষা সব ক্ষেত্রেই পাশে থাকব আমরা।
বলে রাখা প্রয়োজন, চিনের সঙ্গে ভারতের সম্পর্ক তলানিতে এসে ঠেকেছে। সেখানে দাঁড়িয়ে বিশ্বনেতাদের মঞ্চে মোদীর বার্তা খুবই গুরুত্বপূর্ণ।
-
বাংলায় বিজেপি নাকি তৃণমূল, কারা গড়বে সরকার? কী বলছে সাম্প্রতিক জনমত সমীক্ষা -
ষষ্ঠ সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন! কতজনের নাম রয়েছে? বাদের খাতায় কত জন? -
শোকস্তব্ধ বিজয়গড়! ছেলের শোকে ভেঙে পড়েছেন রাহুলের মা, কেমন আছেন পরিবারের বাকিরা? -
ভোটের ময়দানে প্রস্তুত বিজেপি! আরও ১৩টি কেন্দ্রে প্রার্থীদের নাম ঘোষণা পদ্ম-শিবিরের, কোথায় কে? জেনে নিন -
তৃণমূলের ধাক্কা! মুখ্যসচিব-সহ আধিকারিক অপসারণের বিরুদ্ধে মামলা খারিজ করল হাই কোর্ট, কমিশনের সিদ্ধান্ত বহাল -
বনগাঁ দক্ষিণ কেন্দ্রে ভোটের আগে বিতর্ক, তৃণমূল প্রার্থীর শংসাপত্র নিয়ে হাই কোর্টে বিজেপি প্রার্থীর চ্যালেঞ্জ -
সকালেই বিজ্ঞপ্তি, রাতের মধ্যেই মনোনয়ন জমা, রাজ্যে ভোটের আবহে তৎপর প্রার্থীরা -
মমতা আইনের ঊর্ধ্বে নন, কড়া পদক্ষেপের দাবি জানিয়ে মন্তব্য শুভেন্দুর, তুললেন গুরুতর অভিযোগ -
আজও বাংলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, কোন জেলাগুলি ভিজবে? কী বলছে হাওয়া অফিস? জানুন আবহাওয়ার লেটেস্ট আপডেট -
নতুন অর্থবর্ষের শুরুতেই সুদ অপরিবর্তিত, সঞ্চয়কারীদের ভরসা অটুট রাখল সরকার -
'রাজ্যে কার্যত রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে'! মোদী ও শাহকে কড়া আক্রমণ মমতার, কী বললেন? -
নজরে পুরসভাগুলি, ভবিষ্যৎ মনে করিয়ে তৃণমূল নেতৃত্বের কড়া নির্দেশিকা কাউন্সিলরদের জন্য












Click it and Unblock the Notifications