অগ্রসর হচ্ছে মৌসুমী বায়ু! উত্তর পূর্বে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস
দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ওড়িশা, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ অংশ, অরুণাচল প্রদেশের পুরো অংশ, অসম, মেঘালয়, সিকিমের অনেকটা অংশেই পৌঁছে গিয়েছে।
দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ওড়িশা, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ অংশ, অরুণাচল প্রদেশের পুরো অংশ, অসম, মেঘালয়, সিকিমের অনেকটা অংশেই পৌঁছে গিয়েছে। পরবর্তী ২৪ ঘণ্টায় মনিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এবং ত্রিপুরায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

বুধবারের আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ওড়িশা, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের আরও বেশ কিছু অংশে, বঙ্গোপসাগরের উত্তর পশ্চিম অংশে, অরুণাচল প্রদেশের পুরো অংশে, অসম, মেঘালয়, সিকিমের পুরো অংশে পৌঁছে যাবে।
উত্তরের দিকে মৌসুমী বায়ু মুম্বই-সহ থানে, আহমেদনগর. বুলধানা, আমরাওটি, গণ্ডিয়া, তিতলাগড়, কটক, মেদিনীপুর, গোয়ালপাড়া এবং বাগডোগরা অতিক্রম করেছে। পরবর্তী এক সপ্তাহে মৌসুমী বায়ুর এগিয়ে যাওয়ার আপাতত আর কোনও খবর নেই।

আবহাওয়া দফতরের উপগ্রহ চিত্রে ভারতের ওপর মেঘের অবস্থান
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী এবছরের বর্ষায় কেরলে ভারী বৃষ্টিপাত হবে। ছত্রিসগড়, অসম, মেঘালয়, নাগাল্যান্ড, মনিপুর, মিজোরাম, ত্রিপুরা এবং উপকূল কর্ণাটকের কোনও কোনও জায়গায় ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হবে। ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে অরুণাচল প্রদেশ, ওড়িশা, পশ্চিমবঙ্গ, সিকিম, বিদর্ভ, দক্ষিণ কোঙ্কন, গোয়া এবং অন্ধ্রপ্রদেশের উত্তর উপকূলের কোনও কোনও জায়গায় ভারী বৃষ্টি হবে।
আবহাওয়া দফতরের পূর্বাভাসে এও বলা হয়েছে, বজ্রপাতের সঙ্গে ধুলো ঝড় হতে পারে ঝাড়খণ্ড, বিহার, ওড়িশার কিছু অংশে।

আবহাওয়া দফতরের উপগ্রহ চিত্রে বৃষ্টিপাত
গোয়া, কর্ণাটক, কেরল, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, ওড়িশা, পশ্চিমবঙ্গ উপকূলে সমুদ্রের আবহাওয়া খারাপ হওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। সেই জন্য মৎস্যজাবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
বর্ষা ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে কেরল, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, পশ্চিমবঙ্গ এবং উত্তর-পূর্বভারতে। আর মহারাষ্ট্র থেকে উত্তরের দিকে এগিয়ে যাচ্ছে।












Click it and Unblock the Notifications