মুম্বইয়ে অ্যাপেল ফোনের স্টোর খুলতেই হুড়োহুড়ি, দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে ক্রেতাদের লাইন
মুম্বইয়ে অ্যাপেল ফোনের স্টোর খুলেছে। সকাল থেকেই তার সামনে বিপুল জমায়েত। দীর্ঘ লাইন পড়েছে। উৎসাহী ক্রেতারা মুম্বইয়ের অ্যাপেল ফোনের স্টোর থেকে ফোন কেনার জন্য লম্বা লাইনে দাঁড়িতেও পিছপা হচ্ছে না। ঠাঁটাপোড়া রোদের মধ্যেও দাঁড়িয়ে রয়েছেন তাঁরা।
মুম্বইয়ের বান্দ্রা কুরলা কমপ্লেক্সে প্রথম অ্যাপেলের স্টোর খুলেছে। অ্যাপেলের সিইও টিম কুক এইস্টোরের উদ্বোধনের জন্য এসেছেন ভারতে। মুম্বইয়ের পাশাপাশি রাজধানী দিল্লির সাকেতেও একটি স্টোর খুলতে চলেছে অ্যাপেল।

মুম্বইয়ে দরজা খুলল অ্যাপেল স্টোরের। বান্দ্রা কুরলা কমপ্লেক্সে এই অ্যাপেল স্টোরের উদ্বোধনের জন্য মার্কিন মুলুক থেকে উড়ে এসেছিলেন অ্যাপেলের সিইও অ্যাপেলের সিইও টিম কুক। তাঁকে দেখার জন্য ক্রেতাদের মধ্যে তুমুল উৎসাহ ছিল। ভোর থেকেই অ্যাপেল স্টোরের সামনে লম্বা লাইন পড়েছিল ক্রেতাদের। টিম কুক স্টোরের উদ্বোধন করে সকলকে স্বাগত জানান। ক্রেতাদের অনুরোধে ছবিও তোলেন।

মুম্বইয়ের বান্দ্রা কুরলা কমপ্লেক্সে অ্যাপেল স্টোরকে কেন্দ্র করে ক্রেতারা গত কয়েকদিন ধরেই উৎসাহি ছিলেন। তাঁরা সেকারণে সকাল থেকেই হাজির হয়েছিলেন স্টোরের সামনে। ২৮০০০ স্কোয়ার ফিটে তৈরি করা হয়েছে এই স্টোরটি। এই প্রথম অ্যাপেল স্টোর ভারতে খোলা হল। এর পরে দিল্লিতে আরও একটি স্টোর খোলার পরিকল্পনায় রয়েছে অ্যাপেল। দিল্লির সাকেতে সেই স্টোর খোলা হবে।

শুধু মুম্বই নয় একাধিক জায়গা থেকে ক্রেতারা এসেছিলেন। আহমেদাবাদ, পুণে সহ গুজরাতের একাধিক জায়গা থেকে ভিড় করেছিলেন ক্রেতারা। তাঁরা হাজির হয়েছিলেন অ্যাপেল স্টোরের দরজা খোলা মাত্র ফোন কিনতে আগ্রহী ছিলেন তাঁরা। সেকারণেই দূরদূরান্ত থেকে অ্যাপেল প্রেমীরা ভিড় করেছিলেন ভারতের প্রথম অ্যাপেল স্টোরে।
-
মধ্যপ্রাচ্যের সংঘাত কী শেষের পথে? ইরান যুদ্ধ নিয়ে ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যে জোর জল্পনা -
২১ নয়, এবার থেকে ২৫ দিনের অপেক্ষা! গ্যাস বুকিংয়ের নিয়মে বদল, ঘরোয়া চাহিদা মেটাতে নতুন কী পরিকল্পনা কেন্দ্রের? -
মধ্যপ্রাচ্য উত্তেজনায় ট্রাম্পের মন্তব্য, যুদ্ধ শেষের পথে পাল্টা বার্তা ইরানের -
SIR বিতর্কে নতুন পদক্ষেপ! অমীমাংসিত ভোটার ইস্যুতে ট্রাইবুনাল গঠনের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
১৩১ কোটি টাকা! টি২০ বিশ্বকাপ জেতা ভারতীয় দলের জন্য বিরাট ঘোষণা বিসিসিআইয়ের -
রাজ্যের আবেদনে কড়া সুপ্রিম কোর্ট! 'একটাও বৈধ ভোটার বাদ যাবে না', আশ্বাস প্রধান বিচারপতির -
সুপ্রিম কোর্টের অসন্তোষের পরেই পদক্ষেপ! ক্ষমা চেয়ে পাঠ্যবই থেকে আদালতের দুর্নীতি সংক্রান্ত অধ্যায় সরাল NCERT -
যোগ্য ভোটারের একজনেরও নাম বাদ পড়বে না, আশ্বাস জ্ঞানেশ কুমারের, সিইসিকে লক্ষ্য করে প্রতিবাদের ঝড়ও -
গরমের মাঝেই স্বস্তির ইঙ্গিত, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বদলাচ্ছে আবহাওয়া -
রাজ্যে কৃষকদের প্রতি তৃণমূল সরকারের মনোভাবের তীব্র সমালোচনায় শিবরাজ -
বিচার বিভাগীয় কর্তাদের সব লজিস্টিক সহায়তা দিতে হবে, রাজ্য ও নির্বাচন কমিশনকে নির্দেশ সুপ্রিম কোর্টের -
এসআইআর নিয়ে ছবি আঁকলেন মমতা, জ্ঞানেশ কুমারকে ভ্য়ানিশ কটাক্ষও ধরনা মঞ্চে












Click it and Unblock the Notifications