Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Montek Singh Ahluwalia: দেশের বড় রাজ্যগুলিকে ভেঙে টুকরো করার নিদান, বিশিষ্ট অর্থনীতিবিদের মুখে হঠাৎ কেন একথা?

Montek Singh Ahluwalia: দেশের বৃদ্ধি ৮ শতাংশ ছুঁতে হলে রাজ্য ভাগ করতে হবে। নতুন শহর তৈরি হলে তবেই নগরায়নের (Urbanisation) মাধ্যমে আর্থিক বৃদ্ধি (Growth) সম্ভবপর হবে। বুধবার কর্ণাটকে একটি অনুষ্ঠানে এমনই সুপারিশ বিশিষ্ট অর্থনীতিবিদ মন্টেক সিং আহলুওয়ালিয়ার। ভারতের প্ল্যানিং কমিশনের (বর্তমানে নীতি আয়োগ) প্রাক্তন ডেপুটি চেয়ারম্যানও ছিলেন আহলুওয়ালিয়া।

তাঁর মতে, ভারতের আর্থিক বৃদ্ধি যদি ৮ শতাংশে পৌঁছতে হয়, তাহলে দেশের শহরগুলির পরিকাঠামোর তুলনায় জনসংখ্যা লাফিয়ে বাড়বে। আর তাই রাজ্য ভাগের সুপারিশ করেছেন তিনি। আহলুওয়ালিয়া বলেন, "কর্ণাটকের কথা বলছি না। তবে সার্বিকভাবেই আমার এটা মত। বড় বড় রাজ্যগুলিকে দুটি বা তিনটি ভাগে ভাগ করা উচিত।"

Montek Singh Ahluwalia

১৪ ফেব্রুয়ারি শুক্রবার পর্যন্ত চলবে ইনভেস্ট কর্ণাটক ২০২৫ সম্মেলন। বুধবার সেখানেই ভারতের আর্থিক বৃদ্ধি ও বৈশ্বিক সংকট নিয়ে একটি সেশনে বক্তব্য রাখেন আহলুওয়ালিয়া। তিনি বলেন, "গান্ধীজি বলে গিয়েছিলেন ভারতের প্রাণ লুকিয়ে গ্রামাঞ্চলেই। এখনও আবেগের বশে অনেকে তাতে মান্যতা দিয়ে থাকেন। কিন্তু আমার মনে হয় না, আগামী ১০০ বছর বাদেও পরিস্থিতি একই থাকবে বলে তিনি বলতে চেয়েছেন।"

উদাহরণ হিসেবে বেঙ্গালুরুর কথা বলেন আহলুওয়ালিয়া। অত্যধিক ঘনবসতিপূর্ণ বেঙ্গালুরুর মতো শহরগুলি থেকে চাপ লাঘব করতে টিয়ার-২ টাউনগুলিকে মেট্রো শহরে রূপান্তরিত করার কথা বলেছেন তিনি। ভারতে সেটি বাস্তবায়ন করতে গেলে একমাত্র উপায় হল রাজ্য ভাগ করা। নতুন রাজ্য গঠন হলেই নতুন রাজধানী গঠন হবে। ফলে নতুনভাবে নগরায়ন হবে।

উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিএসপি নেত্রী মায়াবতীর কথাও টেনে আনেন আহলুওয়ালিয়া। উত্তরপ্রদেশকে তিনটি ভাগে ভাগ করার কথা বলেছিলেন মায়াবতী। আহলুওয়ালিয়া বলেন, যদি মায়াবতী সেবারে উদ্যোগ নিয়ে তা করতেন, তাহলে নতুন তিনটি শহর গড়ে তোলা হত রাজনৈতিক অভিসন্ধি থেকেই। তবে এমনটা অনেক রাজ্যেই করা যেতে পারে বলে মত আহলুওয়ালিয়ার।

মহারাষ্ট্রে বিদর্ভ এলাকা নিয়ে আলাদা রাজ্য গড়ে নাগপুরকে সদর শহর করা যেতে পারে বলে মত আহলুওয়ালিয়ার। যদিও রাজনৈতিকভাবে এই সমস্ত সিদ্ধান্ত নেওয়া কঠিন বলে জানান তিনি। ১৯৯১ এর অর্থনৈতিক সংস্কারের পথে না হাঁটার পরামর্শ আহলুওয়ালিয়ার। বর্তমানে বিশ্বের পরিস্থিতি এমনই যে, নতুন পন্থা অবলম্বন না করলে পিছিয়ে পড়তে হবে, এমনটাই মত মন্টেক সিং আহলুওয়ালিয়ার।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+