কেরলে 'করোনা' নামেই তুষ্টি, সেলফি তুলতে ব্যস্ত অনেকে
করোনা নামটি নিয়ে সারা বিশ্ব জুড়েই আতঙ্ক। কিন্তু কেরলের মুভাট্টুপুঝা শহরের পরিস্থিতিটা একটু অন্যরকমের। সেখানে সেই নামেই আকর্ষণ। অনেকে ব্যস্ত সেলফি তুলতে।
করোনা নামটি নিয়ে সারা বিশ্ব জুড়েই আতঙ্ক। কিন্তু কেরলের মুভাট্টুপুঝা শহরের পরিস্থিতিটা একটু অন্যরকমের। সেখানে সেই নামেই আকর্ষণ। অনেকে ব্যস্ত সেলফি তুলতে।

দোকানের নাম করোনা
কেরলের বাণিজ্যিক রাজধানী থেকে প্রায় ৪০ কিমি দূরে অবস্থিত এই মুভাট্টুপুঝা। যেখানে একটি কাপড়ের দোকানের নাম করোনা। যার মালিক স্থানীয় পারিড পরিবার। বছরের পর বছর ধরে দোকানটি 'করোনা পারিড' নামেই পরিচিত। কাপড় বিক্রি ছাড়াও দোকানটির সেলাইয়ের ইউনিটও রয়েছে।

অনেকের সেলফি তুলছেন
দোকানের মালিক জানিয়েছেন, সেখানে গিয়ে অনেকেই গাড়ি করে গিয়ে তাঁর খোঁজ করছেন। তুলছেন সেলফি। আবার অনেকে শুধু তাঁর দিকে তাকিয়ে শুধু হাসছেন। অনেকে আবার রাস্তা দিয়ে গাড়ি করে যাওয়ার পথে গাড়ি থেকে মাথা বের করে দেখছেন।

ডিকশোনারি থেকে নাম পছন্দ
কেন এই নাম পছন্দ হল, প্রশ্নের উত্তরে দোকান মালিক জানিয়েছেন, ডিকশোনারি থেকে তিনি এই নাম পছন্দ করেছেন।

দোকানে ঢুকতে স্যানিটাইজার
এই মুহুর্তে শঙ্কিত দোকান মালিক। দোকানে ঢোকার পথে স্যানিটাইজার রেখেছেন তিনি।
(সবই প্রতীকী ছবি)












Click it and Unblock the Notifications