Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

পেঁয়াজের দাম বৃদ্ধি রুখতে বড় পদক্ষেপ মোদী সরকারের! আরোপ করা হল রপ্তানি শুল্ক

সারা দেশে ধীরে ধীরে বাড়ছে পেঁয়াজের দাম। সেই দাম বৃদ্ধি নিয়ন্ত্রণের মধ্যে রাখতে রপ্তানিতে কার্যত বাধা তৈরি করল মোদী সরকার। ৪০ শতাংশ রপ্তানি শুল্ক আরোপ করা হয়েছে। এই সিদ্ধান্তের কথা জানিয়েছে অর্থমন্ত্রক। এই শুল্ক অবিলম্বে কার্যকর করতে বলা হয়েছে।

দিন পনেরো আগে বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছিল পেঁয়াজের দাম বাড়তে পারে। ক্রিসিলের তরফে পূর্বাভাসে বলা হয়েছিল, সেপ্টেম্বরে পেঁয়াজের দাম বর্তমানের দ্বিগুণ বেশি বাড়তে পারে। যা সেপ্টেম্বরে বৃদ্ধি পেলেও নতুন পেঁয়াজ উঠলে অক্টোবরে গিয়ে তা কমতে পারে।

পেঁয়াজ

সেই সময় বলা হয়েছিল চাহিদা ও সরবরাহের ফারাকের কারণেই ধীরে ধীরে দাম বাড়তে পারে। তার পরবর্তী সময় দেশের বিভিন্ন জায়গায় কেজি পিছু পেঁয়াজের দাম ৫ থেকে ১০ টাকা বেড়েছে। কেজি পিছু তা ৩৫ থেকে ৪০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে। এই দাম কেজি পিছু ৭০ টাকায় পৌঁছাতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছিল।

ধানের মতো দেশের উৎপাদিত পেঁয়াজের একটা অংশ ভিন দেশে রপ্তানি হয়। যেসব দেশে পেঁয়াজ রপ্তানি হয়, তার মধ্যে রয়েছে বাংলাদেশও। এছাড়াও অনেকে আতঙ্কে পেঁয়াজ কিনতে শুরু করেছেন। ফলে বাজারে পেঁয়াজের মজুত কমতে শুরু করেছে।

এবছর জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত পেঁয়াজের দাম কম থাকায় স্বস্তি পেয়েছিলেন দেশবাসী। অন্য সবজির দাম বেশি থাকায় চাষীরা খরিফ মরসুমে কম পেঁয়াজ বপন করেছেন। যে কারণে এবার পেঁয়াজের ফলন ৮ শতাংশ কম হওয়ার আশঙ্কা। তবে পেঁয়াজের ফলন নির্ভর করছে অগাস্ট ও সেপ্টেম্বরের বৃষ্টিপাতের ওপরে এমনটাই বলছেন বিশেষজ্ঞরা। ।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+