বিহারে এনডিএর বিপুল সাফল্যে উচ্ছ্বসিত মোদী থেকে নাড্ডা, নীতি ও সুশাসনের জয় বলে অভিহিত করলেন প্রধানমন্ত্রী
বিহারে ২৪৩টি আসনবিশিষ্ট বিধানসভায় ২০০-র বেশি আসন দখল করে সরকার ধরে রাখতে চলেছে এনডিএ। তাৎপর্যপূর্ণ বিষয় হলো নীতীশ কুমারের জেডিইউয়ের চেয়ে বেশি আসন আসতে চলেছে বিজেপির ঝুলিতে।
আরজেডি, কংগ্রেস-সহ ইন্ডিয়া জোট কার্যত ধুলোয় মিশেছে। স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে বিজেপি সভাপতি জগৎপ্রকাশ নাড্ডা।

নরেন্দ্র মোদী এক্স হ্যান্ডলে লিখেছেন, নীতি ও সুশাসনের জয় হয়েছে। বিহারে জনগণের উন্নয়নের ধারা অব্যহত থাকবে। জনতার আকাঙ্ক্ষা এবং সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা পেয়েছে। ২০২৫ সালের বিধানসভা নির্বাচনে ঐতিহাসিক ও অভূতপূর্ব বিজয়ের জন্য বিহারের প্রতিটি মানুষকে ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স (NDA) কৃতজ্ঞতা জানাচ্ছে। এই জনসমর্থন বিহারের মানুষের সেবা এবং রাজ্যের উন্নয়নের জন্য আরও নতুন শক্তি যোগাবে।
বিহারে এনডিএ-র জয়কে "ঐতিহাসিক" বলে অভিহিত করেছেন বিজেপি-র সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। আজ তিনি বলেন, এই জয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের "ডাবল ইঞ্জিন" সরকারের উন্নয়ন ও কল্যাণমূলক নীতির প্রতি মানুষের আস্থার প্রতীক।
নাড্ডা 'এক্স' পোস্টে লেখেন, এনডিএ-র এই "ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা" প্রমাণ করে যে বিহারের মানুষ মহাগঠবন্ধনের 'জঙ্গল রাজ' ও দুর্নীতিকে সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করেছে। পরিবর্তে, তাঁরা শাসক জোটের "সুশাসন, স্থিতিশীলতা এবং উন্নয়নকে" গ্রহণ করেছেন।
নাড্ডা আরও উল্লেখ করেন, "বিহারে এনডিএ-র প্রতি ঐতিহাসিক জনসমর্থন প্রধানমন্ত্রী মোদী এবং মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের ডাবল ইঞ্জিন সরকারের উন্নয়নমুখী এবং জনকল্যাণমূলক নীতির প্রতি মানুষের আস্থার প্রতীক। এই "অভূতপূর্ব রায়" বিহারকে একটি উন্নত রাজ্য এবং ভারতকে একটি উন্নত দেশ হিসেবে গড়ে তোলার এনডিএ-র সংকল্পকে বাস্তবে রূপ দেবে।
উল্লেখ্য, বিজেপি প্রায় ৯৫ শতাংশ স্ট্রাইক রেট নিয়ে একক বৃহত্তম দল হিসেবে উঠে এসেছে। অন্যদিকে, আরজেডি, কংগ্রেস এবং তিনটি বামদল নিয়ে গঠিত মহাগঠবন্ধন ৩৫টি আসন অতিক্রম করতে রীতিমতো হিমশিম খায়।
-
আমলা ও পুলিশ বদলি নিয়ে তীব্র সুর, জনতার প্রতিরোধ গড়ার ডাক মমতার -
ভোটের আগে আইনি লড়াই! ভবানীপুরে মনোনয়নের আগে হাইকোর্টে শুভেন্দু -
ভোটের আগে চমক হুমায়ুন কবীরের, ১৮২ আসনে প্রার্থী দিয়ে নতুন সমীকরণের ইঙ্গিত -
ইরান সংকটে টানাপোড়েন, ১৭ দিনের যুদ্ধের মাঝে সরে যাওয়ার ইঙ্গিত ট্রাম্পের -
বিবেচনাধীন ভোটার ইস্যু: ২১ লক্ষ নামের নিষ্পত্তি, কবে বেরবে সাপ্লিমেন্টারি তালিকা? জানুন -
যোগী, অখিলেশ থেকে গম্ভীর, কুলদীপের বিয়ের রিসেপশনে চাঁদের হাট -
কেন্দ্র বনাম রাজ্য সংঘাত চরমে! আইপ্যাক মামলায় CBI তদন্ত কী জরুরি? আজ সুপ্রিম কোর্টে শুনানি -
আইপ্যাক মামলায় সুপ্রিম কোর্টে তর্কের ঝড়, মৌলিক অধিকার ঘিরে কেন্দ্র রাজ্য সংঘাত তুঙ্গে -
ভোটের আগে বীরভূমে বিপুল বিস্ফোরক উদ্ধার ঘিরে চাঞ্চল্য -
ভোটের জন্য নজিরবিহীন প্রস্তুতি, ২৫ লক্ষ কর্মী সহ কমিশনের ভরসা ১,১১১ পর্যবেক্ষক -
কালবৈশাখীর জেরে কমল তাপমাত্রা, আজ কী বৃষ্টি হবে? জানাল হাওয়া অফিস -
সপ্তাহান্তে রাজ্যের অধিকাংশ জেলায় হবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি, শিলাবৃষ্টিরও সম্ভাবনা কিছু জেলায়











Click it and Unblock the Notifications