মৌসুমী বায়ু এগোচ্ছে দিল্লি-সহ উত্তর-পশ্চিম ভারতের দিকে! কবে থেকে বর্যা, জেনে নিন বিস্তারিত
২৪ ও ২৫ জুন মুম্বইয়ে মুষলধারায় বৃষ্টির পর বুধবারের জন্য সেখানে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে উত্তর কোঙ্কন, গুজরাত অঞ্চলে।
২৪ ও ২৫ জুন মুম্বইয়ে মুষলধারায় বৃষ্টির পর বুধবারের জন্য সেখানে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে উত্তর কোঙ্কন, গুজরাত অঞ্চলে। এইসব অঞ্চলের নির্দিষ্ট কিছু জায়গায় প্রবল বর্ষণের সতর্কবার্তা দেওয়া হয়েছে।

এদিকে, দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু দিল্লি পৌঁছে যাবে ২৮-৩০ জুনের মধ্যে। বর্ষা পূর্ববর্তী বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে উত্তর-পশ্চিম ভারতের বেশ কিছু জায়গায়।

আবহাওয়া দফতরের উপগ্রহ চিত্র
আবহাওয়ার দফতর প্রকাশিত রিপোর্টে বলা হয়েছে, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ওড়িশার বেশ কিছু অংশে, পশ্চিমবঙ্গের বাকি অংশ, বিহার-ঝাড়খণ্ডের বেশিরভাগ অংশে পৌঁছে গিয়েছে। অন্যদিকে, আগামি ৪৮ ঘণ্টায় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর জন্য যথেষ্ট অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে, উত্তর আরব সাগর, গাজরাত, মহারাষ্ট্রের বাকি অংশ, মধ্যপ্রদেশ-ছত্তিসগড়ের বেশ কিছু অংশ, ওড়িশা-ঝাড়খণ্ড-বিহারের বাকি অংশ, উত্তর প্রদেশ-উত্তরাখণ্ডের কিছু অংশ এবং রাজস্থানের দক্ষিণ-পূর্ব অংশে।
রিপোর্টে আরও বলা হয়েছে, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু দিল্লি-সহ উত্তর-পশ্চিম ভারতের বেশিরবাগ অংশে পৌঁছে যাবে ২৮ থেকে ৩০ জুনের মধ্যে।

আবহাওয়া দফতরের উপগ্রহ চিত্র
আবহাওয়া দফতরের বুলেটিনে সতর্ক করে বলা হয়েছে, মৌসুমী বায়ুর কারণে আরব সাগর উত্তাল থাকতে পারে।
আবহাওয়া দফতরের পূর্বাভাসে, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে আগামি ৩০ জুন পর্যন্ত ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা দেওয়া হয়েছে।
এদিকে, গত ৪৮ ঘণ্টায় প্রবল বৃষ্টির জেরে মুম্বইয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে হয়েছে ৭। বেশ কয়েকটি জায়গায় টানা বৃষ্টি চললেও, পরিস্থিতি সোমবারের থেকে অনেকটাই ভাল বলে জানা গিয়েছে। রবিবার বিকেল থেকে সোমবার বিকেল পর্যন্ত মুম্বইয়ে বৃষ্টিপাতের পরিমাণ ছিল ২৩১.৪ মিলিমিটার।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ২০১৭ সালের থেকে এবছরে ভাল বৃষ্টি হবে। সারা দেশেই স্বাভাবিক বৃষ্টি হবে বলে জানানো হয়েছে। জুন থেকে সেপ্টেম্বরের মধ্যে ৯৬ থেকে ১০৪ শতাংশ বৃষ্টি হবে বলে জানানো হয়েছে।
-
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প -
আন্তর্জাতিক বাজারের প্রভাব? এক ধাক্কায় কমল সোনা-রুপোর দাম, কত? বিনিয়োগকারীদের মধ্যে বাড়ছে দুশ্চিন্তা -
ডিজিটাল পেমেন্টে বড় বদল! শুধু পিন দিলেই আর হবে না অনলাইন পেমেন্ট, ১ এপ্রিল থেকে RBI-র নতুন নিয়ম -
হরমুজ পার হতে জাহাজপিছু ১৮ কোটি টাকা নিচ্ছে ইরান? মন্তব্য ঘিরে নতুন বিতর্ক, ভারতকেও কী অর্থ দিতে হয়েছে? -
ধসে পড়ল সেনসেক্স! মুহূর্তে উধাও ১২ লক্ষ কোটি, কেন ভাঙল শেয়ারবাজার? জানুন -
ভোটের দামামা বাজতেই ময়দানে মমতা! ভবানীপুর থেকে নির্বাচনী লড়াই শুরু, কবে কোথায় প্রচার করবেন মুখ্যমন্ত্রী? -
সুপার এমার্জেন্সি বিতর্কে তোলপাড় আদালত! কমিশনের ক্ষমতা নিয়ে প্রশ্নে সরব কল্যাণ, পাল্টা আক্রমণে নির্বাচন কমিশন -
চিংড়িঘাটা মেট্রো নিয়ে সুপ্রিম কোর্টের কড়া বার্তা, মামলা তুলুন, নয়তো খারিজ, উন্নয়ন আটকে রাখা চলবে না -
ভোটার তালিকায় বড় আপডেট আজই! প্রকাশ হবে সাপ্লিমেন্টারি লিস্ট, জানুন বিস্তারিত -
ভবানীপুরে অদৃশ্য নজরদারি! মমতা ও অভিষেকের কড়া বার্তা, ঢিলেমি নয়, বাড়াতে হবে জয়ের ব্যবধান -
ফের বিতর্কে আরজি কর! শৌচালয়ে যেতে গিয়ে মৃত্যু শ্বাসকষ্টের রোগীর, অব্যবস্থার অভিযোগ পরিবারের, আর কী দাবি? -
সাপ্লিমেন্টারি তালিকায় বড় কাটছাঁটের আশঙ্কা! নাম বাদ গেলে কী করবেন? কীভাবে আবেদন করবেন? জেনে নিন











Click it and Unblock the Notifications