মুম্বইয়ে মেসির সফরে বজ্র-আঁটুনি নিরাপত্তা, মোতায়েন ২ হাজার পুলিশ, অপেক্ষায় ভক্তরা
বিশেষত কলকাতা কাণ্ডের পর, ফুটবল কিংবদন্তি লিওনেল মেসির মুম্বই সফরকে ঘিরে কড়া নিরাপত্তা বলয় গড়ে তুলেছে পুলিশ। রবিবার মেসির আগমনের পরিপ্রেক্ষিতে স্টেডিয়ামের ভিতরে জলের বোতল, ধাতব বস্তু ও কয়েনের মতো জিনিসপত্র নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া, ভিড়ের ওপর নজর রাখতে বসানো হয়েছে ওয়াচটাওয়ার। আধিকারিকদের মতে, কোনও ধরনের পদদলিত হওয়ার পরিস্থিতি এড়াতে এবং কলকাতায় সৃষ্ট বিশৃঙ্খলার পুনরাবৃত্তি রোধ করাই তাদের মূল লক্ষ্য।
কলকাতায় মেসির সফরে সল্টলেক স্টেডিয়ামে চরম বিশৃঙ্খলা দেখা গিয়েছে। হাজার হাজার ফুটবলপ্রেমী টিকিটের জন্য মোটা অঙ্কের টাকা খরচ করেও মেসিকে ভালোভাবে দেখতে না পেয়ে ব্যাপক প্রতিবাদ করেন। সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে মুম্বই পুলিশ এবার আরও সতর্ক। রবিবার মেসি মুম্বইয়ে ক্রিকেট ক্লাব অফ ইন্ডিয়া (ব্র্যাবোর্ন স্টেডিয়াম)-এ একটি প্যাডেল G.O.A.T কাপ ইভেন্টে উপস্থিত থাকার কথা। এরপর তিনি একটি সেলিব্রিটি ফুটবল ম্যাচে অংশ নেবেন।

দিনের শেষ ভাগেওয়াংখেড়ে স্টেডিয়ামে G.O.A.T ইন্ডিয়া ট্যুর-এর মূল অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে এই বিশ্ব সেরা ফুটবলারের। একজন কর্মকর্তা জানিয়েছেন, "লিওনেল মেসির মুম্বই সফরকে সামনে রেখে মুম্বই পুলিশ সম্পূর্ণ প্রস্তুত। দক্ষিণ মুম্বইয়ের স্টেডিয়ামগুলির আশেপাশে উচ্চ স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। কলকাতার বিশৃঙ্খলা ও নিরাপত্তা লঙ্ঘনের ঘটনা মাথায় রেখে, আমরা ব্র্যাবোর্ন ও ওয়াংখেড়ে স্টেডিয়ামে বিশ্বকাপ-স্তরের নিরাপত্তা ব্যবস্থা মোতায়েন করেছি।"
মেসির আগমন উপলক্ষে স্টেডিয়ামগুলির আশেপাশে ব্যাপক ভিড় প্রত্যাশা করছে মুম্বই পুলিশ। তাই তারা উভয় ভেন্যুর কাছাকাছি ও আশেপাশে ২০০০ এর বেশি পুলিশ কর্মী নিযুক্ত করেছে। কর্মকর্তা আরও বলেন, ওয়াংখেড়ে স্টেডিয়ামে আইসিসি বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের বিজয় মিছিল এবং বিশ্বকাপ ফাইনাল ম্যাচের নিরাপত্তা 'বন্দোবস্ত' করার অভিজ্ঞতা মুম্বই পুলিশের রয়েছে, যেখানে এক লক্ষেরও বেশি ক্রিকেট অনুরাগী জড়ো হয়েছিলেন। তাই আমরা বিশাল ভক্তদের ভিড় সামলাতে প্রস্তুত।
তিনি আরও যোগ করেন, "আমরা অতীতে ঘটে যাওয়া ত্রুটিগুলি এড়াতে চেষ্টা করছি।" কর্মকর্তাদের মতে, কলকাতা স্টেডিয়ামের মতো মুম্বইয়ের স্টেডিয়ামগুলিতে ভিতরে ঢোকার কোনও ফাঁকা জায়গা নেই। পুলিশ দর্শকদের কাছ থেকে ৫০০০ থেকে ২৫০০০ টাকা পর্যন্ত টিকিটের মূল্য নেওয়া হয়েছে উল্লেখ করে আয়োজকদের কাছে স্টেডিয়ামের ভিতরে অনুরাগীদের জন্য প্রয়োজনীয় সব সুবিধা নিশ্চিত করার অনুরোধ জানান। তাদের মতে, এত টাকা খরচ করার পর যেকোনও দর্শক একটি সুষ্ঠু ইভেন্ট এর সঙ্গে সঠিক পরিষেবা প্রত্যাশা করেন।
-
ষষ্ঠ সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন! কতজনের নাম রয়েছে? বাদের খাতায় কত জন? -
বনগাঁ দক্ষিণ কেন্দ্রে ভোটের আগে বিতর্ক, তৃণমূল প্রার্থীর শংসাপত্র নিয়ে হাই কোর্টে বিজেপি প্রার্থীর চ্যালেঞ্জ -
শোকস্তব্ধ বিজয়গড়! ছেলের শোকে ভেঙে পড়েছেন রাহুলের মা, কেমন আছেন পরিবারের বাকিরা? -
মমতা আইনের ঊর্ধ্বে নন, কড়া পদক্ষেপের দাবি জানিয়ে মন্তব্য শুভেন্দুর, তুললেন গুরুতর অভিযোগ -
তৃণমূলের ধাক্কা! মুখ্যসচিব-সহ আধিকারিক অপসারণের বিরুদ্ধে মামলা খারিজ করল হাই কোর্ট, কমিশনের সিদ্ধান্ত বহাল -
আজও বাংলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, কোন জেলাগুলি ভিজবে? কী বলছে হাওয়া অফিস? জানুন আবহাওয়ার লেটেস্ট আপডেট -
সকালেই বিজ্ঞপ্তি, রাতের মধ্যেই মনোনয়ন জমা, রাজ্যে ভোটের আবহে তৎপর প্রার্থীরা -
নজরে পুরসভাগুলি, ভবিষ্যৎ মনে করিয়ে তৃণমূল নেতৃত্বের কড়া নির্দেশিকা কাউন্সিলরদের জন্য -
ইরানের হুমকি! এপ্রিলের শুরু থেকেই হামলা হতে চলেছে গুগল-অ্যাপল সহ ১৮টি মার্কিন কোম্পানিতে -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
বিশ্বখ্যাত আইটি সংস্থায় একলপ্তে ৩০ হাজার কর্মী ছাঁটাই, ভারতে কাজ গেল ১২ হাজার জনের -
'রাজ্যে কার্যত রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে'! মোদী ও শাহকে কড়া আক্রমণ মমতার, কী বললেন?












Click it and Unblock the Notifications