Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

MP Election Results 2023: হারের দায় নিয়ে পদ ছাড়ছেন কমলনাথ! বুধেই সাক্ষাৎ খাগড়ের সঙ্গে

MP Election Results 2023: পদ ছাড়ছেন কমল নাথ! মধ্যপ্রদেশ বিধানসভা নির্বাচনে মুখ থুবড়ে পড়েছে কংগ্রেস। আর এরপরেই প্রদেশ সভাপতির পদ ছাড়তে চলেছেন কমলনাথ। এমনটাই জোর জল্পনা। বুধবারই কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের সঙ্গে দেখা করবেন কমলনাথ। আর তখনই পদত্যাগ পত্র তাঁর হাতে তুলে দিতে পারেন প্রদেশ সভাপতি। যদিও এই বিষয়ে এখনই কোনও মন্তব্য করতে নারাজ কংগ্রেসের কোনও শীর্ষ নেতাই।

কমলনাথের কাঁধে ভর করেই এবার মধ্যপ্রদেশে নির্বাচনে (MP Election Results 2023) নামে কংগ্রেস। কয়েক দফায় একাধিক সভা করেছেন রাহুল গান্ধী-প্রিয়াঙ্কা গান্ধীরা। কিন্তু কাজ করেনি কোনও ফ্যাক্টারই। মোদী ঝড়ে একেবারে মধ্যপ্রদেশে মুখ থুবড়ে পড়েছে কমলনাথের নেতৃত্বে সরকার। দেখা যায়, ২৩০ টি আসনের মধ্যে ১৬৩ টি আসন পেয়েছে বিজেপি। যা সংখ্যাগরিষ্ঠতার থেকে অনেকটাই বেশি। কিন্তু কেন এমন ফল কংগ্রেসের?

Mizoram Election 2023: মিজোরাম জেডপিএমের দখলে, জাতীয় স্তরে কোন জোটে থাকার বার্তা লালদুহোমার?

MP Election Results 2023: হারের দায় নিয়ে পদ ছাড়ছেন কমলনাথ!

তা পর্যালোচনা করতে ইতিমধ্যে বৈঠক ডেকেছেন কমলনাথ। নির্বাচনে শামিল হওয়া সমস্ত প্রার্থী এবং কংগ্রেস প্রার্থীদের উপস্থিত থাকতে বলা হয়েছে। আর এরপরেই দিল্লিতে কংগ্রেস সভাপতি মল্লিক্কার্জুন খাগড়ের সঙ্গে দেখা করবেন বর্ষীয়ান এই কংগ্রেস নেতা। আর এরপরেই মধ্যপ্রদেশ প্রদেশ সভাপতির পদে তিনি থাকবেন কিনা সে বিষয়ে সিদ্ধান্ত হবে বলে জানা যাচ্ছে। অন্যদিকে, আগামীকাল বুধবার 'ইন্ডিয়া' জোটের বৈঠক আছে। সে বৈঠকেও কমলনাথ থাকবেন বলে খবর।

মধ্যপ্রদেশে কংগ্রেসের ভরাডুবির পরেই 'ইন্ডিয়া' জোটের একাধিক নেতা সোচ্চার হয়েছেন। আসন সমঝোতা সহ একাধিক ইস্যুতে মুখ খুলতে শুরু করেছেন। যা নিয়ে রীতিমত অস্বস্তিতে কংগ্রেস। এই অবস্থায় ইন্ডিয়া জোটের বৈঠকে কমলনাথের উপস্থিতি খুবই গুরুত্বপূর্ণ হতে পারে। মনে করা হচ্ছে, বৈঠকে কমলনাথ বিতর্ক নিয়ে জবাব দিতে পারেন। তবে কংগ্রেসের তরফে কোনও বক্তব্য পাওয়া যায়নি।

শুধু মধ্যপ্রদেশেই নয়, শাসকের ভুমিকায় থাকা কংগ্রেস রাজস্থান এবং ছত্তিসগড়ে কংগ্রেস মুখ থুবড়ে পড়েছে। বড় জয় পেয়েছে বিজেপি। যা নিয়ে প্রবল অস্বস্তিতে রাহুল গান্ধী। তাঁর ভূমিকা নিয়েও উঠছে প্রশ্ন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+