ভারতীয় নৌবাহিনীকে নয়া পতাকা দিয়ে মোদী বললেন, 'গোলামির চিহ্ন থেকে মুক্তি'
সমুদ্রে ইতিহাস তৈরি করল ভারত। জলে ভাসল দেশীয় প্রযুক্তিতে তৈরি সবথেকে বড় যুদ্ধ জাহাজ INS Vikrant। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে গর্বের এয়ারক্র্যাফট কেরিয়ার জলে ভাসল।
সমুদ্রে ইতিহাস তৈরি করল ভারত। জলে ভাসল দেশীয় প্রযুক্তিতে তৈরি সবথেকে বড় যুদ্ধ জাহাজ INS Vikrant। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে গর্বের এয়ারক্র্যাফট কেরিয়ার জলে ভাসল।
শুধু তাই নয়, ভারতীয় নৌবাহিনীর জন্যে আজ শুক্রবার আরও একটি গর্বের দিন। নতুন পতাকা (চিহ্ন) পেল ভারতীয় নৌবাহিনী। যা ছত্রপতি শিবাজি মহারাজের সীলমোহর অর্থাৎ 'রাজমুদ্রা' থেকে নেওয়া হয়েছে। শিবাজি মহারাজকে ভারতীয় নৌসেনার জনক হিসাবেও মানা হয়ে থাকে।

পতাকা উদ্বোধন করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
ভারতীয় নৌবাহিনীর নয়া পতাকা উদ্বোধন করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, আজ ২রা সেপ্টেম্বর ভারতবাসীর কাছে আরও একটি নয়া ইতিহাস। শুধু তাই নয়, গোলামির চিহ্ন থেকে মুক্তি পেল নৌসেনার পতাকা। 'ছত্রপতি শিবাজি মহারাজের রাজমুদ্রা' প্রতীকযুক্ত সেই পতাকা নৌসেনার হাতে তুলে দিয়ে এদিন গর্ববোধ করছেন বলেও মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী। তাঁর দাবি, আজ ভারত আরও একটি দাসত্বের বোঝা ছেড়ে ফেলল। বলে রাখা প্রয়োজন, এর আগে একবার নৌবাহিনীর জন্য পতাকা বদল করা হয়। কিন্তু দাসন্ত নিয়ে তেমন কাউকে মন্তব্য করতে শোনা যায়নি।

মেক ইন ইন্ডিয়ার প্রমাণ বলেও দাবি মোদী সরকারের
আইএনএস বিক্রান্তের কমিশনিং প্রতিরক্ষা ক্ষেত্রে ভারতের স্বনির্ভরতার দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হবে। এমনটাই মত সামরিক পর্যবেক্ষকদের। এবার থেকে ভারতও আমেরিকা, চিনম ব্রিটেন, রাশিয়া কিংবা ফ্রান্সের মতো শক্তিধর দেশগুলির চোখে চোখ রেখে কথা বলতে পারবে। কারণ এই দেশগুলির মতোই ভারতও একেবারে দেশীয় প্রযুক্তিতে দেশেরর মাটিতে এয়ারক্রাফট কেরিয়ার তৈরি ক্ষমতা পেয়ে গেল। শুধু তাই নয়, যুদ্ধ জাহাজ INS Vikrant মেক ইন ইন্ডিয়ার প্রমাণ বলেও দাবি মোদী সরকারের।

কীভাবে তৈরি হয়েছে
বলে রাখা প্রয়োজন, এই যুদ্ধ জাহাজ তৈরির সময়ে ১০০ টিরও বেশি ক্ষুদ্র, কুটির এবং মাঝারি উদ্যোগ (MSME) দ্বারা সরবরাহ করা দেশীয় সরঞ্জাম এবং যন্ত্রপাতি ব্যবহার করা হয়েছে। এদিন প্রধানমন্ত্রীর বক্তব্যে সেই বিষয়টি উঠে আসে। শুধু তাই নয়, ভারতও যে পারে সেই আত্মবিশ্বাস এই যুদ্ধ জাহাজ বানানোর মাধ্যমে ফুটে উঠেছে বলেও এদিন দাবি করেন প্রধানমন্ত্রী। বলে রাখা প্রয়োজন, এটির নামকরণ করা হয়েছে ভারতের প্রথম বিমানবাহী রণতরী 'বিক্রান্তেকে মাথায় রেখে। যেটি 1971 সালের যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল।

কত টা শক্তিশালী এই যুদ্ধ জাহাজ
অন্যদিকে প্রধানমন্ত্রী মোদী আইএনএস বিক্রান্ত সম্পর্কে বলেতে গিয়ে আরও বলেন, আজ ভারত বিশ্বের সেই দেশগুলিতে যোগ দিয়েছে, যারা নিজেদের দেশীয় প্রযুক্তিতে সবথেকে বড় এয়ারক্র্যাফট কেরিয়ার বানাতে পারে। আইএনএস বিক্রান্ত দেশ এবং দেশের মানুষকে এক নতুন আত্মবিশ্বাস দিয়েছে বলেও দাবি প্রধানমন্ত্রীর। পাশাপাশি এদিন প্রধানমন্ত্রীর বক্তব্যে নয়া এই এয়ারক্র্যাফট কেরিয়ারের প্রকৃত শক্তি ঠিক কি সেটাই তুলে ধরেন প্রধানমন্ত্রী
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications