নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের জোড়া ফলা! ওড়িশা ও সংলগ্ন অঞ্চলে অতিভারী বৃষ্টির সতর্কতা

আবহ দফতরের পূর্বাভাস অনুযায়ী, ওড়িশায় ভারী থেকে অতিভারী, কোনও কোনও জায়গায় অতিরিক্ত বৃষ্টি হতে পারে। এছাড়াও বিদর্ভ, ছত্তিসগড় এবং তেলেঙ্গানাতেও বৃষ্টির একই ধরনের পূর্বাভাস দেওয়া হয়েছে।

আবহ দফতরের পূর্বাভাস অনুযায়ী, ওড়িশায় ভারী থেকে অতিভারী, কোনও কোনও জায়গায় অতিরিক্ত বৃষ্টি হতে পারে। এছাড়াও বিদর্ভ, ছত্তিসগড় এবং তেলেঙ্গানাতেও বৃষ্টির একই ধরনের পূর্বাভাস দেওয়া হয়েছে।

প্রবল বৃষ্টির পূর্বাভাস

প্রবল বৃষ্টির পূর্বাভাস

ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে, উত্তরাখণ্ড, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, পশ্চিম উত্তরপ্রদেশ, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, কোঙ্কন, গোয়া এবং উপকূল অন্ধ্রপ্রদেশের কোনও কোনও জায়গায়।

আবহ দফতরের উপগ্রহ চিত্র

আবহ দফতরের উপগ্রহ চিত্র

ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে, হিমাচল প্রদেশ, পঞ্জাব, পূর্ব উত্তরপ্রদেশ, পূর্ব রাজস্থান, পূর্ব মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড, অসম, মেঘালয়, নাগাল্যান্ড, মনিপুর, মিজোরম, ত্রিপুরা, গুজরাত, মধ্য মহারাষ্ট্র, উপকূল ও দক্ষিণ কর্ণাটক, তামিলনাড়ুর ঘাট অঞ্চল এবং কেরলের কোনও কোনও জায়গায়।

পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূলে সতর্কতা

পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূলে সতর্কতা

পশ্চিমবঙ্গ এবং ওড়িশা উপকূলের কোনও কোনও জায়গায় দমকা হাওয়া বয়ে যেতে পারে ঘণ্টায় ৩৫-৪৫ কিমি বেগে। যা বাড়তে পারে ঘণ্টায় ৫৫ কিমি পর্যন্ত। মৎস্যজীবীদের সমুদ্রে মাছ ধরতে যাওয়ার ওপরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

আবহ দফতরের উপগ্রহ চিত্র

আবহ দফতরের উপগ্রহ চিত্র

উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সন্নিহিত পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূলের আশপাশের এলাকার ওপর সুষ্পষ্ট নিম্নচাপ অবস্থান করছে। যা সমুদ্র পৃষ্ঠ থেকে ৭.৬ কিমি ওপর পর্যন্ত বিস্তৃত রয়েছে। যার অভিমুখ রয়েছে দক্ষিণ-পশ্চিম দিকে।

দেশে মৌসুমী বায়ুর উপস্থিতি স্বাভাবিক। সমুদ্রপৃষ্ট থেকে ২.১ কিমি ওপর পর্যন্ত বিস্তৃত রয়েছে। উপরের কারণগুলির জন্য, পশ্চিম উপকূল, পূর্ব, মধ্য এবং উত্তর পশ্চিম ভারতে আগামী ৩-৪ দিন প্রবল বৃষ্টি হতে পারে।

আগামী ৩ দিন আরব সাগর, আন্দামান সাগর, পশ্চিমবঙ্গ এবং ওড়িশা উপকূল উত্তাল থাকবে। ফলে মৎস্যজীবীদের সমুদ্রে মাছ ধরতে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+