দাদু হলেন মুকেশ আম্বানি! আকাশ-শ্লোকার হাত ধরে পৃথিবীর আলো দেখল রিলায়েন্স পরিবারের নতুন সদস্য

দাদু হলেন মুকেশ আম্বানি! আকাশ-শ্লোকার হাত ধরে পৃথিবীর আলো দেখল রিলায়েন্স পরিবারের নতুন সদস্য

করোনাকালেই যেন খুশির জোয়ার রিলায়েন্স পরিবারে। এই মহামারীর মন্দা দশাতেই রিলায়েন্স কর্ণধার মুকেশ আম্বানি ঢুকে পড়েছেন বিশ্বের শীর্ষ ১০ জন ধনবান ব্যক্তিদের তালিকা। পাশাপাশি এই সময়েই আরও কয়েক গুণ বেড়েছে রিলায়েন্সের সম্পত্তিও। এমতাবস্থায় এবার ফের আম্বানিদের প্রাসাদ অ্যান্তিলিয়ায় বয়ে গেল খুশির হাওয়া। বিশ্বের অন্যতম ধনী পরিবারে জন্ম নিল ফুটফুটে রাজপুত্তুর। দাদু হলেন রিলায়েন্স ডিজিটালের কর্ণধার মুকেশ আম্বানি।বুধবারই মুকেশ পুত্র আকাশ আম্বানি এবং শ্লোকা মেহতার কোল আলো করে জন্ম নিল ফুটফুটে পুত্র সন্তান। সারা আম্বানি পরিবারেই এখন সাজো সাজো রব।

দাদু হলেন মুকেশ আম্বানি! আকাশ-শ্লোকার হাত ধরে পৃথিবীর আলো দেখল রিলায়েন্স পরিবারের নতুন সদস্য

প্রথমবার নাতির মুখ দেখলেন মুকেশ এবং নীতা। এদিন, একটি বিবৃতি প্রকাশ করে আম্বানি পরিবারের তরফে জানানো হয়, শ্রীকৃষ্ণের আশীর্বাদে শ্লোকা এবং আকাশের কোলজুড়ে এক ফুটফুটে পুত্রসন্তান জন্ম নিয়েছে। ধীরুভাই এবম কোকিলাবেন আম্বানির প্রথম প্রপৌত্রকে স্বাগত জানাতে পেরে অত্যন্ত খুশি এবং গর্বিত মুকেশ ও নীতা আম্বানি।

আকাশ এবং শ্লোকার এটিই প্রথম সন্তান। আম্বানির পরিবার সূত্রে খবর, মা এবং সদ্যজাত উভয়েই সুস্থ রয়েছেন। প্রসঙ্গত, ২০১৯ সালে ছোটবেলার বান্ধবী শ্লোকার সঙ্গে গাঁটছড়া বাঁধেন মুকেশপুত্র আকাশ আম্বানি। হিরে ব্যবসায়ী রাসেল মেহতার মেয়ে শ্লোকাকে পুত্রবধূর সম্মানে ঘরে তুলেছিলেন ধনকুবের মুকেশ আম্বানি। এবার তাদের ঘরেই এল একরত্তি। ইতিমধ্যেই আম্বানি পরিবারকে শুভেচ্ছায় মুড়ে দিয়েছে সারা বিশ্বই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+