নির্বাচনে লড়াইয়ের কোনও ইচ্ছাই নেই! প্রিয়াঙ্কা পা রাখতেই তোপ দেগে কংগ্রেস ছাড়লেন বহু নেতা-কর্মী

২০২২ সালের শুরুতেই দেশের পাঁচ রাজ্যে নির্বাচন রয়েছে। আর এই রাজ্যগুলির মধ্যে গোয়াও রয়েছে। কার্যত বিজেপির কাছে এই রাজ্যগুলির ভোট প্রস্টিজিয়াস ফাইট। আর এর মধ্যে গোয়া সহ একাধিক রাজ্যে চিন্তা বাড়াচ্ছে তৃণমূল।

২০২২ সালের শুরুতেই দেশের পাঁচ রাজ্যে নির্বাচন রয়েছে। আর এই রাজ্যগুলির মধ্যে গোয়াও রয়েছে। কার্যত বিজেপির কাছে এই রাজ্যগুলির ভোট প্রস্টিজিয়াস ফাইট। আর এর মধ্যে গোয়া সহ একাধিক রাজ্যে চিন্তা বাড়াচ্ছে তৃণমূল।

আর এই পরিস্থিতিতে আজ শুক্রবার গোয়া সফর করেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। আর তাঁর এই সফরের আগেই একাধিক কংগ্রেস নেতার ইস্তফা। আর তা চিন্তা বাড়িয়েছে রাহুল-সোনিয়াদের। এমনকি জোট নিয়ে বাড়ছে চিন্তাও।

পদত্যাগ করেছেন কংগ্রেস বিধায়ক

পদত্যাগ করেছেন কংগ্রেস বিধায়ক

উল্লেখ্য গত কয়েকদিন আগে গোয়া বিধানসভা থেকে পদত্যাগ করেছেন কংগ্রেস বিধায়ক রবি নায়েক। শুধু বিধায়ক নয়, গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রীও ছিলেন তিনি। গত কয়েকদিন আগেই প্রাক্তন কংগ্রেস মুখ্যমন্ত্রী লুইজিনহো ফলেরিও কংগ্রেস ছাড়েন। যোগ দেন তৃণমূল কংগ্রেসে। শুধু রবি নায়ক কিংবা ফলেরিও নয়, গোয়াতে ভোট যত এগিয়ে আসছে ততই বিদ্রোহী হয়ে উঠছেন কংগ্রেস নেতারা। আর যা প্রভাব পড়ল প্রিয়াঙ্কার সফরের আগেই।

একঝাঁক কংগ্রেস নেতাকর্মী দল ছাড়েন

একঝাঁক কংগ্রেস নেতাকর্মী দল ছাড়েন

গোয়ার Porvorim বিধানসভা এলাকাতে একঝাঁক কংগ্রেস নেতাকর্মী শুক্রবার সকালেই দল ছাড়েন। বিদ্রোহী কংগ্রেস নেতা-কর্মীদের দাবি, আগামী ২০২২ সালের নির্বাচনে লড়াইয়ের জন্যে প্রস্তুত নয় কংগ্রেস। এমনকি তাঁদের ইচ্ছা নেই বলেও অভিযোগ। এক কংগ্রেস নেতার অভিযোগ, কংগ্রেস নেতৃত্ব আগামী গোয়া নির্বাচনকে গুরুত্ব দিয়েই দেখছে না। আর সেই কারনেই দলের মধ্যে বিদ্রোহ তৈরি হচ্ছে বলে দাবি ওই নেতার।

গুরুত্বপূর্ণ মোরেনো রেবেলো

গুরুত্বপূর্ণ মোরেনো রেবেলো

শুক্রবার যে সমস্ত কংগ্রেস নেতারা দল ছেড়েছেন তাঁদের মধ্যে গুরুত্বপূর্ণ মোরেনো রেবেলো। দক্ষিণ গোয়ায় দীর্ঘদিনের রাজনীতিবিদ। শুধু তাই নয়, গোয়ার রাজনীতিতে মোরেনো রেবেলো বেশ প্রভাব রয়েছে বলেও দাবি। অন্যদিকে জোট নিয়েও তৈরি হচ্ছে জটিলতা। গোয়া ফরোয়ার্ড পার্টি (জিএফপি)-র সঙ্গে কংগ্রেসের বোঝাপড়া নিয়েও সমস্যা তৈরি হয়েছে। যদিও গোয়ার দায়িত্বে থাকা কংগ্রেস নেতা পি চিদম্বরম জানিয়েছেন, গোয়া ফরোয়ার্ড পার্টি (জিএফপি)-র সঙ্গে কথাবার্তা চলছে। সমস্ত সমস্যা মিটে যাবে বলে আশা তাঁর।

শক্তি বাড়চ্ছে তৃণমূলের

শক্তি বাড়চ্ছে তৃণমূলের

উল্লেখ্য, গোয়ায় বিজেপি সরকার গঠনের পর থেকেই একের পর এক কংগ্রেস বিধায়ক দল ছাড়ছেন। যোগ দিচ্ছেন বিজেপিতে। ২০১৯ সালের জুলাই মাসে গোয়া বিধানসভার বিরোধী দলনেতা চন্দ্রকান্ত কেলকর সহ ১০ বিধায়ক কংগ্রেস ছাড়েন। যোগ দেন বিজেপিতে। যদিও ততকালিন সময়ে বিষয়টি গুরুত্ব দিলে সমস্যার সমাধান হয়। কিন্তু ভোট যত এগিয়ে আসছে তত ভাঙন বাড়ছে। কয়েকদিন আগেই কংগ্রেস নেতা এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী ফলেইরো যোগ দিয়েছেন তৃণমূল কংগ্রেসে। ফলেইরোর তৃণমূলে যোগদান কংগ্রেসের জন্যে আরও বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+