Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

জাতীয় মানবাধিকার কমিশনে মেঘালয়ের মুখ্যমন্ত্রী, সীমানায় অশান্তি রুখতে কেন্দ্রকে অবিলম্বে পদক্ষেপের বার্তা

সীমানায় অশান্তি রুখতে কেন্দ্রকে অবিলম্বে পদক্ষেপের বার্তা

উত্তেজনা কিছুতেই কমছে না অসম-মেঘালয়ের মাঝে। টানা ৬ দিন মেঘালয় সফরে নিষেধাজ্ঞা বহাল রেখেছিল অসম সরকার। ৬ দিন মেঘালয় সীমানা বন্ধ রাখার পর অবশেষে সীমানা খুলে দিয়েছে অসম। কিন্ত উত্তেজনার পারদ এখনও থামেনি। এই নিয়ে এবার জাতীয় মানবাধিকার কমিশনের দ্বারস্থ হলেন মেঘালয়ের মুখ্যমন্ত্রী করনাড সাংমা।

জাতীয় মানবাধিকার কমিশনে মেঘালয়ের মুখ্যমন্ত্রী, সীমানায় অশান্তি রুখতে কেন্দ্রকে অবিলম্বে পদক্ষেপের বার্তা

অসম মেঘালয় সীমানায় একের পর এক সংঘর্ষের ঘটনা ঘটেই চলেছে। গতসপ্তাহে সীমানায় গুলিতে মারা যান ৬ জন। তারপরে আরও উত্তেজনা বাড়ে। যে ৬ জন মারা গিয়েছেন তাঁরা সকলেই মেঘালয়ের বাসিন্দা। দিল্লিতে গিয়ে মেঘালয়ের উপ মুখ্যমন্ত্রী প্রিস্টন টাইসন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারপার্সন অবসরপ্রাপ্ত বিচারপ্রতি অরুণ কুমার মিশ্রা এবং আরও সদস্যদের সঙ্গে দেখা করে অভিযোগ জানিয়ে এসেছে।

এই অভিযোগ শোনার পরে জাতীয় মানবাধিকার কমিশনের পক্ষ থেকে কেন্দ্র এবং অসম সরকারকে এই নিয়ে সচেতন হওয়ার নির্দেশ দিয়েছেন তাঁরা। যাতে সীমানায় আর এই ধরনের ঘটনা না ঘটে সেকারণে সতর্ক থাকতে বলা হয়েছে। গত কয়েকবারই অসম মেঘালয় সীমানায় দফায় দফায় সংঘর্ষের ঘটে। দফায় দফায় এই ধরনের সংঘর্ষে একাধিক ব্যক্তির প্রাণ গিয়েছে। সেটা যাতে আর না ঘটে সেটা দেখার জন্য কেন্দ্র এবং মেঘালয় সরকারকে বিশেষ নজর রাখার অনুরোধ জানিয়েছে জাতীয় মানবাধিকার কমিশন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+