‌দেশকে পাঁচ ট্রিলিয়ন ইউএসডি অর্থনীতিতে পৌঁছে দেওয়ার লক্ষ্যে নরেন্দ্র মোদী

‌দেশকে পাঁচ ট্রিলিয়ন ইউএসডি অর্থনীতিতে পৌঁছে দেওয়ার লক্ষ্যে মোদী

ভারতকে পাঁচ ট্রিলিয়ন মার্কিন ডলারের অর্থনীতিতে পৌঁছাতে হলে সকলকে একসঙ্গে মিলিতভাবে কাজ করতে হবে। বৃহস্পতিবার লোকসভায় ধন্যবাদ প্রস্তাবের ভাষণ দিতে গিয়ে এমনটাই জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি জোর দিয়ে এও জানিয়েছেন যে কঠোর বৈশ্বিক পরিবেশের মধ্যেও সরকার সক্ষম হয়েছে ম্যাক্রো–অর্থনীতির অবস্থাকে বজায় রাখতে।

পাঁচ ট্রিলিয়ন মার্কিন ডলার অর্থনীতি

পাঁচ ট্রিলিয়ন মার্কিন ডলার অর্থনীতি

এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লোকসভার সব সদস্যদের অনুরোধ করেন যে বর্তমান বিশ্বের অর্থনৈতিক পরিস্থিতির সুযোগ-সুবিধা গ্রহণের উপায় সম্পর্কে পরামর্শ দেওয়ার জন্য। মোদী বলেন, ‘‌আসুন ভারতকে ৫ ট্রিলিয়ন মার্কিন ডলার অর্থনীতি করার সংকল্প নিয়ে এগিয়ে চলি।'‌ প্রধানমন্ত্রী জানান যে সরকার গৃহীত পদক্ষেপগুলি রাজস্ব ঘাটতি এবং মূল্যবৃদ্ধি রোধ করেছে। ‘‌ম্যাক্রো-অর্থনীতি বজায় রয়েছে'‌, বলেন প্রধানমন্ত্রী। তিনি অন্য সদস্যদের থেকে কৃষক ও মৎস্যজীবিদের উপার্জন বাড়ানোর জন্য পরামর্শ চান। দেশে বিনিয়োগের আবহাওয়ার বিষয়ে কথা বলতে গিয়ে জানান, অর্থনীতিতে বিনিয়োগকারীদের আস্থা বাড়াতে বিভিন্ন ব্যবস্থা নেওয়া হয়েছে।

বিদেশি বিনিয়োগে আস্থা অর্জন

বিদেশি বিনিয়োগে আস্থা অর্জন

প্রধানমন্ত্রী এও জানিয়েছেন যে ২০১৯ সালের এপ্রিল-সেপ্টেম্বর মাসে বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগ গত বছরের ২২ বিলিয়ন মার্কিন ডলার থেকে বেড়ে ২৬ বিলিয়ন মার্কিন ডলার হয়েছে। এই প্রতিচ্ছবি অবশ্যই বিদেশি বিনিয়োগকারীদের ভারতে বিনিয়োগ করার আস্থা দেবে। প্রধানমন্ত্রী জানান, সরকারের লক্ষ্যই হল ভালো বিনিয়োগ নিশ্চিত করা, উত্তম পরিকাঠামো, উচ্চ মূল্য বাড়ানো এবং সর্বাধিক চাকরি সৃষ্টি করা। আগামী দিনে সরকার ১০০ লক্ষ কোটি পরিকাঠামোর প্রকল্প আনতে চলেছে যা অর্থনৈতিক বৃদ্ধিকে বাড়িয়ে তুলবে এবং নতুন কর্মসংস্থান সৃষ্টি করবে। স্ট্যান্ড আপ ইন্ডিয়া, মুদ্রা প্রকল্প, স্টার্ট আপ ইন্ডিয়া দেশের মানুষের জীবনে বদল এনেছে। এ প্রসঙ্গে মোদী বলেন, ‘‌আমরা ইন্ডাস্ট্রিতে বহু উদ্যোগ গ্রহণ করেছি, সেচ, সামাজিক পরিকাঠামো, গ্রামীণ পরিকাঠামো, বন্দর এবং জলের উপায়। এই বিষয়গুলি ভারতের অগ্রগতিকে চালিত করবে যার মধ্যে রয়েছে পরবর্তী প্রজন্মের পরিকাঠামো।'‌

কৃষক–শ্রমিকদের উন্নয়নে মোদী সরকার

কৃষক–শ্রমিকদের উন্নয়নে মোদী সরকার

তিনি আরও জানান, সরকার শ্রম সংস্কারে কাজ করছে এবং তাও শ্রমিক সংগঠনের সঙ্গে পরামর্শ করে। বিরোধী দলগুলিকে আক্রমণ করে তিনি বলেন, ‘‌রাজনীতি দ্বারা চালিত কিছু রাজ্য কৃষকদের প্রধানমন্ত্রী-কিষান প্রকল্প থেকে সুবিধা পেতে দিচ্ছে না। আমি সকলকে অনুরোধ করব কৃষকদের কল্যাণসাধনে কোনও রাজনীতি করবেন না। দেশের কৃষকদের সমৃদ্ধির জন্য আমাদের সকলকে একযোগে কাজ করতে হবে।'‌ তিনি জানিয়েছেন যে তাঁর সরকারের আমলে কৃষি বাজেট পাঁচবার বাড়ানো হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+