ক্যাবিনেটে বিশ্বকর্মা প্রকল্পের অনুমোদন! কারা-কীভাবে এই যোজনা থেকে উপকৃত হবেন
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ১৫ অগাস্ট লালকেল্লা থেকে দশম ভাষণে যে বিশ্বকর্মা যোজনার করা ঘোষণা করেছিলেন, তা এদিনের ক্যাবিনেট বৈঠকে অনুমোদন দেওয়া হয়েছে। এই বছরের বিশ্বকর্মা পুজোর দিন থেকে এই প্রকল্পের কাজ শুরু করা হবে বলেও জানিয়েছিলেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী মোদী স্বাধীনতা দিবসে লালকেল্লা থেকে বলেছিলেন , বিশ্বকর্মা পুজোর দিন ১৩-১৫ হাজার কোটি টাকা দিয়ে বিশ্বকর্মা যোজনা শুরু করা হবে। সরকার এই প্রকল্পের মাধ্যমে ঐতিহ্যগত দক্ষতা সম্পন্ন লোকেদের সাহায্য করবে। এতে স্বর্ণকার, কামার, নাপিতদের মতো ঐতিহ্যসম্পন্ন দক্ষতা সম্পন্ন ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা হবে। তাদের দিকে সহায়তার হাত বাড়ানো হবে।

উল্লেখ্য যে ২০২৩ সালের বাজেটে বিশ্বকর্মা যোজনার ঘোষণা করা হয়েছিল। যার লক্ষ্য কারিগর এবং কারিগরদের পণ্য ও পরিষেবার গুণমান উন্নত করা। তাদের দেশীয় ও বৈশ্বিক মূল্য শৃঙ্খলের সঙ্গে একীভূত করা। এর ফলে এই ধরনের কাজের সঙ্গে যুক্ত লোকেদের বা কর্মীদের অর্থনৈতিক ক্ষমতায়ন হবে।
বিশেষ করে যাঁরা তফশিলি জাতি, উপজাতি, অন্য অনগ্রসর সম্প্রদায়, মহিলা, হিজড়া ও সমাজের অন্য দুর্বল অংশের অন্তর্ভুক্ত তাদের কল্যাণে অর্থ ব্যয়। বিশ্বকর্মা প্রকল্পের মাধ্যমে ঐতিহ্যগত কাজ করা লোকেদের আর্থিকভাবে শক্তিশালী করার কথা বলা হয়েছে।
এই প্রকল্পের মাধ্যমে প্রশিক্ষণ দেওয়া, আধুনিক কৌশল সম্পর্কে তথ্য, ব্র্যান্ডের প্রচার, স্থানীয় ও বিশ্বের বাজারের সঙ্গে সম্পর্ক, ডিজিটাল পেমেন্ট ও সামাজিক নিরাপত্তা প্রদানের ব্যবস্থা করা হবে। সরকারকে দেশের প্রতিটি কোণে একটি বিশ্বকর্মা প্রাতিষ্ঠানিক সহায়তা প্রদান করতে হবে।
এতে যেমন ঋণ নেওয়ার কাজ সহজ হবে, তেমনই দক্ষতা, কৌশল, ডিজিটাল ক্ষমতায়ন ও কাঁচামাল ও বিপণনের ক্ষেত্রেও সাহায্য হবে। এই প্রকল্পে প্রথমে ৫০০ টাকা করে স্টাইপেন্ড দেওয়া হবে। এছাড়াও আধুনিক যন্ত্রপাতি কিনতে ১৫০০০ টাকা দেওয়া হবে। সুবিধাভোগীদের এক লক্ষ টাকা পর্যন্ত ঋণও দেওয়া হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।
The PM in Union Cabinet meeting today approved ‘PM Vishwakarma’ scheme to support people with traditional skills. Under this scheme, loans up to Rs 1 lakh will be provided on liberal terms: Union Minister Ashwini Vaishnaw pic.twitter.com/3R7GsSnbhX
— DeshGujarat (@DeshGujarat) August 16, 2023
এছাড়াও এদিনের ক্যাবিনেট বৈঠকে সারা দেশের ১০০ টি শহরে ১০ হাজার ইলেকট্রিক বাস নামাতে পিএম ই-বাস সেবা প্রকল্পে অনুমোদন দেওয়া হয়েছে। এই প্রকল্পের জন্য খরচ ধরা হয়েছে ৫৭, ৬১৩ কোটি টাকা।
-
বাংলায় বিজেপি নাকি তৃণমূল, কারা গড়বে সরকার? কী বলছে সাম্প্রতিক জনমত সমীক্ষা -
ভোটের ময়দানে প্রস্তুত বিজেপি! আরও ১৩টি কেন্দ্রে প্রার্থীদের নাম ঘোষণা পদ্ম-শিবিরের, কোথায় কে? জেনে নিন -
ষষ্ঠ সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন! কতজনের নাম রয়েছে? বাদের খাতায় কত জন? -
বনগাঁ দক্ষিণ কেন্দ্রে ভোটের আগে বিতর্ক, তৃণমূল প্রার্থীর শংসাপত্র নিয়ে হাই কোর্টে বিজেপি প্রার্থীর চ্যালেঞ্জ -
শোকস্তব্ধ বিজয়গড়! ছেলের শোকে ভেঙে পড়েছেন রাহুলের মা, কেমন আছেন পরিবারের বাকিরা? -
মমতা আইনের ঊর্ধ্বে নন, কড়া পদক্ষেপের দাবি জানিয়ে মন্তব্য শুভেন্দুর, তুললেন গুরুতর অভিযোগ -
তৃণমূলের ধাক্কা! মুখ্যসচিব-সহ আধিকারিক অপসারণের বিরুদ্ধে মামলা খারিজ করল হাই কোর্ট, কমিশনের সিদ্ধান্ত বহাল -
আজও বাংলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, কোন জেলাগুলি ভিজবে? কী বলছে হাওয়া অফিস? জানুন আবহাওয়ার লেটেস্ট আপডেট -
সকালেই বিজ্ঞপ্তি, রাতের মধ্যেই মনোনয়ন জমা, রাজ্যে ভোটের আবহে তৎপর প্রার্থীরা -
নজরে পুরসভাগুলি, ভবিষ্যৎ মনে করিয়ে তৃণমূল নেতৃত্বের কড়া নির্দেশিকা কাউন্সিলরদের জন্য -
ইরানের হুমকি! এপ্রিলের শুরু থেকেই হামলা হতে চলেছে গুগল-অ্যাপল সহ ১৮টি মার্কিন কোম্পানিতে -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে?












Click it and Unblock the Notifications