আজাদ, কপিল সিবলরা কংগ্রেস ছেড়ে বিজেপিতে আসুন, আটওয়ালের মন্তব্যে তোলপাড় রাজনৈতিক মহল
আজাদ, কপিল সিবলরা কংগ্রেস ছেড়ে বিজেপিতে আসুন, আটওয়ালের মন্তব্যে তোলপাড় রাজনৈতিক মহল
নেতৃত্বের পদ নিয়ে ক্রমশ দ্বন্দ্ব প্রকট হচ্ছে কংগ্রেসের অন্দরে। গান্ধী পরিবারের একাধিকপত্য মানতে নারাজ এক পক্ষ। আবার এক পক্ষ চরম অনুগত্য দেখিয়ে চলেছে গান্ধী পরিবারের প্রতি। একই নিয়ে কংগ্রেসেরই এক শ্রেণি যথেষ্ট ক্ষুব্ধ। সেই ক্ষুব্ধ নেতা গুলাম নবি আজাদ ও কপিল সিবলদের কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দােনর আহ্বান জানালেন কেন্দ্রীয়মন্ত্রী রামদাস আটওয়ালে।

বিজেপিতে যোগ দিন গুলাম নবি আজাদ এবং কপিল সিবলরাদের উচিত কংগ্রেস ছেড়ে দেওয়া। তাঁরা এসে বিজেপিতে যোগদিন। জ্যোতিরাদিত্য সিন্ধিয়া যেমন কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন তেমনই করা উচিত কংগ্রেসের এই দুই প্রবীণ নেতার। এমনই মন্তব্য করেছেন কেন্দ্রীয় মন্ত্রী রামদাস আটাওয়ালে।
গত কয়েকদিন ধরেই কংগ্রেসের নেতৃত্ব কে দেবেন এই নিয়ে জল্পনা দানা বাঁধতে শুরু করেছে। কংগ্রেস দলের প্রবীণ নেতাদের যোগ্য মর্যাদা দিচ্ছে না কংগ্রেস। এমনই অভিযোগ করেছেন তিনি। তাই কপিল সিবলদের বিজেপিতে যোগদানের অনুরোধ জানিয়েছেন তিনি।
কেন্দ্রীয় মন্ত্রী আটওয়ালে বলেছেন যে দল প্রবীণ নেতাদের সম্মান দিতে পারে না জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার মতো তাঁদের কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া উচিত। বিজেপি যোগ্য নেতাদের মর্যাদা দিতে জানে। এখনও বিপুল অনেকদিন বিজেপি সরকার ক্ষমতায় থাকবে। সচিন পাইলটের উদাহরণ টেনে আটওয়ালে বলেন যেভাবে তিনি কোনও আপোস করেননি সেটাই করা উচিত কংগ্রেসের প্রবীণ নেতাদের । এমনই মন্তব্য করেছেন তিনি।
-
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
উত্তরের কোচবিহার দিয়ে নতুন করে বাংলায় ভোটপ্রচার শুরু প্রধানমন্ত্রী মোদীর -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
ইরান-আমেরিকা যুদ্ধ চরমে, গত ২৪ ঘণ্টায় চারটি মার্কিন যুদ্ধবিমানে হামলা, নিখোঁজ চালক -
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান










Click it and Unblock the Notifications