Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Delhi Exit Poll Mind Brink: আপই ধরে রাখবে দিল্লির মসনদ, ইঙ্গিত মাইন্ড ব্রিঙ্কের এক্সিট পোলে; বিজেপিকে কত আসন?

Delhi Exit Poll Mind Brink: বুধবার দিল্লিতে ১৩ হাজার ৭৬৬টি বুথে সম্পন্ন হয়েছে ভোটগ্রহণ। ৬৯৯ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করেছেন ১ কোটি ৫৬ লক্ষ ভোটার। শনিবার ৮ ফেব্রুয়ারি হবে ভোট গণনা (Vote Result)। অধিকাংশ বুথ ফেরত সমীক্ষা (Exit Polls) বলছে দিল্লিতে এবার বিজেপি আসছে। কিন্তু মাইন্ড ব্রিঙ্ক সংস্থার এক্সিট পোল বলছে অন্য কথা।

দিল্লিতে ফের আম আদমি পার্টিই (Aam Aadmi Party) সরকার গড়তে চলেছে বলে ইঙ্গিত মাইন্ড ব্রিঙ্কের বুথ ফেরত সমীক্ষায়। মোট ৭০টি বিধানসভা আসনের মধ্যে ৪৪ থেকে ৪৯টি আসন পেতে পারে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি। অর্থাৎ দিল্লিতে হ্যাটট্রিক গড়তে চলেছে আপ (AAP)। এমনই ইঙ্গিত মাইন্ড ব্রিঙ্কের বুথ ফেরত সমীক্ষায়।

aap

দিল্লির মসনদ দখল করতে প্রয়োজন ৩৬টি আসন। মাইন্ড ব্রিঙ্কের বুথ ফেরত সমীক্ষায় ইঙ্গিত ম্যাজিক ফিগারের ধারেকাছেও যেতে পারবে না বিজেপি (BJP)। ২১ থেকে ২৫টি আসনেই সীমাবদ্ধ থাকতে হবে গেরুয়া শিবিরকে। তবে বাকি সব বুথ ফেরত সমীক্ষার মতোই কংগ্রেসকে ০ থেকে ১টি আসনের মধ্যেই সীমাবদ্ধ রেখেছে মাইন্ড ব্রিঙ্কও।

অর্থাৎ, বুথ ফেরত সমীক্ষা ধরে চললে দিল্লির নির্বাচনে এবারে খাতাই খুলতে পারবে না কংগ্রেস। দিল্লির নির্বাচনে এবারে কংগ্রেসের অস্তিত্ব টিকিয়ে রাখাই বড় চ্যালেঞ্জ হবে বলে মনে করা হচ্ছে বুথ ফেরত সমীক্ষায়। তবে ৮ ফেব্রুয়ারি শনিবার ভোটগণনার দিনই জানা যাবে দিল্লির বিধানসভা নির্বাচনে আসলে কার ভাগ্যের শিঁকে ছিঁড়বে।

তবে একা মাইন্ড ব্রিঙ্ক নয়, শাসকদল আম আদমি পার্টিকে এগিয়ে রেখেছে উইপ্রিসাইড পোলস্টারও। ৪৬ থেকে ৫২টি আসনে আপকে এগিয়ে রেখেছে তারা। মাত্র ১৮ থেকে ২৩টি আসনে বিজেপিকে সীমাবদ্ধ রাখা হয়েছে মাইন্ড ব্রিঙ্কের সমীক্ষায়। তবে কংগ্রেসকে ০ থেকে ১টি আসন দিয়েছে তারাও।

যদিও ত্রিমুখী লড়াই দ্বিমুখী হওয়ার ইঙ্গিত সমস্ত বুথ ফেরত সমীক্ষায়। দিল্লির ৭০ আসনের বিধানসভা জিততে ম্যাজিক ফিগার ৩৬টি আসন প্রয়োজন। আপ ও বিজেপির মধ্যেই হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত অধিকাংশ বুথ ফেরত সমীক্ষায়। পি মার্ক, ম্যাট্রিজ, পিপলস পালস, পিপলস ইনসাইট, চাণক্য রিসার্চ-সহ নানা পোলস্টার বিজেপিকে এগিয়ে রেখেছে এবারে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+