ভোট ব্যাঙ্ক দখলে নয়া কৌশল বিজেপির, তপশিলি জাতি-উপজাতিদের উন্নয়নে ৯৫০ কোটি টাকা দিল মোদী সরকার
ভোট ব্যাঙ্ক দখলে নয়া কৌশল বিজেপির, তপশিলি জাতি-উপজাতিদের উন্নয়নে ৯৫০ কোটি টাকা দিল মোদী সরকার
তপশিলি জাতি উপজাতি উন্নয়নে ৯৫০ কোটি টাকা বরাদ্দ করল মোদী সরকার। পুরোটাই একাধিক রাজ্যের বিধানসভা ভোটের কথা মাথায় রেখে এমনই মনে করছে রাজনৈিচক মহল। তপশিলি জাতি উপজাতি উন্নয়ের একাধিক প্রকল্প অবিলম্বে চালু করার জন্য ৮টি মন্ত্রককে এই টাকা দিয়েছে মোদী সরকার। এই নিয়ে সমালোচনা শুরু করেছে বিরোধীরা।

সামনেই সাত রাজ্যে বিধানসভা ভোট। তার আগে তপশিলি জাতি উপজাতিদের উন্নয়ন প্রকল্পে বিপুল অর্থ বরাদ্দ করল মোদী সরকার। তাই নিয় শুরু হয়ে গিয়েছে সমালোচনা। বিরোধীরা অভিযোগ করেছে ভোট ব্যাঙ্কের কথা মাথায় রেখেই হঠাৎ করে তপশিলিজাতি উন্নয়ন প্রকল্পে এই বিপুল বরাদ্দ দেওয়া হয়েছে। এই প্রকল্পের জন্য ৪১ জন কেন্দ্রীয় মন্ত্রীকে ২-২০ শতাংশ বাজেট কমাতে বলা হয়েছে। যাতে তপশিলি জাতি উপজাতি উন্নয়ন প্রকল্পে বেশি টাকা খরচ করা যায়। কিন্তু তারপরে একাধিক মন্ত্রী এই খাতে টাকা খরচ করে উঠতে পারেনি বলে খবর।
৮ মন্ত্রক বাজেট বরাদ্দের সিংহভাগ টাকা খরচ করতে পারেিন। বা করেিন বলা যায়। তার মধ্যে রয়েছে পেট্রোলিয়াম, ন্যাচেরাল গ্যাস, বাণিজ্য,সড়ক পরিবহণ, জাতীয় সড়ক, খনি, কয়লা, খাদ্য এবং খাদ্য প্রক্রিয়াকরণ। এই মন্ত্রকগুলি বাজেট বরাদ্দের সিংহভাগ টাকাই খরচ করে উঠতে পারেনি। এদিকে আবার সামনেই এগিয়ে আসছে একাধিক রাজ্যের বিধানসভা ভোট আর লোকসভা নির্বাচন। তার মধ্যেই যদি উন্নয়ন প্রকল্পের টাক খরচ না হয় তা নিয়ে উদ্বেহ বাড়বে। সেকারণেই মোদী সরকার আরো বেশি করে চাপ দিচ্ছে।
যে সাত রাাজ্যে বিধানসভ ভোট এগিয়ে আসছে সেই সাত রাজ্যে আদিবাসী ভোটার রয়েছে। সেই আদিবাসী ভোটারদের ভোট পেেতই মোদী সরকারের এই উদ্যোগ বলে মনে কর হচ্ছে। হিমাচল প্রদেশে বসবাস করে ২৫ শতাংশ আদিবাসী বা তপশিলি জাতির ভোটার। রাজস্থানে আঠেরো শতাংশ তপশিলি জাতি, মধ্যপ্রদেশে তেরো শতাংশ, ছত্তিশগড়ে ১৮ শতাংশ, কর্নাটকে ১৭ শতাংশ আর গুজরাতে ৬ শতাংশ। তেলেঙ্গানায় ১৩ শতাংশ তপশিলি জাতির বাস।












Click it and Unblock the Notifications