বিরোধীশূন্য লোকসভায় আলোচনা ছাড়াই পাস অর্থ বিল
বিরোধীশূন্য লোকসভায় আলোচনা ছাড়াই পাস অর্থ বিল
করোনার জেরে প্রায় লোকশূন্য লোকসভা। আর তার মধ্যেই মঙ্গলবার চূড়ান্ত আর্থিক ক্ষতির সামাল দিতে পাস হয়ে গেল অর্থ বিল,২০২০। কিন্তু সরকারের এই পদক্ষেপের জেরে প্রশ্ন উঠতে শুরু করেছে একাধিক মহলে।

আসে ৪০ রকমের অদলবদলের প্রস্তাব
সরকারের তরফে এই অর্থ বিলে পেশের সময় প্রায় ৪০ রকমের অদলবদলের প্রস্তাব দেওয়া হয়। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন প্রস্তাবগুলি যাচাই করে দেখছেন। এর আগে স্পিকার ওম বিড়লার তত্ত্বাবধানে সমস্ত রাজনৈতিক দলের আলোচনা সভা থেকে সিদ্ধান্তে আসা হয় যে, কোনোরকম আলোচনা ছাড়াই পাস হবে অর্থ বিল, ২০২০। বিরোধীদের কিছু প্রস্তাব এক্ষেত্রে উপেক্ষিত হয়েছে।

করোনা রুখতে তড়িঘড়ি এই সিদ্ধান্ত
সরকারি সূত্রে জানা যায়, বিলটি আগামী ২০২০-২১ অর্থবর্ষ থেকেই কার্যকর হবে। করোনা ভাইরাসের মারাত্মক আকার ধারণ করা নিয়ে সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল জানান যে এটি একটি 'অতি সংকটজনক পরিস্থিতি' এবং আলোচনা ছাড়া বিল পাস করার সিদ্ধান্তটি সর্বদলীয় বৈঠকেই নেওয়া হয়েছিল।

বিল পাশের পরেই জোর তরজা রাজনৈতিক মহলে
সংসদে সীতারামনের বিল প্রস্তাব পাঠের সময়ে কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী ও ডিএমকে নেতা টি.আর. বালু করোনা আক্রান্ত সেক্টরগুলির জন্য ধার্য আর্থিক প্যাকেজের খতিয়ান জানতে চান। এদিন অর্থ বিল একরকম বিরোধিতা ছাড়াই পাস হয়। সরকারি সমস্ত প্রস্তাব মেনে নেওয়া হয়। সংসদে বাজেট সেশনের শেষ হওয়ার কথা আগামী ৩রা এপ্রিল। অর্থ বিল, ২০২০ কিভাবে ক্ষতি রোখার দাওয়াই হয়ে উঠতে পারে তা নিয়ে রাজনৈতিক মহলে তর্জা তুঙ্গে।












Click it and Unblock the Notifications