১৯৬৩ সাল ফিরে আসবে মুম্বই মহালক্ষ্মী রেস কোর্স রোডে

১৯৬৩ সাল ফিরে আসবে মুম্বই মহালক্ষ্মী রেস কোর্স রোডে
মুম্বই, ২৭ জানুয়ারি : ১৯৬৩ সালের ২৭ জানুয়ারি। হাজার লোকের উপস্থিতিতেও দিল্লির রামলীলা ময়দানের ন্যাশনাল স্টেডিয়াম তখন থমথমে। মঞ্চে দেখানো হচ্ছে ভারত-চীনের যুদ্ধ। নিজের সব আবেগটুকু নিয়ে লতা মঙ্গেশকর গাইছেন 'অ্যায় মেরে বতন কে লোগে'। লতা মঙ্গেশকরের সেই লাইভ পারফরম্যান্স দেখে চোখের জল ধরে রাখতে পারেননি খোদ জওহরলাল নেহরুও।

আজও ২৭ জানুয়ারি। ৫০ বছর কেটে গিয়েছে। ৫১ বছরে পা রাখল সেই বিখ্যাত গান। আর এই দেশভক্তির গানের সুবর্ণ জয়ন্তীতে দেশের বীর জওয়ানদের জন্য মুম্বইয়ে শ্রেষ্ঠ ভারত দিবস যৌথভাবে আয়োজন করল সিটিজেন ফর অ্যাকাউন্টেবল গভর্ন্যান্স (ক্যাগ),লোধা ফাউন্ডেশন ও শহীদ গৌরব সমিতি।

অনুষ্ঠানে এক মঞ্চে ফের দেখা যাবে সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের সঙ্গে গুজরাতের মুখ্যমন্ত্রী তথা বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদী। গত নভেম্বরেই পুণেতে দীনানাথ মঙ্গেশকর হাসপাতালের উদ্বেধন অনুষ্ঠানে দেখা হয় দুজনের। লতা জানান, তিনি চান মোদী প্রধানমন্ত্রী হোন। তাই নিয়ে সমালোচনা করে কংগ্রেস। ফের দুজনে মুখোমুখি হতে চলেছেন।

এদিন অনুষ্ঠানে লতা মঙ্গেশকর ও শতাধিক প্রাক্তন যোদ্ধাকে সংবর্ধনা দেওয়া হবে। সেখানে যেমন থাকবেন পরম বীর চক্র, মহাবীর চক্রের অধিকারিরা তেমনই থাকবেন শহীদের পরিবারও।

আজ আরও একবার ভারতরত্নের অধিকারি এই সঙ্গীতশিল্পীর গলায় শোনা যাবে দেশাত্মবোধক গানটি। এই গানকে শ্রদ্ধা জানাতে লতার গানের সঙ্গে গলা মেলাবেন উপস্থিত দর্শকরাও। আরও একবার ফিরে আসবে ১৯৬৩। (রাজ্য সভা টিভি ভিডিওটি দেখুন)

<center><iframe width="100%" height="450" src="//www.youtube.com/embed/rJyeqA4JEJM?feature=player_embedded" frameborder="0" allowfullscreen></iframe></center>

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+