Nagaland Exit Poll: জোটকে সঙ্গী করেই নাগাল্যান্ডে ফিরছে বিজেপি? কী বলছে বুথ ফেরত সমীক্ষা
Nagaland Exit Poll: Nagaland Election 2023: বছর ঘুরলেই লোকসভা নির্বাচন। আর তার আগে বিজেপির কাছে এই নির্বাচন কার্যত ছিল প্রেস্টিজিয়াস ফাইট। বিশেষ করে উত্তর-পূর্বের তিন রাজ্য অর্থাৎ ত্রিপুরা, মেঘালয় এবং নাগাল্যান্ডে বিজেপি সরকার। কিন্তু একাধিক ইস্যুকে কেন্দ্র করে এই তিন রাজ্যেই বিজেপির বিরুদ্ধে ক্ষোভ তৈরি হয়েছিল জনমানসে।
আর এর মধ্যেই ছিল মূল্যবৃদ্ধি সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ। এই অবস্থায় আজ মেঘালয় এবং নাগাল্যান্ডে ভোট হয়েছে। আর তা শেষ হতেই বুথ ফেরত সমীক্ষা আসতে শুরু করেছে। সেখানে দাঁড়িয়ে নাগাল্যান্ডের বুথ ফেরত সমীক্ষা?

Matrize -এর বুথ ফেরত সমীক্ষা
ইতিমধ্যে জি এবং Matrize -এর বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী নাগাল্যান্ডে ফের ফিরছে বিজেপি। জোট সঙ্গীকে সঙ্গে নিয়েই ক্ষমতায় ফের একবার সে রাজ্যে দাপট দেখাবে বিজেপি। সে রাজ্যে কংগ্রেস এবং অন্যদের রীতিমত ঝটকা দেখা যাচ্ছে বুথ ফেরত সমীক্ষাতে। এক নজরে বুথ ফেরত সমীক্ষা- জোট সঙ্গীকে নিয়ে বিজেপি সে রাজ্যে ৩৫ থেকে ৪৩ টি আসন পেতে পারে। এনপিএফ সে রাজ্যে দুই থেকে পাঁচটি আসন পাওয়ার সম্ভাবনা। কংগ্রেস নাগাল্যান্ডে এক থেকে তিন টি আসন পাবে বলে মনে করছে এই সংবাদমাধ্যমের সমীক্ষা। এনপিপি এবং অন্যান্যরা যথাক্রমে শূন্য থেকে একটি এবং ছয় থেকে ১১ টি আসন পেতে পারে।

৫৯ টি আসনে ভোট হয়
এই বার নাগাল্যান্ডের ৫৯ টি আসনে ভোট হয়। বিজেপি প্রার্থী এবং বর্তমান বিধায়ক কাজেতো কিনমি এখানে জুনহেবোটোর আকুলুতো আসন থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছেন। এই অবস্থায় এই আসনে কোনও নির্বাচন হয়নি। ভারতীয় জনতা পার্টি এবং ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক প্রগ্রেসিভ পার্টি (NDPP) জোট রয়েছে নাগাল্যান্ডে। এই অবস্থায় সে রাজ্যে এনডিপিপি ৪০ টি আসন এবং বিজেপি ২০ টি আসনে প্রার্থী দেয়। এ ছাড়া কংগ্রেস ও এনপিএফ পৃথকভাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিল। কংগ্রেস 23টি এবং এনপিএফ 22টি আসনে প্রার্থী দিয়েছে। ১৯ জন স্বতন্ত্র প্রার্থীও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন।

২০১৮ সালে কি হয়েছিল-
গত বছরও ৫৯ টি আসনেই নির্বাচন হয়। একটি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় হয়। গত বছর এনপিএফ ৫৮ আসনে প্রার্থী দিয়েছিল। যার মধ্যে ২৬ টি আসনে জয় পায়। গত বছর এনডিপিপি এবং বিজেপি একসঙ্গে ভোটের ময়দানে নামে। তারপর এনডিপিপি ৪০ প্রার্থী এবং বিজেপি 20 প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছিল। এনডিপিপির মধ্যে ৪০ জন প্রার্থীর মধ্যে ১৮ জন জয় পায়। অন্যদিকে বিজেপির ২০ জনের মধ্যে ১২ জন ভোটে জয় পান। অন্যদিকে এনপিপি'র ২৫ জনের মধ্যে দুজন। তবে জেডিইউর এক প্রার্থী জয় পেয়ে যায়। এমন কি এক নির্দলে দাঁড়ানো প্রার্থীও জয় পায়।
-
ভোটের ময়দানে প্রস্তুত বিজেপি! আরও ১৩টি কেন্দ্রে প্রার্থীদের নাম ঘোষণা পদ্ম-শিবিরের, কোথায় কে? জেনে নিন -
তৃণমূলের ধাক্কা! মুখ্যসচিব-সহ আধিকারিক অপসারণের বিরুদ্ধে মামলা খারিজ করল হাই কোর্ট, কমিশনের সিদ্ধান্ত বহাল -
বনগাঁ দক্ষিণ কেন্দ্রে ভোটের আগে বিতর্ক, তৃণমূল প্রার্থীর শংসাপত্র নিয়ে হাই কোর্টে বিজেপি প্রার্থীর চ্যালেঞ্জ -
সকালেই বিজ্ঞপ্তি, রাতের মধ্যেই মনোনয়ন জমা, রাজ্যে ভোটের আবহে তৎপর প্রার্থীরা -
মমতা আইনের ঊর্ধ্বে নন, কড়া পদক্ষেপের দাবি জানিয়ে মন্তব্য শুভেন্দুর, তুললেন গুরুতর অভিযোগ -
আজও বাংলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, কোন জেলাগুলি ভিজবে? কী বলছে হাওয়া অফিস? জানুন আবহাওয়ার লেটেস্ট আপডেট -
নতুন অর্থবর্ষের শুরুতেই সুদ অপরিবর্তিত, সঞ্চয়কারীদের ভরসা অটুট রাখল সরকার -
'রাজ্যে কার্যত রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে'! মোদী ও শাহকে কড়া আক্রমণ মমতার, কী বললেন? -
নজরে পুরসভাগুলি, ভবিষ্যৎ মনে করিয়ে তৃণমূল নেতৃত্বের কড়া নির্দেশিকা কাউন্সিলরদের জন্য -
অবৈধ ভোটারদের নাম ঢোকাচ্ছে বিজেপি, অভিযোগ মমতার, চিঠি দিলেন জ্ঞানেশ কুমারকেও -
আরও শক্তিশালী হল VerSe Innovation, সংস্থার বোর্ডে গুরুত্বপূর্ণ পদে যোগ দিলেন পিআর রমেশ -
ভোটের আগে প্রস্তুতি জোরদার! কোথায় কত নোডাল অফিসার? বিজ্ঞপ্তি প্রকাশ করল কলকাতা পুলিশ












Click it and Unblock the Notifications