পাকিস্তানকে সাহায্য করছে দেশের কয়েকজনের বিবৃতি, মোদী দিলেন চরম হুঁশিয়ারি

সারা বিশ্ব য়খন সন্ত্রাসবাদ দমনে পাকিস্তানকে চাপ দিচ্ছে, তখন দেশেরই কিছু মানুষের বিবৃতি পাকিস্তানকে সাহায্য করছে। ফের বিরোধীদের একহাত নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

সারা বিশ্ব য়খন সন্ত্রাসবাদ দমনে পাকিস্তানকে চাপ দিচ্ছে, তখন দেশেরই কিছু মানুষের বিবৃতি পাকিস্তানকে সাহায্য করছে। উত্তরপ্রদেশের কানপুরে এক সভা থেকে ফের বিরোধীদের একহাত নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, দুর্ভাগ্য যে, আমাদের সেনাবাহিনীর বীরত্বকে হ্রাস করার চেষ্টা হচ্ছে। আমরা তাঁদের কখনই ক্ষমা করতে পারি না।

পাকিস্তানকে সাহায্য করছে দেশের কয়েকজনের বিবৃতি, মোদী দিলেন চরম হুঁশিয়ারি

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবারের সভা থেকে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন করেন। তিনি বলেন, পুলওয়ামা-কাণ্ডের পর ভারত পাল্টা দিয়েছে। বালাকোটে প্রত্যাঘাত করা হয়েছে সার্জিক্যাস স্ট্রাইক চালিয়ে। তারপরও যারা পাকিস্তানের হয়ে বিবৃতি দিচ্ছে, তাদের কি আমরা ক্ষমতা করতে পারি? সারা বিশ্ব পাকিস্তানকে চাপ দিচ্ছে। কিন্তু দেশের কিছু একাংশ মানুষের বিবৃতি পাকিস্তানকে সাহায্য করছে।

নারী দিবসে উত্তরপ্রদেশের সভা থেকে তিনি বলেন, সম্প্রতি সশস্ত্র বাহিনীর কিছু সেক্টরে নারীদের স্থায়ী কমিশন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যখন আমাদের জওয়ানরা সাহস প্রদর্শন করে, তখন কেবল পুরুষরাই গর্বিত করেন না, তাঁদের নেপথ্যে থাকে মহিলাদের ত্যাগ। এবার সেই মহিলারাই সামননে থেকে দেশকে গর্বিত করার সুযোগ পাবেন।

এদিনই নিজের কেন্দ্র বারাণসীতে এক সভা থেকে প্রধানমন্ত্রী বলেন, আমাদের সৈন্যরা যখন মিশন সম্পন্ন করে, তখন আমাদের দেশের মহিলারাও অনুপ্রাণিত হন। তাঁরাও মনে করে, যদি তারা সুযোগ পায়, তবে তারাও সাফল্য অর্জন করতে পারে। আজ আমাদের দেশে মেয়েরাও যুদ্ধ বিমান ওড়াচ্ছে। বিমান উড়িয়ে পৃথিবী প্রদক্ষিণ করছে।

তিনি এদিন দেশের সকল মহিলা, মা-বোনেদের শুভেচ্ছা জানিয়ে নতুন ভারত নির্মাণের বার্তা দেন। দেশকে এগিয়ে নিয়ে যেতে মহিলাদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার কথা বলেন। তাঁর কথায়, নতুন ভারত নতুন সংস্কৃতি তৈরির ক্ষেত্রে মহিলাদের সক্রিয় অংশগ্রহণ এবং আশীর্বাদগুলি খুবই গুরুত্বপূর্ণ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+