১৬৯ আউটলেট বন্ধের সিদ্ধান্ত ম্যাক ডোনাল্ডসের, চাকরি খোয়াতে পারেন ১০ হাজার কর্মী

ফাস্ট ফুড চেন ম্য়াক ডোনাল্ডস ভারতে তাদের ১৬৯ টি আউটলেট বন্ধ করে দিতে চলেছে। উত্তর ও পূর্ব ভারতে সংস্থার এই আউটলেটগুলি রয়েছে। স্থানীয় সহযোগীর সঙ্গে বিরোধের কারণে আউটলেট বন্ধের সিদ্ধান্ত।

ফাস্ট ফুড চেন ম্য়াক ডোনাল্ডস ভারতে তাদের ১৬৯ টি আউটলেট বন্ধ করে দিতে চলেছে। সোমবার বিষয়টি নিয়ে বিবৃতি জারি করা হয়েছে সংস্থার তরফে। জানানো হয়েছে উত্তর ও পূর্ব ভারতে সংস্থার এই আউটলেটগুলি রয়েছে। স্থানীয় সহযোগীর সঙ্গে বিরোধের কারণে আউটলেট বন্ধের সিদ্ধান্ত। আমেরিকার এই সংস্থার সিদ্ধান্তে কর্মহীন হতে পারেন প্রায় ১০ হাজার কর্মী।

আমেরিকান এই সংস্থা তাদের বিবৃতিতে জানিয়েছে, এখানে তাদের সহযোগী কনট প্লাজা রেস্টুরেন্টস প্রাইভেট লিমিটেড তাদের সঙ্গে হওয়া চুক্তি ভঙ্গ করেছে। সেইজন্যে একরকম বাধ্য হয়েই উত্তর ও পূর্ব ভারতে তাদের এই আউটলেট বন্ধের সিদ্ধান্ত, বলে জানিয়েছে।

১৬৯ আউটলেট বন্ধের সিদ্ধান্ত ম্যাক ডোনাল্ডসের, চাকরি খোয়াতে পারেন ১০ হাজার কর্মী

ম্য়াক ডোনাল্ডস ইন্ডিয়ার সঙ্গে কনট প্লাজা রেস্টুরেন্টস প্রাইভেট লিমিটেডের বিরোধ শুরু ২০১৩ সালে। সেই সময় ম্যাক ডোনাল্ডস জানায় যে, ম্যানেজিং ডিরেক্টর হিসেবে বিক্রম বক্সির শেষ। এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে আদালতে যান বিক্রম বক্সি।

এদিকে বিক্রম বক্সির আইনজীবী জানিয়েছেন, ম্য়াক ডোনাল্ডস সবসময়ই ভাবে, বিক্রম বক্সি ব্যবসা থেকে অবৈধ উপায়ে টাকা সরাচ্ছেন, সেই জন্যই তাঁকে সরে যেতে বলা হয়েছিল। কিন্তু সব অভিযোগই অস্বীকার করেছেন বিক্রম বক্সি।

ম্যাক ডোনাল্ডস আদালতের বিচারাধীন বিষয় নিয়ে কোনও মন্তব্য না করলেও, তাঁদের এই সিদ্ধান্তের প্রভাব যাতে কর্মী, সরবরাহকারীদের ওপর কম পড়ে, সেই বিষয়টি দেখবে বলে জানিয়েছে।

ম্যাক ডোনাল্ডস-এর এই সিদ্ধান্তে সংস্থার কর্মীদের ওপর মারাত্মক প্রভাব পড়বে বলা মনে করা হচ্ছে। প্রায় দশ হাজার কর্মী চাকরি হারাতে পারেন বলে আশঙ্কা। উত্তর এবং পূর্ব ভারতে ম্যাক-ডোনাল্ডস এবং সিপিআরএল-এর সরাসরি নিযুক্ত কর্মীর সংখ্যা ৬৫০০ জন। এর বাইরেও, দুই সংস্থার বিভিন্ন কাজে যুক্ত আছেন বাকি কর্মীরা।

ম্যাক ডোনাল্ডস-এর পক্ষ থেকে জানানো হয়েছে, টার্মিনেশন নোটিস লাগু হওয়ার সঙ্গে সঙ্গে উত্তর ও পূর্ব ভারতের যেসব জায়গায় ম্যাক ডোনাল্ডসের নাম, ট্রেডমার্ক, ডিজাইন, ব্র্যান্ড এবং রেসিপি ব্যবহার করা হত, ১৫ দিনের মধ্যে সেগুলোর ব্যবহার বন্ধ করতে হবে। তবে উত্তর ও পূর্ব ভারতে নতুন পার্টনারের খোঁজে রয়েছে ম্যাক ডোনাল্ডস। এমনটাই জানানো হয়েছে সংস্থার তরফে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+