List of Train Cancelled in Howrah: হাওড়া থেকে বাতিল একাধিক ট্রেন, দুর্ভোগ চলবে ছয় তারিখ পর্যন্ত
List of Train Cancelled in Howrah: আজ শুক্রবার থেকে ফের ট্রেন দুর্ভোগের আশঙ্কা! থার্ড লাইনের কাজ শুরু হয়েছে পূর্ব রেলের রামপুরহাট-চাতরা রুটে। আর এই কাজের জন্যে প্রভাব পড়বে ট্রেন চলাচলে। আর তাই একাধিক দূরপাল্লার ট্রেন বাতিল করা হয়েছে। শুধু তাই নয়, একাধিক ট্রেন ঘুরপথে চালানো হচ্ছে।
এমনটাই জানিয়েছেন হাওড়া ডিভিশনের ডিআরএম সঞ্জীব কুমার। দীর্ঘদিন ধরে চলা এই কাজের জন্যে দুর্ভোগে পড়বেন সাধারণ মানুষ। ডিআরএম সঞ্জীব কুমার জানিয়েছেন, আজ অর্থাৎ ১৮ অগাস্ট থেকে এই কাজ শুরু হয়েছে। যা চলবে আগামী ৬ সেপ্টেম্বর পর্যন্ত।

রামপুরহাট-চাতরা রুটে কাজ চলবে। প্রায় ২৩ কিলোমিটার লাইন জুড়ে এই কাজ চলবে বলে জানিয়েছেন ডিআরএম। মূলত প্রি ইন্টারলকিংয়ের কাজ হচ্ছে। এজন্যে প্রায় তিনশো কোটি টাকা খরচ হচ্ছে বলে জানা যাচ্ছে। আর এই কাজের জন্যে একাধিক দূরপাল্লার ট্রেন বাতিল করা হয়েছে।
সংক্ষিপ্ত করা হয়েছে বেশ কয়েকটি ট্রেনের যাত্রাপথ। পাশাপাশি ঘুরপথে চালানো হচ্ছে একাধিক এক্সপ্রেস এবং মেল ট্রেনকে। এমনকি লোকাল ট্রেনেও এর প্রভাব পড়েছে বলে জানা গিয়েছে।
- এক নজরে ট্রেন বাতিলের তালিকা-
১০টি মেল এক্সপ্রেস ট্রেন আজ ১৮ তারিখ থেকে বাতিল থাকবে। বাতিল থাকবে আগামী সেপ্টেম্বরের ছয় তারিখ পর্যন্ত।
১৮ টি up এবং ১৪ টি down মেল/এক্সপ্রেস ট্রেনকে ঘুরিয়ে দেওয়া হয়েছে। Bandel - Katwa - Azimganj থেকেও ঘুরিয়ে দেওয়া হয়েছে।
অন্যদিকে ১৫ টি পেসেঞ্জার ট্রেন রামপুরহাট থেকে, চারটি পেসেঞ্জার ট্রেন বর্ধমান থেকে, আজিমগঞ্জ থেকে চলা পেসেঞ্জার, দুটি পেসেঞ্জার ট্রেন সাহিবগঞ্জ থেকে বাতিল থাকবে। এছাড়াও বারহারওয়া, কাটোয়া, আন্দুল এবং হাওড়া থেকে চলা একটি করে পেসেঞ্জার ট্রেন বাতিল থাকবে। আজ শুক্রবার থেকেই বাতিল থাকবে। চলবে আগামী ৬ তারিখ পর্যন্ত।
- মানুষের সুবিধা কথা ভেবেছে রেল-
- ( রেলের তরফে বিজ্ঞপ্তি তুলে দেওয়া হল)
One pair of passenger special train will run between Azimganj & Rampurhat leaving Azimganj at 05:55 hrs. & leaving Rampurhat at 09:00 hrs.
• Two pairs of special trains will run between Azimganj & Takipur leaving Azimganj at 09:20 hrs. & 16:45 hrs. and leaving Takipur at 10:45 hrs. & 18:00 hrs.
• 4 pairs of special trains will run between Barddhaman & Tarapith Road stations. Barddhaman - Tarapith Road special train will leave Barddhaman at 9.10 hrs., 14.35 hrs., 16.45 hrs. , 18:30 hrs. & Tarapith Road - Barddhaman special train will leave Tarapith Road station at 11.40 hrs., 17.20 hrs., 19.10 hrs., 21:00 hrs.
• All UP & Down special tourism trains passing through Rampurhat-Gumani will be diverted via Azimganj- Bandel-Katwa.

রেলের দাবি, এই লাইনের কাজ শেষ হলে রেল চলাচল আরও ভালো হবে। বিশেষ করে উত্তরবঙ্গ যাওয়া ক্ষেত্রে অনেক বেশি সুবিধা হবে।












Click it and Unblock the Notifications