যোগীর রাজ্যে ফের তিন তালাকের অভিযোগ
পণের দাবিতে তিন তালাক। এমনই ঘটনা ঘটেছে উত্তর প্রদেশের বরেলি জেলায়। তরান্নুম নামে এক মহিলা স্বামীর বিরুদ্ধে এই অভিযোগ করেছেন।
পণের দাবিতে তিন তালাক। এমনই ঘটনা ঘটেছে উত্তর প্রদেশের বরেলি জেলায়। তরান্নুম নামে এক মহিলা স্বামীর বিরুদ্ধে এই অভিযোগ করেছেন।

তরান্নুম নামে ওই মহিলা জানিয়েছেন, পণের দাবিতে তাকে প্রায়ই মারধর করা হত। একাধিকবার স্বামী রফিক তাঁকে খুনের চেষ্টা করেছেন বলেও অভিযোগে জানিয়েছেন ওই মহিলা। দুদিন আগে, পরিবারের সঙ্গে দেখা করতে গেলে, স্বামী সেখানে যান। সেখানেও তাঁর ওপর হামলা চালানো হয়। সেখানেও স্বামী তাঁকে খুনের চেষ্টা করেন বলে অভিযোগ করেছেন তরান্নুম।
তরান্নুম জানিয়েছেন, তাঁর বাবা দুজনের মধ্যে গিয়ে, তখনকার মতো তাঁকে রক্ষা করেন বলে দাবি করেছেন তরান্নুম। সেই সময়ে, স্বামী রফিক, চিৎকার করে ওঠেন এবং তাদের মধ্যে বিবাহ ভেঙে দেওয়ার কথা জানিয়ে দেন।
২০১৬ সালে রফিকের সঙ্গে বিয়ে হয়েছিল তরান্নুমের। সেই সময় থেকেই পণের দাবিতে তাঁকে মারধর করা হত বলে অভিযোগ।












Click it and Unblock the Notifications