একমঞ্চে মায়া-মুলায়ম, মোদী নন, আসল পিছিয়ে পড়া শ্রেণির নেতা হলেন মুলায়ম, দাবি মায়াবতীর
দুই দশকের বেশি সময় পরে ফের একবার একমঞ্চে এলেন সমাজবাদী পার্টির নেতা মুলায়ম সিং যাদব ও বহুজন সমাজ পার্টির সুপ্রিমো মায়াবতী।
দুই দশকের বেশি সময় পরে ফের একবার একমঞ্চে এলেন সমাজবাদী পার্টির নেতা মুলায়ম সিং যাদব ও বহুজন সমাজ পার্টির সুপ্রিমো মায়াবতী। আর সেই মঞ্চে ওঠাই তৈরি করল ইতিহাস। একসময়ের দুই কট্টর বিরোধী আজ কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারকে সরাতে একজোট হয়েছেন। এদিন উত্তরপ্রদেশের মৈনপুরী কেন্দ্রে জনসভা করেন দুই শীর্ষ নেতা। এই কেন্দ্র থেকেই মুলায়ম প্রার্থী হয়েছেন।
|
একইমঞ্চে এদিন হাজির হন সমাজবাদী পার্টি ও বহুজন সমাজ পার্টির শীর্ষ নেতারা। পাশাপাশি বসে থাকতে দেখা যায় মায়াবতী ও মুলায়মকে। ছিলেন সপা প্রধান অখিলেশ যাদব সহ শীর্ষ নেতৃত্ব।
|
মুলায়ম বলেন, আজ মায়াবতী এসেছেন। আমি ওনাকে স্বাগত জানাচ্ছি। মায়াবতীর সকলে সম্মান করবেন। কারণ যখনই প্রয়োজন হয়েছে মায়াবতী আমাদের সঙ্গ দিয়েছেন। আমি খুশি যে উনি আমার সমর্থনে এসেছেন।
|
মায়াবতী বলেছেন, কোনও সন্দেহ নেই, মুলায়ম সিং সপা দলের মাধ্যমে উত্তরপ্রদেশের সমস্ত জাতি ও সমাজের জন্য কাজ করেছেন। উনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মতো ভুয়ো পিছিয়ে পড়া শ্রেণির মানুষ নন। মুলায়মজী জন্ম থেকেই পিছিয়ে পড়া শ্রেণির মানুষ।
|
কেন সপা-র সঙ্গে জোট বেঁধেছেন, সেই প্রসঙ্গে মায়াবতী বলেন, দেশের ও জনহিতে কখনও কখনও এমন পরিস্থিতি আসে যখন কঠিন সিদ্ধান্ত নিতে হয়। বর্তমান সময় দেখে সিদ্ধান্ত নিতে হয়। আর সেই জন্যই সপা-র সঙ্গে জোট করার সিদ্ধান্ত নিয়েছি।
[আরও পড়ুন:লোকসভা নির্বাচনের অতীত থেকে বর্তমান, শাসক থেকে বিরোধী, সব তথ্য জানতে ক্লিক করুন ]
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications