Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

এটা আত্মহত্যা নয় খুন, দাবি IIT বম্বের মৃত ছাত্রীর বোন

খড়গপুরের পর এবার বম্বে আইআইটিতে ছাত্রীর রহস্যমৃত্যুর ঘটনা ঘটেছে।

রবিবারে ক্যাম্পাসের মধ্যে উদ্ধার হয়েছিল বম্বে আইআইটির ছাত্র দর্শণ সোলাঙ্কির। কী কারণে মৃত্যু তা এখনও স্পষ্ট নয়। প্রাথমিক ভাবে আত্মহত্যা করেছে বলে দাবি করা হচ্ছে কিন্তু দর্শনের বোন জাহ্নবী সোলাঙ্কি দাবি করেছেন কিছুতেই তাঁর দাদা আত্মহত্যা করতে পারেন না।

এটা আত্মহত্যা নয় খুন, দাবি IIT বম্বের মৃত ছাত্রীর বোন

কারণ তাঁর দাদা মানসিকভাবে ভীষণ শক্ত ছিলেন। একেবারেই দুর্বল মানসিকতার ছিলেন না তিনি। তিনি দাবি করেছেন তাঁর দাদাকে খুন করা হয়েছে কোনও ভাবে। তারপরে আত্মহত্যা বলে দেখানো হচ্ছে। বম্বে আইআইটিরে কেমেস্ট্রির প্রথম বর্ষের ছাত্র ছিলেন তিনি। ক্যাম্পাসের বহুতলের ১৬ তলা থেকে ঝাঁপ দিয়ে তিনি আত্মহত্যা করেন বলে দাবি করা হচ্ছে।

মুম্বইয়ের পাওয়াই থানার পুলিশ দুর্ঘটনায় মৃত্যুর অভিযোগ দায়ের করে তদন্ত করছে। আহমেদাবাদের পিছিয়ে পড়া পরিবারের সদস্য ছিলেন দর্শন। রবিবার সকালে বাড়ি ফেরার কথা ছিল। সেকারণে বেশ খুশিতেও ছিলেন দর্শন। পুলিশ জানিয়েছে পরিবারের পক্ষ থেকে জাতপাত নিয়ে ক্যাম্পাসের মধ্যে তাঁদের ছেলেকে উত্যক্ত করা হচ্ছিল বলে কোনও কথা জানানো হয়নি। পরিবারের তরফে দাবি করা হয়েছে তাঁদের ছেলে মুম্বইয়ে পড়াশোনা করতে চাইছিলেন না। এবং বাড়ি ফিরতে চাইছিলেন তিনি।

দর্শনের বাবা-মা আরও জানিয়েছেন যে তাঁদের ছেলে বাড়ি ফিরতে চাইছিল ভীষণভাবে। সেকারণে সেমিস্টার শেষ হতেই তাকে টিকিট কেটে দিয়েছিল পরিবারের লোকেরা। দর্শণের বোন জাহ্নবী দাবি করেছে পিছিয়ে পড়া পরিবার থেকে হলেও দর্শণ মেধাবী ছিল এবং বড় একটা পরীক্ষায় ভাল ফল করেছিল। সেকারণে তাঁকে তাঁর সহপাঠীরা হিংসা করত বলে দাবি করেছেন জাহ্নবী। এবং সে পিছিয়ে পড়া পরিবার থেকে এসেছে জানার পরেই তাকে নানা ভাবে হিংসে করতে শুরু করেছিল তারা। এবং নানা ভাবে হেনস্থা করা হত। কিন্তু তারপরেও সে মানসিক ভাবে একেবারে ভেঙে পড়েনি। তারপরেও এভাবে তাঁর মৃত্যু হতে পারে না বলে দাবি করেছেন তিনি।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+