মাইনে বাড়ানোয় রেলের লোকসান! খতিয়ান দিলেন রেলমন্ত্রী গোয়েল
রেলে ক্ষতির কারণ খুঁজে বের করলেন রেলমন্ত্রী পীযূষ গোয়েল। সেকথা তিনি এদিন জানিয়েছেন, লোকসভায়।
রেলে আর্থিক ক্ষতির কারণ খুঁজে বের করলেন রেলমন্ত্রী পীযূষ গোয়েল। সেকথা তিনি এদিন জানিয়েছেন, লোকসভায়। রেলমন্ত্রী বলেছেন, সপ্তম পে কমিশন লাগু করতে অতিরিক্ত ২২ হাজার কোটি টাকা খরচ করতে হচ্ছে ভারতীয় রেলকে। যার মধ্যে রয়েছে বেতন ও পেনশন খাতে খরচ। যা রেলের আর্থিক স্বাস্থ্যকে আঘাত করেছে বলে মন্তব্য করেছেন রেলমন্ত্রী।

খরচ হয়েছে নতুন লাইন পাততে
রেলের অপারেশনাল ক্ষতি সম্পর্কে প্রশ্নের উত্তর দিচ্ছিলেন রেলমন্ত্রী। তিনি বলেছেন, সামাজিক স্বার্থেই অর্থনৈতিকভাবে লাভ হবে না জেনেও, নির্দিষ্ট কিছু এলাকিায় নতুন লাইন পাতা এবং ট্রেন চালানোর কাজ শুরু করা হয়েছে। এইসব ক্ষেত্রেই গিয়েছে বেশ কিছু টাকা।

দায়ী সপ্তম পে কমিশন
সংসদে রেলমন্ত্রী জানিয়েছেন, সপ্তম পে কমিশনের সুপারিশ লাগু হওয়ার পর খরচ বেড়েছে ২২ হাজার কোটি টাকা। কর্মীদের বেতন ও পেনশন খাতে এই খরচ বেড়েছে। অপারেটিং ক্ষতিতে এই বিষয়টিও যুক্ত হয়েছে। যা প্রভাব পড়েছে রেলের ওপর।

একবছরে অপারেটিং রেশিও কমেছে ১৫ শতাংশ
রেলমন্ত্রী বলেন, সামাজিক স্বার্থ আর বেতন কমিশন লাগু করতে গিয়ে একবছরে রেলের অপারেটিং রেশিও কমেছে ১৫ শতাংশ।
রেলমন্ত্রী বলেছেন, সময় এসেছে, বাজেটে সামাজিক স্বার্থ আর বাণিজ্যিক স্বার্থকে আলাদা করার।

সংসদে সিএজি রিপোর্ট
সোমবার সংসদে রেল নিয়ে সিএজি রিপোর্ট রাখা হয়েছে। তাতে দেখানো হয়েছে ২০১৭-১৮ সালে অপারেটিং রেশিও ৯৮.৪৪ শতাংশ। যা দশবছরের মধ্যে সব থেকে খারাপ। যার অর্থ হল, ১০০ টাকা আয় করতে গেলে খরচ করতে হচ্ছে ৯৮.৪৪ টাকা।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications