ডিজিটাল স্টাডি মেটেরিয়াল চালু করতে হবে সব ভাষায়! স্কুল-কলেজগুলিকে নির্দেশিকা শিক্ষা মন্ত্রকের
সব স্কুল ও উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে দেশের সব ভাষায় ডিজিটাল স্টাডি মেটেরিয়াল চালু করতে হবে। এর জন্য তিন বছরের সময়সীমা নির্ধারণ করেছে কেন্দ্রীয় সরকার। জাতীয় শিক্ষানীতির সঙ্গে সামঞ্জস্য রেখে এই ঘোষণা করা হয়েছে বলে জানা গিয়েছে।
অফিসিয়াল বিবৃতিতে শিক্ষামন্ত্রক বলেছে, সব স্কুল ও উচ্চশিক্ষা নিয়ন্ত্রণ সংস্থা, যেমন ইউজিসি, এআইসিটিই, এনসিইআরটি, এনআইওএস, ইগনু, আইআইটি, এনআইটির মতো প্রধানদের সব ভারতীয় ভাষায় পড়াশোনার জন্য স্টাডি মেটেরিয়ালের ব্যবস্থা করতে হবে। এর মধ্যে ইউজিসি, এআইসিটিই এবং স্কুল শিক্ষা বিভাগকে রাজ্যের স্কুল ও বিশ্ববিদ্যালয়গুলির কাছে বিষয়টিকে তুলে ধরতে বলা হয়েছে।

শিক্ষামন্ত্রক জানিয়েছে, সারা দেশে ভাষার ক্ষেত্রে যে বাধা রয়েছে, তা অতিক্রম করার লক্ষ্যে এই পদক্ষেপ চালু করা হয়েছে। এই সরকারি নির্দেশিকা ছাত্রছাত্রীরা স্থানীয় ভাষায় পড়াশোনা করতে এবং শিক্ষায় উন্নত ফলাফলের জন্য উদ্ভাবনী চিন্তাভাবনাকে উৎসাহিত করবে বলেই মনে করছে শিক্ষামন্ত্রক।
শিক্ষামন্ত্রকের বিবৃতি অনুসারে, জাতীয় শিক্ষানীতি ২০২০তে এই ধারণাই দেওয়া হয়েছে যে, ভারতের বহুভাষিক প্রকৃতির সঙ্গে তার বিশাল সম্পদ এবং শক্তি সামাজিক, সংস্কৃতিক, অর্থনৈতিক এবং শিক্ষাগত উন্নয়নের জন্য দক্ষতার সঙ্গে ব্যবহার করা প্রয়োজন। স্থানীয় ভাষায় বিষয় বস্তু, বহুভাষিক সম্পদকে বাড়িয়ে তুলবে এবং ২০৪৭ সালের মধ্যে দেশকে উন্নত জাতি হিসেবে গড়ে তুলতে এবং বিকশিত ভারত-এর জন্য অবদান রাখবে।
\উল্লেখ করা প্রয়োজন, গত প্রায় দু'বছর ধরে সরকার এব্যাপারে সক্রিয়ভাবে কাজ করছে। বিভিন্ন শিক্ষার উপকরণ অনুবাদ করতে এআই ভিত্তিক অ্যাপও ব্যবহার করা হচ্ছে। এইসব অনুবাদ একুম্ভ পোর্টালে পাওয়া যাচ্ছে। এর মধ্যে রয়েছে প্রযুক্তি বিদ্যা, চিকিৎসা বিদ্যা, আইন, স্নাতক কিংবা স্নাতকোত্তরের বিভিন্ন বই। দীক্ষায় ৩০ টির বেশি ভারতীয় ভাষায় শিক্ষার উপকরণ পাওয়া যাচ্ছে। সেখানে জেইউ, নিটের মতো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ১৩ ভাষায় শিক্ষার উপকরণ পাওয়া যাচ্ছে।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications