সিএএ নিয়ে মাইক্রোসফট সিইওর মন্তব্য, শিক্ষিত হওয়ার পরামর্শ বিজেপির
সিএএ নিয়ে মাইক্রোসফট সিইওর মন্তব্য, শিক্ষিত হওয়ার পরামর্শ বিজেপির
নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে মাইক্রোসফট সিইও সত্যা নাদেল্লার মন্তব্য বিজেপি মোটেও ভালো নজরে দেখছে না। সত্যা নাদেল্লা বলেছিলেন যে 'ভারতের জন্য সিএএ খুবই বাজে’। তাঁর এই মন্তব্যকে কটাক্ষ কে বিজেপি সাংসদ মীনাক্ষি লেখি সরব হলেন মঙ্গলবার।

বিজেপি সাংসদ কর্পোরেট জগতের বিগ জায়ান্টের উদ্দেশ্যে টুইট করে বলেন, 'অশিক্ষিতদের কতটা শিক্ষিত হওয়া দরকার এটা তার যথাযথ উদাহরণ। বাংলাদেশ, আফগানিস্তান ও পাকিস্তান থেকে আসা নির্যাতিত সংখ্যালঘুদের নাগরিকত্ব দেওয়াই সিএএ–এর সঠিক কারণ।’ তিনি টুইটে আরও বলেন, 'মার্কিন যুক্তরাষ্ট্রে ইয়াজিদিদের পরিবর্তে কীভাবে এই সুযোগগুলি সিরিয়ার মুসলমানদের দেওয়া হবে?’ সোমবার মাইক্রোসফট সিইও নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে মন্তব্য করতে গিয়ে বলেন, 'আমার মনে হয় যেটা হচ্ছে তা খুব দুঃখের, এটা খুবই বাজে, আমার এটা দেখে খুবই ভালো লাগবে যে বাংলাদেশি শরণার্থী, যিনি ভারতে এসেছেন, তিনি ভারতের পরবর্তী ইউনিকর্ন হবেন বা ইনফোসিসের পরবর্তী সিইও।’
এই মন্তব্য করার পর মাইক্রোসফট সিইও সঙ্গে সঙ্গে তা শোধরানোর চেষ্টা করেন এবং তাঁর নতুন মন্তব্যে বলেন, 'প্রতিটি দেশেরই উচিত তার সীমানা সংজ্ঞায়িত করা, জাতীয় সুরক্ষা রক্ষা করা এবং সেই অনুযায়ী অভিবাসন নীতি নির্ধারণ করা। গণতন্ত্রগুলিতে এমনই হওয়া উচিত যেখানে জনগণ ও সরকার তর্ক–বিতর্ক করতে পারে এবং নিজেদের সীমার মধ্যে তাকে বিশ্লেষণ করতে পারে।’
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications