মোদীর উচিৎ আব্বাসকে জিজ্ঞেস করা নূপুর শর্মা-র বক্তব্য আপত্তিকর কিনা, বললেন ওয়েসি
মোদীর উচিৎ আব্বাসকে জিজ্ঞেস করা নূপুর শর্মা-র বক্তব্য আপত্তিকর কিনা, বললেন ওয়েসি
নূপুর শর্মা বিতর্ক নিয়ে আবারও প্রধানমন্ত্রী মোদীকে খোঁচা দিলেন এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়েসি। তিনি বলেন মোদীর উচিৎ তাঁর ছোট বেলার বন্ধু আব্বাসকে জিজ্ঞেস করা উচিৎ নূপুর শর্মা-র বক্তব্য আপত্তিকর কিনা। যদি অবশ্য বাস্তবেই আব্বাস থেকে থাকেন! হায়দরাবাদের সাংসদ আসাদউদ্দিন ওয়েসি বলেন, 'প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উচিত তার ছোটবেলার বন্ধু আব্বাস কে জিজ্ঞাসা করা যে বরখাস্ত করা বিজেপি নেত্রী নূপুর শর্মার নবী মুহাম্মদ সম্পর্কে মন্তব্য আপত্তিকর কিনা!'

ব্লগে বন্ধু আব্বাসের স্মৃতিচারণা মোদীর!
নূপুর শর্মার মন্তব্যে বিতর্কের এক সপ্তাহ পর প্রধানমন্ত্রী তাঁর মা হীরাবেনের ৯৯ তম জন্মদিন উপলক্ষে একটি ব্লগ পোস্ট করে৷ সেখানে প্রধানমন্ত্রী তাঁর ছোটবেলার বন্ধু আব্বাসের সঙ্গে তাঁর শৈশবের স্মৃতিচারণ করেন। তিনি ব্লগে লিখেছেন, আমার বাবার এক ঘনিষ্ঠ বন্ধু পাশের গ্রামে থাকতেন। তার অকাল মৃত্যুর পর আমার বাবা তার বন্ধুর ছেলে আব্বাসকে আমাদের বাড়িতে নিয়ে আসেন। তিনি আমাদের সঙ্গেই থেকেছেন এবং পড়াশোনা শেষ করেছেন। মা আমাদের প্রতি যেমন স্নেহশীল এবং যত্নশীল ছিলেন ঠিক তেমনি তিনি আব্বাসের জন্য যত্ন নিতেন। প্রতি বছর ঈদে, তিনি তার পছন্দের খাবার তৈরি করতেন।

মোদীর ব্লগকে কটাক্ষ ওয়েসির!
এই ব্লগেরই কড়া জবাব দিয়ে ওয়াইসি বলেন, 'প্রধানমন্ত্রী আট বছর পর তার বন্ধুর কথা মনে রেখেছেন। আমরা জানতাম না যে আপনার এই বন্ধু আছে। আমরা প্রধানমন্ত্রীর কাছে আবেদন করি, অনুগ্রহ করে মিস্টার আব্বাসকে ফোন করুন যদি তিনি আদৌও থেকে থাকেন তাঁকে নূপুর শর্মার বক্তব্য শোনান। আসাদউদ্দিন ওয়েসি এবং উলামাদের (ধর্মীয় নেতাদের) বক্তৃতাও তাঁকে শোনান এবং তাকে জিজ্ঞাসা করুন আমরা মিথ্যা বলছি কি না।'

আরও যা বললেও ওয়েসি!
তবে এখানেই থামেননি ওয়েসি তিনি আরও যোগ করেছেন, 'আপনি যদি তাঁর (আব্বাসের) ঠিকানাটি শেয়ার করেন তবে আমি আব্বাসের কাছে যাব। আমি তাকে জিজ্ঞাসা করব যে নূপুর শর্মা নবী মুহাম্মদ সম্পর্কে যা বলেছেন তা আপত্তিজনক কি না। এবং তিনি সম্মত হবেন যে নূপুর বাজে কথা বলেছেন।












Click it and Unblock the Notifications