Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

আজই শেষ দিন! ১ ডিসেম্বর থেকে বদলাচ্ছে অনেক নিয়ম, এই কাজগুলি না করে রাখলে পড়তে পারেন বিপদে, জেনে নিন

বছরের শেষ মাস ও ডিসেম্বর শুরু হচ্ছে আগামীকাল অর্থাৎ সোমবার থেকে। মাসের শুরু হতেই কিছু বড় পরিবর্তন হতে চলেছে। এলপিজির দাম থেকে শুরু করে ট্যাক্স জমা দেওয়া, ইউনিফায়েড পেনশন স্কিম, বিমানের টিকিটের দাম সহ আরও অনেক কিছুতেই আসতে চলেছে বিরাট পরিবর্তন। যার ফলে এই পরিবর্তনের সরাসরি প্রভাব সাধারণ মানুষদের উপরেই পড়বে। এই পরিবর্তনগুলো ১ ডিসেম্বর থেকেই কার্যকর হয়ে যাবে। যে যে নিয়মগুলি বদল হচ্ছে সেগুলি সকলের জেনে রাখা দরকার।

১) এলপিজির দাম: দেশের ওয়েল মার্কেটিং সংস্থাগুলি প্রতি মাসের শুরুতেই আন্তর্জাতিক বাজারে পেট্রোলিয়ামের দাম পর্যালোচনা করে। দাম পর্যালোচনা করার পরেই সেই অনুযায়ী দেশে রান্নার গ্য়াসের দাম বাড়ানো বা কমানো হয়ে থাকে। ডিসেম্বর মাসেও এই পেট্রোলিয়ামের দাম পর্যালোচনা করে তারপরই সেই অনুযায়ী দাম কমানো অথবা বাড়ানো হতে পারে। চলতি আর্থিক বছরে এর আগে নভেম্বর মাসে দিল্লিতে ১৯ কেজির কমার্শিয়াল সিলিন্ডারের দামে ৫ টাকা কমেছিল।

২) ইউনিফায়েড পেনশন স্কিম: যাঁরা কেন্দ্রীয় সরকারের কর্মী আছেন, তাঁদের হাতে নিজেদের পেনশন স্কিম বদল করার জন্য আজই অর্থাৎ ৩০ নভেম্বরই শেষ দিন। যদি কেউ চান তাহলে ন্যাশনাল পেনশন সিস্টেম থেকে নতুন ইউনিফায়েড পেনশন স্কিমে পরিবর্তন করতে পারেন। কারণ আগামীকাল থেকে অর্থাৎ ১ ডিসেম্বর থেকে এই সুবিধা আর কেউ পাবেন না।

৩) আয়কর জমা করার ডেডলাইন: আয়করের সঙ্গে যুক্ত গুরুত্বপূর্ণ ফাইলিংয়ের শেষ তারিখ হল আজ অর্থাৎ ৩০ নভেম্বর। ৩০ নভেম্বরের মধ্যে আয়কর আইনের ১৯৪-আইএ, ১৯৪-আইবি, ১৯৪এম ও ১৯৪এস ধারা-এর অধীনে টিডিএস সহ একাধিক আয়কর সংক্রান্ত ফাইলিং জমা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। পাশাপাশি যেসমস্ত কোম্পানি বা যেসমস্ত ব্যক্তির ক্ষেত্রে ট্রান্সফার প্রাইসিং-এর নিয়ম প্রযোজ্য আছে, তাদেরকেও ধারা ৯২ই-এর রিপোর্ট এই দিনেই ফাইল করতে হবে।

৪) লাইফ সার্টিফিকেট জমা দেওয়া: এই বছর লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার শেষ তারিখ ৩০ নভেম্বর ধার্য করা হয়েছিল। যারা পেনশনভোগী রয়েছেন তাঁদেরও আজ অর্থাৎ ৩০ নভেম্বর এসে লাইফ সার্টিফিকেট জমা দিতে হবে। আগামিকাল থেকে অর্থাৎ ১ ডিসেম্বর থেকে আর লাইফ সার্টিফিকেট জমা দেওয়া যাবে না। আজকের মধ্যে যদি কেউ লাইফ সার্টিফিকেট জমা না দেন তাহলে জানুয়ারি মাস থেকে সেই ব্যক্তির পেনশন বন্ধ হয়ে যাবে। উল্লেখ্য, এখন বাড়িতে বসেই মাত্র দুই মিনিটে এই কাজ করা যায়। ব্যাঙ্ক বা ব্যাঙ্ক, ডাক অফিসে গিয়ে লাইনে দাঁড়িয়ে আর এই কাজ করার কোনও দরকার নেই।

৫) অনলাইন ব্যাঙ্কিং: ১ ডিসেম্বর থেকে বেশ কয়েকটি ব্যাঙ্ক এবং আর্থিক সংস্থা তাদের অনলাইন ব্যাঙ্কিং, ইউপিআই, বিনিয়োগ এবং কার্ড-সম্পর্কিত কিছু নিয়মেরপরিবর্তন করেছে। কিছু ব্যাঙ্ক ক্রেডিট কার্ড ও ডেবিট কার্ডের চার্জ বাড়াতে বা কমাতেও পারে। ডিসেম্বর মাসেই এরকম পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই যে যার ব্যাঙ্কের অ্যাপ এবং মেসেজের দিকে অবশ্যই নজর রাখুন।

৬) বিমানের টিকিটের দাম বাড়ার সম্ভাবনা: ১ ডিসেম্বর এভিয়েশন টার্বাইন ফুয়েলের দামও পর্যালোচনা করে দেখা হবে। যদি দাম বাড়ে, তাহলে বিমানের টিকিটের দামও বাড়বে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+