হিমালয়ের পাদদেশে মৌসুমী বায়ু! ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস উত্তর ভারতে
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, উত্তরাখণ্ডে এবং পূর্ব উত্তর প্রদেশের কোনও কোনও জায়গায় ভারী থেকে অতি ভারী আর এই দুই রাজ্যেরই কোনও কোনও জায়গায় অতিরিক্ত ভারী বৃষ্টি হতে পারে।
মৌসুমী বায়ু ক্রমশ উত্তরের দিকে এগোতে থাকায় উত্তরের রাজ্যগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। কেননা গত সপ্তাহেই আবহাওয়া দফতর জানিয়েছিল, পুরো ভারতের ওপর ছেয়ে গিয়েছে মৌসুমী বায়ু।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, উত্তরাখণ্ডে এবং পূর্ব উত্তর প্রদেশের কোনও কোনও জায়গায় ভারী থেকে অতি ভারী আর এই দুই রাজ্যেরই কোনও কোনও জায়গায় অতিরিক্ত ভারী বৃষ্টি হতে পারে।

আবহাওয়া দফতর থেকে শেষ পাওয়া রিপোর্টে জানা গিয়েছে, পরবর্তী ২৪ ঘণ্টায় মৌসুমী বায়ু আরও কিছুটা উত্তরের দিকে অগ্রসর হবে। পরবর্তী দু থেকে তিনদিন সেখানেই অবস্থান করবে।
মৌসুমী বায়ু এই উত্তরমুখি অগ্রসর হওয়ার কারণে, উত্তর প্রদেশের উত্তরাংশ, বিহার, পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, পশ্চিম হিমালয়ের কোনও কোনও জায়গায় ভারী বৃষ্টি হবে। আর পরবর্তী ২৪ ঘণ্টায় অতিরিক্ত ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা হিমালয়ের পাদদেশে অর্থাৎ উত্তরাখণ্ড, পূর্ব উত্তর প্রদেশ, বিহার, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ, সিকিম, অসম, মেঘালয়ে।

আবহাওয়া দফতরের উপগ্রহ চিত্র
হিমাচল প্রদেশ, পশ্চিম উত্তর প্রদেশ, অরুণাচল প্রদেশের কোনও কোনও জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলেও জানিয়েছে হাওয়া অফিস।

আবহাওয়া দফতরের উপগ্রহ চিত্র
মঙ্গলবার হরিয়ানা, চণ্ডীগড়, ছত্তিসগড়, ঝাড়খণ্ড, ওড়িশা, নাগাল্যান্ড, মনিপুর, মিজোরাম, ত্রিপুরা, কোঙ্কন, গোয়া, রায়ালসীমা, তামিলনাড়ু, লাক্ষাদ্বীপ এবং উপকূল কর্ণাটকের কোনও কোনও জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
বুধবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে পূর্ব উত্তর প্রদেশ, হিমালয় সংগল্ন পশ্চিমবঙ্গ, সিকিম এবং বিহারের কোনও কোনও জায়গায়।
এছাড়াও বুধবার ভারী বৃষ্টি হতে পারে, জম্মু ও কাশ্মীর, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, পঞ্জাব, উত্তর হরিয়ানা, চণ্ডীগড়, পশ্চিম উত্তর প্রদেশ, ঝাড়খণ্ড, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মনিপুর, মিজোরাম, ত্রিপুরা, কোঙ্কন, গোয়া, রায়ালসীমা, উপকূল কর্ণাটক, তামিলনাড়ুতে।
আবহাওয়া দফতরের সতর্কবার্তা বলা হয়েছে বুধবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে অসম, মেঘালয়, কোঙ্কন এবং গোয়ার কিছু কিছু জায়গায়।
বুধবার ভারী বৃষ্টি হতে পারে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ, সিকিম, গুজরাত, মহারাষ্ট্রের মধ্যবর্তী অংশ, এবং উপকূল কর্ণাটকে।
বৃহস্পতিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে কোঙ্কন, গোয়া এবং উপকূল কর্ণাটকের নির্দিষ্ট কিছু অংশে।
-
ছাবà§à¦¬à¦¿à¦¶à§‡à¦° à¦à§‹à¦Ÿà§‡ ২২৬-à¦à¦° বেশি আসনে জিতবে তৃণমূল, আতà§à¦®à¦¬à¦¿à¦¶à§à¦¬à¦¾à¦¸à§€ মমতা -
ইদের আগে কেন তড়িঘড়ি বদলি? নিরà§à¦¬à¦¾à¦šà¦¨ কমিশনকে তোপ দেগে পà§à¦°à¦¶à§à¦¨ তà§à¦²à¦²à§‡à¦¨ মমতা -
'মেঘের আড়ালে থেকে খেলবেন না, সামনে à¦à¦¸à§‡...'! নিরà§à¦¬à¦¾à¦šà¦¨ কমিশনকে কটাকà§à¦· মমতার, আর কী বললেন? -
১৯২ আসনে বামফà§à¦°à¦¨à§à¦Ÿà§‡à¦° পà§à¦°à¦¾à¦°à§à¦¥à§€ ঘোষণা, তালিকায় নবীন পà§à¦°à¦¬à§€à¦£à§‡à¦° মেলবনà§à¦§à¦¨ -
তৃণমূলের পà§à¦°à¦¾à¦°à§à¦¥à§€ তালিকায় চমক থাকতে পারে! বাদ পড়তে পারেন হেà¦à¦¿à¦“য়েটরা -
বাড়বে জয়ের মারà§à¦œà¦¿à¦¨, à§§ লাখ à¦à§‹à¦Ÿ টারà§à¦—েট করে পà§à¦°à¦šà¦¾à¦° শà§à¦°à§ দিলীপ ঘোষের -
বিবেচনাধীন à¦à§‹à¦Ÿà¦¾à¦° ইসà§à¦¯à§: ২১ লকà§à¦· নামের নিষà§à¦ªà¦¤à§à¦¤à¦¿, কবে বেরবে সাপà§à¦²à¦¿à¦®à§‡à¦¨à§à¦Ÿà¦¾à¦°à¦¿ তালিকা? জানà§à¦¨ -
à¦à§‹à¦Ÿà§‡à¦° দিনকà§à¦·à¦£ ঘোষণার পরই তৎপর বিজেপি, পà§à¦°à¦¾à¦°à§à¦¥à§€ তালিকা চূড়ানà§à¦¤ করতে বৈঠক -
বাংলায় ৬০ লকà§à¦· বিচারাধীন à¦à§‹à¦Ÿà¦¾à¦°à¦¦à§‡à¦° à¦à¦¬à¦¿à¦·à§à¦¯à§Ž অনিশà§à¦šà¦¿à¦¤, নজর সà§à¦ªà§à¦°à¦¿à¦® কোরà§à¦Ÿà§‡à¦° রায়ে -
à¦à§‹à¦Ÿ ঘোষণার পরই তৎপরতা, মà§à¦–à§à¦¯à¦®à¦¨à§à¦¤à§à¦°à§€à¦° কেনà§à¦¦à§à¦° à¦à¦¬à¦¾à¦¨à§€à¦ªà§à¦°à§‡ কেনà§à¦¦à§à¦°à§€à§Ÿ বাহিনীর টহল শà§à¦°à§ -
রাজà§à¦¯à§‡ আমলা ও পà§à¦²à¦¿à¦¶à§‡à¦° শীরà§à¦· সà§à¦¤à¦°à§‡ বদল আনল কমিশন, তà§à¦™à§à¦—ে রাজনৈতিক তরজা -
তিন রাজà§à¦¯à§‡ à¦à¦• আসনে বহৠপà§à¦°à¦¾à¦°à§à¦¥à§€, রাজà§à¦¯à¦¸à¦à¦¾ à¦à§‹à¦Ÿà§‡ শà§à¦°à§ রিসরà§à¦Ÿ রাজনীতি












Click it and Unblock the Notifications