অযোধ্যায় রামমন্দির নির্মাণে ট্রাস্ট ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

অযোধ্যায় মন্দির নির্মাণে ট্রাস্ট ঘোষণা করলেন প্রধানমন্ত্রী

অযোধ্যায় স্বপ্নের রাম মন্দির নির্মানের ট্রাস্ট ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার লোকসভায় রাম মন্দির ট্রাস্ট গঠনের কথা ঘোষণা করেন তিনি। এই ট্রাস্টের তত্বাবধানেই তৈরি হবে রাম মন্দির। ট্রাস্টের নাম দেওয়া হয়েছে রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র।

মন্দির নির্মাণে ট্রাস্ট গঠন

মন্দির নির্মাণে ট্রাস্ট গঠন

সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে অযোধ্যায় মন্দির নির্মাণের জন্যে ট্রাস্ট গঠন করল কেন্দ্রীয় সরকার। বুধবার লোকসভা অধিবেশনে রাম মন্দির ট্রাস্ট গঠনের কথা ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবং এই ট্রাস্টের প্রতি সকলকে সমর্থন জানানোর অনুরোধ জানান তিনি। শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র নাম দেওয়া হয়েছে ট্রাস্টের। মোদী জানিয়েছেন রাম মন্দির তৈরির জন্য ৬৭ একর জমি দেওয়া হয়েছে অযোধ্যায়।

অযোধ্যায় রাম মন্দির

অযোধ্যায় রাম মন্দির

রায় ঘোষণার সময় সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছিল ৩ মাসের মধ্যে অযোধ্যায় রাম মন্দির তৈরির কাজ শুরু করতে হবে। এবং কেন্দ্রের গঠিত ট্রাস্ট্রের তত্বাবধানে হবে মন্দির নির্মাণ। হাতে আর সময় নেই তাই তড়িঘড়ি ট্রাস্ট গঠনের কথা ঘোষণা করেছে মোদী সরকার। কিন্তু ট্রাস্টে কারা থাকবেন তা এখনও স্পষ্ট করে জানানো হয়। ট্রাস্টে কারা অংশীদার হবে এই নিয়ে হিন্দু গোষ্ঠির মধ্যে দ্বন্দ্ব তৈরি হচ্ছে। সূত্রের খবর যোগী আদিত্যনাথ এই ট্রাস্টের সদস্য হতে পারেন।

অযোধ্যা রায়

অযোধ্যা রায়

২০১৯ সালের নভেম্বর মাসে ঐতিহাসিক রায় দিয়েছিল সুপ্রিম কোর্ট। তাতে অযোধ্যার বিতর্কিত জমিতে রামমন্দির তৈরির নির্দেশ দেওয়া হয় এবং মসজিদ ৈতরির জন্য ৯০০ একর জমি পৃথকভাবে দেওয়ার কথা ঘোষণা করে শীর্ষ আদালত। মসজিদের জন্য কোথায় জমি দেওয়া হয়েছে তা এখনও নিশ্চিত হয়নি। তবে রামমন্দির নির্মাণের কাজ যে রামনবমীতে শুরু হবে তা জানা গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+