Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Most Powerful Fighter Jets: মার্কিন F-22 এর তুলনাতে কতটা শক্তিশালী চিনের J20

বর্তমান পরিস্থিততে যুদ্ধ আরও আধুনিক হয়ে উঠছে! প্রত্যেক দেশ প্রতিনিয়ত তাঁর সমরাস্ত্র তৈরিতে আরও জোর দিচ্ছে। সমরাস্ত্রের দুনিয়াতে প্রতি মুহূর্তে গবেষণা হচ্ছে আর নিত্যনতুন আরও ভয়ানক এবং আধুনিক সমরাস্ত্র সামনে আসছে।

বর্তমান পরিস্থিততে যুদ্ধ আরও আধুনিক হয়ে উঠছে! প্রত্যেক দেশ প্রতিনিয়ত তাঁর সমরাস্ত্র তৈরিতে আরও জোর দিচ্ছে। সমরাস্ত্রের দুনিয়াতে প্রতি মুহূর্তে গবেষণা হচ্ছে আর নিত্যনতুন আরও ভয়ানক এবং আধুনিক সমরাস্ত্র সামনে আসছে।

স্থল, জল এবং আকাশে যাতে সমান ভাবে লড়াই করা যায় সে লক্ষ্যে চলছে কাজ। যুদ্ধবিমানগুলিকে আরও আধুনিক হিসাবে তৈরি করা হচ্ছে। আকাশে সমানভাবে যুদ্ধ চালিয়ে যেতে এয়ারক্রাফটগুলিকে আরও আধুনিক ডিজাইন করা হচ্ছে। যুদ্ধবিমান দেশের স্থলবাহিনীর মনোবল বাড়াতে আরও বেশি সাহায্য করে।

শুধু তাই নয়, অত্যাধুনিক এবং একটা যুদ্ধবিমান যুদ্ধের সংজ্ঞা বদলে দিতে পারে। তবে এক্ষেত্রে পাইলটকে আরও অভিজ্ঞ হতে হয়। ঠিক সময়ে কোন মেশিনটি চালাতে হবে সে বিষয়ে সাম্যক ধারণা থাকাটা খুব জরুরি।

তবে এই যুদ্ধবিমাণগুলি কখনও বোমারু, interceptor, আবার কখনও ভারী যুদ্ধবিমানের ভূমিকাতে কাজ করতে পারে। এমনকি গভীর রাতের যুদ্ধেও সমান ভাবে কাজ করতে পারে যুদ্ধবিমানগুলি। তবে এই মুহূর্তে ফিফথ জেনারেশন অর্থাৎ পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমানগুলি এই মুহূর্তের সবথেকে আধুনিক।

একাধিক প্রথম সারির দেশের কাছে রয়েছে ফিফথ জেনারেশনের এই যুদ্ধবিমানগুলি। ফিফথ জেনারেশনের যুদ্ধবিমানগুলি হতে হবে স্টেলথ অর্থাৎ রেডারের ধরা দেবে না। একগুচ্ছ কাজ করার ক্ষমতা থাকতে হবে। শত্রু উপর নিখুত ভাবে আঘাত হানতে পারে এই যুদ্ধবিমানগুলি।

এছাড়াও আকাশের চূড়ান্ত উচ্চতা গিয়েও সবরকম নেটওয়ার্ক, সেন্সরগুলি সঠিক ভাবে কাজ করতে পারবে। এক নজরে দেখে নেওয়া যাক বিশ্বের সবথেকে শক্তিশালী যুদ্ধবিমানগুলি-

লকির্ড মার্টিন F-22 Raptor

লকির্ড মার্টিন F-22 Raptor

মার্কিন সংস্থার তৈরি বিশ্বের অন্যতম শক্তিশালী এবং নির্ভর যোগ্য যুদ্ধবিমান। অবশ্যই এটি ফিফথ জেনারেশনের যুদ্ধবিমান। বোয়িংয়ের সঙে হাত মিলিয়ে F-22 Raptor যুদ্ধবিমানকে আধুনিক তৈরি করে তোলা হয়েছে। মার্কিন এয়ারফোর্সের জন্য তৈরি এই যুদ্ধবিমান অন্য দেশকে বিক্রির জন্য তৈরি করা হয়নি। ২০০৫ সাল থেকে এই যুদ্ধবিমান মার্কিন এয়ারফোর্সের সঙ্গে রয়েছে। সে দেশের অন্যান্য যুদ্ধবিমানগুলির মধ্যে একটি এটি। F-22 Raptor -এ একজন পাইলট বসতে পারেন। তবে ফিফথ জেনারেশনের সমস্ত ফিরচার এর মধ্যে রয়েছে। রয়েছে দুটি ইঞ্জিন। যা যুদ্ধবিমানের গতিকে বাড়াতে সাহায্য করে। এবং শত্রু দেশের রেডারকে ফাঁকি দিতে পারে এই বিমান। এই বিমানকে মার্কিন এয়ারফোর্স হামলা, ডোমিনেশন, নজরদারি সহ একাধিক কাজে লাগায়।

লকির্ড মার্টিন F-35 Lightning II

লকির্ড মার্টিন F-35 Lightning II

মার্কিণ সংস্থা Lockheed Martin-এর আরও একটি যুগান্তকারী যুদ্ধবিমানের মধ্যে একটি F-35 Lightning II। বিশ্বের সবথেকে উচ্চমানের ফাইটার জেটগুলির মধ্যে একটি হল এটি। শুধু তাই নয়, বিশ্বের একমাত্র ফিফথ জেনারেশনের মাল্টিরোল এয়ারক্রাফট এটি। F-22 Raptor একমাত্র মার্কিন বাহিনীর জন্যে তৈরি করা হয়েছে। F-35 Lightning II মার্কিন এয়ারফোর্স ছাড়াও টার্কি, জাপানের মতো দেশগুলির কাছেও আছে। এই যুদ্ধবিমাণগুলি একমাত্র ভার্টিকাল উড়তে এবং নামতে পারে। অনেকটা হেলিকপ্টারের মতো। অত্যাধুনিক সমরাস্ত্র নিয়ে আকাশে উঠতে পারে এই বিমান। তবে এটিও একজন পাইলটকে চালাতে হবে। F-35- তিনটে ভ্যরিয়েন্টে পাওয়া যায়।

 Sukhoi Su-57

Sukhoi Su-57

রাশিয়ার তৈরি এই যুদ্ধবিমান। Sukhoi Su-5 রাশিয়ার তৈরি প্রথম ফিফথ জেনারেশনের যুদ্ধবিমান। যার আরও আধুনিক ভার্সন হচ্ছে Su-57। সিঙ্গল সিট, দুটি ইঞ্জিন, মাল্টিরোল ফাইটার জেট যেটি সুখোই বানিয়েছে। উল্লেখ্য, এই সংস্থা ভারতের জন্য Su-30 MKI তৈরি করছে। Su-57 এখনও রাশিয়ার এয়ারফোর্সে যোগ দেয়নি। সাময়িক কিছু সমস্যার জন্যে এই যুদ্ধবিমান বাহিনীতে আসতে একটু দেরি হচ্ছে। তবে এই যুদ্ধবিমান তৈরির কাজ সম্পূর্ণ প্রায় শেষ। খুব শীঘ্র এই মুহূর্তে রাশিয়ার এয়ারফোর্সে থাকা ফোর্থ জেনারেশনের Su-27-কে বদলে আসতে পারে Su-57। এতী রাশিয়ার অন্যতম শক্তিশালী যুদ্ধবিমাণ হতে চলেছে। জলে, স্থলে এবং আকাশে যে কোনও জায়গাতে শত্রুপক্ষকে আঘাত করতে পারে এই যুদ্ধবিমান। শুধু তাই নয়, এই যুদ্ধবিমানে শর্ট রেঞ্জ এয়ার টু এয়ার মিসাইল, এয়ার টু ভূমি মিসাইল, মোতায়েন থাকবে গাইডেড এবং আন গাউডেন মিসাইল। এছাড়াও আড়াশ কেজি, পাচশ কেজি এবং দেড় হাজার কেজির এরিয়াল বোমা নিয়ে উড়বে এই যুদ্ধবিমান।

Chengdu J-20

Chengdu J-20

চিনের যুদ্ধবিমানের তালিকাতে ফিফথ জেনারেশন যুদ্ধবিমান হল Chengdu J-20। চিনের রাষ্ট্রায়ত্ব সংস্থা এই যুদ্ধবিমান তৈরি করেছে। সহজেই শত্রুর রেডারকে ফাঁকি দিতে পারে এই বিমান। সিঙ্গল ইঞ্জিন, দুটি ইঞ্জিনের ক্ষমতা বিশিষ্ট এই যুদ্ধবিমান। এই যুদ্ধবিমানেও মোটায়েন করা হয়েছে অত্যাধুনিক মিসাইল। রয়েছে এয়ার টু এয়ার মিসাইল, এতার টু ভূমি মিসাইল। তবে সবথেকে অট্যাধুনিক এই যুদ্ধবিমানে রয়েছে লেসার গাইডেড বোমা।

রাফাল

রাফাল

বিশ্বের কয়েকটি মাত্র দেশ রয়েছে যাদের হাতে রয়েছে এমন পঞ্চম প্রজন্মের বিমান। বিশ্বের বেশির ভাগ দেশের কাছে আছে ফোর্থ জেনারেশনের যুদ্ধবিমান। তবে ভারতের রাফাল 4.5 জেনারেশনের ফাইটার জেট। সদ্য যেটি ভারতীয় বায়ুসেনাতে যুক্ত করা হয়েছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+