Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

অসমে নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে আন্দোলন! দ্বিমতে শাসক বিধায়করা

অসমে নাগরিকত্ব সংশোধনী বিল ২০১৬-র বিরুদ্ধে আন্দোলন জোরদার। রাজ্যে টানা আন্দোলন চলছে। এরই মধ্যে দ্বিমত দেখা দিয়েছে শাসক বিধায়কদের মধ্যে।

অসমে নাগরিকত্ব সংশোধনী বিল ২০১৬-র বিরুদ্ধে আন্দোলন জোরদার। রাজ্যে টানা আন্দোলন চলছে। এরই মধ্যে দ্বিমত দেখা দিয়েছে শাসক বিধায়কদের মধ্যে। সূত্রের খবর এমনটাই।

অসমে নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে আন্দোলন! দ্বিমতে শাসক বিধায়করা

বিভিন্ন সংগঠনের তরফ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাজনাথ সিং, মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনওয়ালের কুশপুতুল পোড়ায় বিক্ষোভকারীরা। রেল ও রাস্তা অবরোধও করা হয়।

অসম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদের তরফ থেকে প্রধানমন্ত্রী মোদী, রাজনাথ সিং এবং মুখ্যমন্ত্রী কুশপুতুল পোড়ানো হয়।

অল অসম সুটিয়া স্টুডেন্টস ইউনিয়নের তরফ থেকে সারুপাথারে রেল অবরোধ করা হয়। অবরোধ তুলতে গেলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশ বেশ কয়েকজন অবরোধকারীকে আটক করে।

রাজ্যের বিভিন্ন জায়গায় বহু সংখ্যায় বিক্ষোভকারী স্লোগান দেন। বিলের বিরুদ্ধে ব্যনারও ছিল তাদের হাতে। প্রত্যেক জেলার ডেপুটি কমিশনারের কাছে প্রধানমন্ত্রীর উদ্দেশে দাবিপত্র জমা দেওয়া হয়।

বিদেশিদের ভার বহনে তারা অক্ষম বলে জানান, বিক্ষোভকারীরা। রাজ্য সরকার কেন্দ্রের পদক্ষেপে সমর্থন করায় কড়া সমালোচনা করেন বিক্ষোভকারীরা। কেন্দ্রের পদক্ষেপে অসমের আদি বাসিন্দারা বিপাকে পড়তে চলেছেন বলে অভিযোগ করেন বিক্ষোভকারীরা।

অল অসম স্টুডেন্টস ইউনিয়নের তরফ থেকেও বিক্ষোভ দেখানো হয়। সংগঠনের প্রধান পরামর্শদাতা সমুজ্জ্বল ভট্টাচার্য বলেছেন, এই বিলের বিরুদ্ধে টানা আন্দোলন চলবে।

এরই মধ্যে শাসক বিজেপির বেশ কয়েকজন বিধায়কও এই বিলের বিরোধিতা করেছেন বলে জানা গিয়েছে। হিন্দু বাংলাদেশিদের নাগরিকত্ব দিলে সেখানকার আদি বাসিন্দারা তাদের পরিচয় হারাবেন বলে আশঙ্কাপ্রকাশ করা হয়েছে। এই বিধায়কদের মধ্যে রয়েছেন সুরেন ফুকন, তেরাস গোয়ালা, যোগেন মোহন, দেবানন্দ হাজারিকা। রাজ্যের মানুষের ওপর প্রভাব পড়ে এমন কোনও কাজ মুখ্যমন্ত্রীর করা উচিত নয় বলে মন্তব্য করেছেন এইসব বিধায়ক।

অন্যদিকে, অপর বিজেপি বিধায়ক ঋতুপর্ণা বরুয়া দাবি করেছেন, মুখ্যমন্ত্রী সোনওয়ালের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+