Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ফের বাতিল ২০০টিরও বেশি উড়ান! কী কারণে দুর্ভোগ যাত্রীদের? সংস্থার কাছে ব্যাখ্যা চাইল ডিজিসিএ

আজও দেশজুড়ে শতাধিক ফ্লাইট বাতিল করল ইন্ডিগো (IndiGo)। বাতিল ২০০টিরও বেশি বিমান। দেরিতে উড়ছে আরও শতাধিক বিমান। গত মাসেও ইন্ডিগো ১২০০টিরও বেশি ফ্লাইট বাতিল করেছিল। যে কারণে বার বার চরম বিপদে পড়তে হচ্ছে যাত্রীদের। গতকালও একাধিক উড়ান বাতিল হওয়ায় যাত্রীদের রোষের মুখে পড়তে হয়েছিল ইন্ডিগোকে। সেই একই সমস্যা দেখা গেল আজও। বিমানবন্দরে এসে চরম হেনস্থার শিকার হতে হচ্ছে হাজার হাজার যাত্রীদের।

মূলত ক্রু-এর ঘাটতির কারণেই উড়ান বাতিল করছে ইন্ডিগো। এই কারণেই দিল্লি, হায়দরাবাদ, বেঙ্গালুরু, মুম্বই সহ একাধিক শহরে বাতিল হয়েছে ইন্ডিগোর বহু উড়ান। যে কারণে যাত্রীদের দুর্ভোগের মুখে পড়তে হচ্ছে। আজ দিল্লি বিমানবন্দর থেকে বাতিল হয়েছে ৩০টি উড়ান। হায়দরাবাদ বিমানবন্দর থেকে বাতিল হয়েছে ৩৩টি উড়ান। কলকাতায় বাতিল হয়েছে ৪টি উড়ান। দেশজুড়ে আজ বাতিল হতে পারে ইন্ডিগোর ১৭০টি উড়ান।

গতকাল অর্থাৎ বুধবার দিল্লি, মুম্বই, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ সহ দেশের বিভিন্ন শহর মিলিয়ে ইন্ডিগোর একাধিক উড়ান বাতিল হয়েছিল। দিল্লি বিমানবন্দরে বাতিল হয়েছিল ৩৮টি উড়ান, বেঙ্গালুরুতে বাতিল হয়েছিল ৪২টি উড়ান, মুম্বাইতে বাতিল হয়েছিল ৩৩টি উড়ান এবং হায়দ্রাবাদে বাতিল হয়েছিল ১৯টি উড়ান। জানা গিয়েছে, ক্রু সমস্যা, নতুন ডিউটির সময়ের নিয়ম, প্রযুক্তিগত সমস্যার কারণেই মূলত দিল্লি, মুম্বই, হায়দ্রাবাদ সহ দেশের বড় বড় বিমানবন্দরগুলিতে ইন্ডিগোর একের পর এক বিমান বাতিল হচ্ছে। উল্লেখ্য, একাদিক উড়ান বাতিল হওয়ায় বুধবার যাত্রীদের কাছে ক্ষমা চেয়েছিল ইন্ডিগো। তবে সেই একই সমস্যা আজও অব্যাহত।

এই নিয়ে এ বার তদন্তে নামল ডিরেক্টরেট অফ সিভিল এভিয়েশন (DGCA)। ঠিক কী কারণে শতাধিক উড়ান বার বার বাতিল করতে হচ্ছে তার কারণ জানতে ওই সংস্থার কাছে রিপোর্টও চেয়েছে ডিরেক্টরেট অফ সিভিল এভিয়েশন (DGCA)।

এক সংবাদ সংস্থার প্রতিবেদন অনুসারে, বুধবার ডিরেক্টরেট অফ সিভিল এভিয়েশন (DGCA) জানিয়েছে যে তারা ইন্ডিগোর উড়ান ব্যাহত হওয়ার ঘটনাটি তদন্ত করছে।পাশাপাশি ইন্ডিগোকে বর্তমান পরিস্থিতির কারণও জানাতে বলা হয়েছে। এবং উড়ান বাতিল ও বিলম্ব কমানোর পরিকল্পনা জমা দিতে বলা হয়েছে ইন্ডিগোকে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+