মৌসুমী অক্ষরেখার প্রভাব! ৬-৮ জুলাই, পূর্ব-মধ্য-দক্ষিণ ভারতে প্রবল বৃষ্টির সম্ভাবনা
মৌসুমী বায়ুর উপস্থিতি সারা দেশেই। উপকূল মহারাষ্ট্র এবং উপকূল কর্ণাটকে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে। ৬ থেকে ৮ জুলাইয়ের মধ্যে মধ্য ভারত, পশ্চিমবঙ্গ, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশে প্রবল বৃষ্টির সম্ভাবনা।
মৌসুমী বায়ুর উপস্থিতি সারা দেশেই। উপকূল মহারাষ্ট্র এবং উপকূল কর্ণাটকে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে। ৬ থেকে ৮ জুলাইয়ের মধ্যে মধ্য ভারত, পশ্চিমবঙ্গ, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশে প্রবল বৃষ্টির সম্ভাবনা। জানিয়েছে আবহ দফতর।

মৌসুমী অক্ষরেখার পশ্চিম অংশ এই মুহুর্তে রয়েছে, গঙ্গানগর, হিসার, শাহজাহানপুর, গোরক্ষপুরের ওপর। অন্যদিকে পূর্ব অংশ রয়েছে হিমালয়ের পাদদেশে। আবহ দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের ওপর ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। যার ফলে পশ্চিমবঙ্গ উপকূলে ৬ জুলাই নাগাদ বজ্র বিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই সময়ের মধ্যে মৌসুমী অক্ষরেখার পূর্বের অংশ দক্ষিণের দিকে সরে যেতে পারে। ৭ জুলাই নাগাদ সেটি তার সঠিক অবস্থানের কাছে ফিরে যেতে পারে বলে জানানো হয়েছে আবহ দফতরের তরফে।

আবহ দফতরের উপগ্রহ চিত্র
মৌসুমী বায়ুর অবস্থানের পরিবর্তনের কারণে কর্ণাটক, মহারাষ্ট্র, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশে ৬ জুলাই এবং মধ্য ভারতে ৮ জুলাই থেকে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে বলে জানানো হয়েছে আবহ দফতরের তরফে।
মঙ্গলবার সারাদিন মুম্বই ও তার সংলগ্ন এলাকায় প্রবল বৃষ্টি হয়। আবহ দফতরের তরফ থেকে বুধবারের জন্য, মুম্বই, থানে, রায়গড়ে প্রবল বৃষ্টির সতর্কবার্তা দেওয়া হয়েছে।

আবহ দফতরের উপগ্রহ চিত্র
আগামি কয়েকদিনে উত্তর হরিয়ানা. চণ্ডীগড়, ছত্তিসগড়, ঝাড়খণ্ড, ওড়িশা, নাগাল্যান্ড, মনিপুর, মিজোরাম, ত্রিপুরা, কোঙ্কন, গোয়া, রায়ালসীমা, তামিলনাড়ু, লাক্ষাদ্বীপ এবং উপকূল কর্ণাটকের বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে।
-
গরমের মাঝেই বৃষ্টির ইঙ্গিত, জেনে নিন আজকের আবহাওয়ার আপডেট -
আন্তর্জাতিক বাজারের প্রভাব? এক ধাক্কায় কমল সোনা-রুপোর দাম, কত? বিনিয়োগকারীদের মধ্যে বাড়ছে দুশ্চিন্তা -
ভোটারদের সুবিধায় নতুন ব্যবস্থা! ভোট দিতে গেলে মানতে হবে নিয়ম, কী কী নথি লাগবে? বুথের বাইরে তালিকা টাঙাবে কমিশন -
রক্তাক্ত হামলা! ঈদের নামাজের পরই গুলি ও ছুরি মেরে খুন লস্কর কমান্ডার বিলাল আরিফ সালাফিকে, আতঙ্ক পাকিস্তানে -
ভারতের ইতিহাসে নজির! দেশের দীর্ঘমেয়াদি প্রশাসক হিসেবে মাইলফলক গড়লেন মোদী, পিছনে ফেললেন সিকিমের চামলিংকে -
ডিজিটাল পেমেন্টে বড় বদল! শুধু পিন দিলেই আর হবে না অনলাইন পেমেন্ট, ১ এপ্রিল থেকে RBI-র নতুন নিয়ম -
ভোটের আগে সতর্কতা! সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ ঘিরে অশান্তির আশঙ্কা? জেলাশাসকদের কড়া বার্তা দিল নবান্ন -
হরমুজ পার হতে জাহাজপিছু ১৮ কোটি টাকা নিচ্ছে ইরান? মন্তব্য ঘিরে নতুন বিতর্ক, ভারতকেও কী অর্থ দিতে হয়েছে? -
মাঝপথে গন্তব্য বদল! রাশিয়া থেকে আরও তেল ভারতে, বেজিংগামী রুশ জাহাজ পৌঁছে গেল ম্যাঙ্গালুরু বন্দরে -
গরমের মাঝেই চমক! রাতভর বৃষ্টিতে কমল তাপমাত্রা, সপ্তাহজুড়ে কেমন থাকবে আবহাওয়া? জানুন -
শত্রু দেশ ছাড়া হরমুজ প্রণালী দিয়ে অন্য দেশের জাহাজ চলাচলে আপত্তি নেই, জানাল ইরান -
ধসে পড়ল সেনসেক্স! মুহূর্তে উধাও ১২ লক্ষ কোটি, কেন ভাঙল শেয়ারবাজার? জানুন












Click it and Unblock the Notifications