উৎসবের ভিড়ে সামিল হতেও এবার লাগবে দুটি ডোজের করোনা টিকা, জেনে নিন কী কেন্দ্রের নির্দেশিকা

উৎসবের ভিড়ে সামিল হতেও এবার লাগবে দুটি ডোজের করোনা টিকা,জেনে নিন কী কেন্দ্রের নির্দেশিকা

করোনার থার্ড ওয়েভ আসতে চলেছে। এবারও তাই নিরাপদে থাকতে বাড়িতেই উৎসবের দিন কাটানোর পরামর্শ দিয়েেছ মোদী সরকা। আর যদি উৎসবের ভিড়ে সামিল হতেই হয় তাহলে করোনা টিকার দুটি ডোজই থাকতে হবে। এমনই জানিয়েছেন নীতি আয়োগের স্বাস্থ্য বিভাগের সদস্য ভিকে পাল। প্রসঙ্গত উল্লেখ্য সেপ্টেম্বর মাস থেকেই গোটা দেশে শুরু হয়ে যাচ্ছে উৎসবের মরশুম।

করোনার থার্ড ওয়েভ আসতে চলেছে। এবারও তাই নিরাপদে থাকতে বাড়িতেই উৎসবের দিন কাটানোর পরামর্শ দিয়েেছ মোদী সরকা। আর যদি উৎসবের ভিড়ে সামিল হতেই হয় তাহলে করোনা টিকার দুটি ডোজই থাকতে হবে। এমনই জানিয়েছেন নীতি আয়োগের স্বাস্থ্য বিভাগের সদস্য ভিকে পাল। প্রসঙ্গত উল্লেখ্য সেপ্টেম্বর মাস থেকেই গোটা দেশে শুরু হয়ে যাচ্ছে উৎসবের মরশুম।

প্রথম গণেশ চতুর্থী। মহারাষ্ট্র সহ দক্ষিণ ভারতের একাধিক জায়গায় গণেশ চতুর্থীতে বড় উৎসব বলে ধরা হয়। তারপরেই শুরু হয়ে যাবে নবরাত্রি, দুর্গাপুজো। গোটা দেশ উৎসবের মেজাজে চলে যাবে। নবরাত্রি শেষ হতেই রয়েছে দীপাবলি। কাজেই পর পর উৎসব শুরু হয়ে যাচ্ছে সেপ্টেম্বর মাসে। আজই কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জািনয়েছে করোনার সেকেন্ড ওয়েভ এখনও যায়নি। তারপরে আবার অস্টোবর মাস থেকেই নাকি করোনার থার্ড ওয়েভ ধাক্কা দেবে দেশে। সেকারণে আগে থেকেই উৎসব নিয়ে দেশবাসীকে সতর্ক করেছে নীতি আয়োগ।

করোনা সংক্রমণের কারণে গতবার গোটা দেশ ঘরে বসেই সব উৎসব উদযাপন করেছিল। এবারও সুরক্ষার স্বার্থে ঘরে বসেই উৎসব উদযাপনের পরামর্শ দিয়েছে কেন্দ্র। নীতি আয়োেগর সদস্য ভিকে পাল জানিয়েছেন থার্ড ওয়েভের সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে ঘরে বসেই উৎসব উপভোগ করা ঠিক হবে। আর যদি উৎসবের দিনে বাড়ির বাইরে বেরোেতই হয় তাহলে ভ্যাকসিনের দুটি ডোজ নিয়ে তবেই বেরোন। কিন্তু এখনও পর্যন্ত গোটা দেশে কেবল মাত্র ১৬ শতাংশ মানুষই করোনা টিকার দুটি ডোজ নিয়ে উঠতে পেরেছে। উৎসবের দিনগুলিেত কোভিড বিধি মেনে মাস্ক পরে সামাজিক দূরত্ব বজায় রেখে বাড়ির বাইরে বেরোেত বলা হয়েছে।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পক্ষ থেকে আজই সাংবাদিক বৈঠক করে জানানো হয়েছে ভারতে এখনও পর্যন্ত ৩০০ জন করোনা ভাইরাসের ডেল্টা ভ্যাকিয়েন্টে আক্রান্ত হয়েছেন। এর আগে মহারাষ্ট্রে ডেল্টা ভ্যারিয়েন্টের সংক্রমণ ৩ জন মারা গিয়েছিলেন। এই ডেল্টা ভ্যারিয়েন্টের সংক্রমণ থেকেই দেশে করোনা ভাইরাসের থার্ড ওয়েভের সংক্রমণ ছড়াবে বলে জানানো হয়েছে।

গবেষকরা থার্ড ওয়েভের ভয়াবহতার কথা দাবি করলেও আইসিএমআর প্রধান কিন্তু বারবারই বলেছেন সেরকম ভয়ঙ্কর হবে না করোনার থার্ড ওয়েভে। শিশুদের করোনা সংক্রমণেরও কোনও সম্ভাবনা নেই বলে জানিেয়ছেন তিনি। যে ভয় করা হচ্ছে সেটা হওয়ার সম্ভাবনা নেই। আগামী কয়েকদিনের মধ্যেই শিশুদের করোনা টিকা চলে আসবে। ইতিমধ্যেই জাইডােসর করোনা টিকার অনুমোদন দিয়েছে কেন্দ্র। এতে ১২ বছরের উর্ধ্বে শিশুদের করোনা টিকা দেওয়া যাবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+