করোনা লকডাউন বৃদ্ধিতে শ্রমিকদের সমস্যা সমাধানে কন্ট্রোল রুম খুলল মোদী সরকার

করোনা লকডাউন বৃদ্ধিতে শ্রমিকদের সমস্যা সমাধানে কন্ট্রোল রুম খুলল মোদী সরকার

করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে ৩ মে পর্যন্ত লকডাউন বৃদ্ধির কথা ঘোষণা করেছে মোদী সরকার। এই পরিস্থিতিতে সবচেয়ে সংকটে পরবেন শ্রমিক, মজদুররা। সেই সমস্যা মোকাবিলায় ২০টি কনট্রোলরুম খুলেছে মোদী সরকার। যেখানে শ্রমিক, মজদুর, পরিযায়ী শ্রমিকদের সমস্যার কথা জানালে সরকার ব্যবস্থা গ্রহণ করবে।

লকডাউন বাড়ল

লকডাউন বাড়ল

করোনা ভাইরাসের মোকাবিলায় ৩ মে পর্যন্ত লকডাউন বৃদ্ধির কথা ঘোষণা করেছে মোদী সরকার। এই ২ সপ্তাহ চরম নিয়মানুবর্তীতার মধ্যে দেশবাসীকে থাকার আবেদন জানিয়েছেন তিনি। করোনা হটস্পট কেন্দ্রগুলিতে অত্যন্ত কড়া নজরদারি চলবে বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে করোনা পরীক্ষাও বাড়ানো হবে।

সংকটে শ্রমিকরা

সংকটে শ্রমিকরা

মোদী সরকারের এই সিদ্ধান্তে সবচেয়ে সংকটে পড়বেন শ্রমিক, মজদুর এবং পরিযায়ী শ্রমিকরা। এখনও অনেক পরিযায়ী শ্রমিক বাড়ি ফিরতে পারেননি। অনেকেরই কাজ চলে গিয়েছে এই পরিস্থিতিতে। পরিবারের মুখে অন্ন তুলে দিতে পারছেন না তাঁরা। অনেকেরই অনাহারে দিন কাটছে। পরিবারের কাছে পৌঁছতে পারছেন না অনেকেই। লকডাউনে সবচেয়ে সংকট জনক অবস্থা হয়েছে এই শ্রমিকদের।

কনট্রোল রুমের মাধ্যমে সমাধান

কনট্রোল রুমের মাধ্যমে সমাধান

সমস্যা সমাধানে কেন্দ্রীয় শ্রমমন্ত্রক গোটা দেশে ২০টি কনট্রোল রুম খুলেছে। এখানে শ্রমিক,মজদুর এবং পরিযায়ী শ্রমিকদের যেকোনও রকম সমস্যা জানাতে পারেন। সরকার সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেবে বলে জানানো হয়েছে। হোয়াটসঅ্যাপে অথবা ফোন করে সেখানে নিজেদের সমস্যার কথা জানাতে পারবেন শ্রমিকরা। শ্রম দফতরের সব কর্মী এবং আধিকারিকদের অত্যন্ত মানবিকতার সঙ্গে শ্রমিকদের সমস্যা সমাধানে উদ্যোগী হতে বলা হয়েছে। শ্রমিকদের ঘরে খাবার পৌঁছে দেওয়া থেকে শুরু করে তাঁদের চিকিৎসা পরিষেবা দেওয়া সব দিকে নজর দেওয়ার জন্য শ্রম দফতরের আধিকারিকদের কড়া নির্দেশ দেওয়া হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+