জিনপিংয়ের সফর ঘিরে বিক্ষোভ, চেন্নাইয়ে গ্রেফতার পাঁচ তিব্বতী
ভারত সফরে তামিলনাড়ুতে এসেছেন চিনের রাষ্ট্রপতি শি জিনপিং। দুই দিনের সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে নানা বিষয়ে আলোচনা সারবেন তিনি। তাঁকে অভ্যর্থনা জানাতে সেজে উঠেছে চেন্নাই থেকে মহাবলীপুরম। এর মাঝেই চেন্নাইয়ে জিনপিংয়ের হোটেলের সামনে বিক্ষোভ দেখিয়ে গ্রেফতার হলেন পাঁচ তিব্বতী নাগরিক।

এর পাশাপাশি আরও ছয়জন তিব্বতীকে চেন্নাই বিমানবন্দরে গ্রেফতার করা হয়েছে। তাঁরা বেঙ্গালুরু থেকে চেন্নাই উড়ে গিয়েছিলেন।
ইতিমধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও চিনের রাষ্ট্রপতি শি জিনপিং চেন্নাই পৌঁছে গিয়েছেন। মোদী দিল্লি থেকে ও জিনপিং বেজিং থেকে চেন্নাই উড়ে যান।
#WATCH Chennai: Police detained Tibetan activists who were protesting outside the ITC Grand Chola Hotel where Chinese President Xi Jinping will arrive later today. #TamilNadu pic.twitter.com/fgJkQyX0gs
— ANI (@ANI) October 11, 2019
এখান থেকে ৫০ কিমি দূরের মহাবলীপুরম শহরে যাবেন দুই রাষ্ট্রনেতা। সেখানেই বৈঠক হবে। ঐতিহাসিক হেরিটেজ সাইটগুলিও দুজনে একসঙ্গে ঘুরে দেখবেন। পরে মোদী-জিনপিং নৈশভোজও সারবেন একসঙ্গে।
এর আগে চিনের হুয়ান প্রদেশে মোদী-জিনপিং বৈঠক হয়। তারপর এবছর ভারতে বৈঠকের আয়োজন করা হয়েছে। শনিবার বৈঠক সেরে চিন উড়ে যাবেন শি জিনপিং।
-
ইরান-আমেরিকা যুদ্ধ চরমে, গত ২৪ ঘণ্টায় চারটি মার্কিন যুদ্ধবিমানে হামলা, নিখোঁজ চালক -
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায়











Click it and Unblock the Notifications